জিয়াউর রহমান
পিরোজপুর প্রতিনিধিঃ
বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে জিয়ানগর সরকারি কলেজ ছাত্রদলের উদ্যোগে আলোচনা সভা, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৭ আগস্ট) ইন্দুরকানী সরকারি কলেজ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে কলেজ ছাত্রদলের সভাপতি মোঃ মারুফ হোসেন এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আসাদুল ইসলাম বাবু’র সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, কলেজ ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি মোঃ সিরাজুল ইসলাম, যুগ্মসাধারণ সম্পাদক মোঃ রবিউল ইসলাম যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মেহেদী হাসান লিমন প্রমুখ।
অনুষ্ঠানে বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের আত্মার মাগফেরাত এবং খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া করা হয়।