তারাকান্দাঃ
ময়মনসিংহ জেলার তারাকান্দা উপজেলায় ন্যাশনাল লাইফ ইন্সুরেন্স পিএলসি’র ৪২ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃহস্পতিবার বর্নাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা ও কেক কাটার আয়োজন করা হয়েছে।
বৃহস্পতিবার, (২৩ এপ্রিল) সকালে তারাকান্দা বহুমুখী স্কুল সংলগ্ন চেয়ারম্যান ভবন অফিস থেকে এ র্যালি বের হয়ে তারাকান্দার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে নিজস্ব অফিসে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন ময়মনসিংহ এরিয়া প্রধান মুশফিকুর রহমান নোমান কোম্পানির মাননীয় ডি,ভি,পি বক্তব্য রাখেন।
এছাড়া আরও বক্তব্য রাখেন, তারাকান্দা অফিস ইনচার্জ ও সহ জোন প্রধান শামীম মিয়া, এজিএম মমতা বেগম, বুলবুলি নিশি, আব্দুল কাদের, নজরুল ইসলাম, ইউনিট ম্যানেজার শহীদুল ইসলাম প্রমুখ।
অন্যান্যের মধ্যে আলোচনায় বক্তব্য রাখেন তারাকান্দা উপজেলা প্রেসক্লাবের সাবেক তারাকান্দা সম্পাদক এবং সহ-সভাপতি মোঃ জাহাঙ্গীর আলম মাস্টার।
আলোচনা শেষে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কেক কাটার আয়োজন করা হয় ।
সভায় প্রধান অতিথি ময়মনসিংহ এরিয়া প্রধান বলেন, কোম্পানিটি ১৯৮৫ সাল থেকে ২০২৬ পর্যন্ত সুনামের সাথে কাজ করে আসছে। এ প্রতিষ্ঠাবার্ষিকীর দিনে সম্মানিত বীমা, গ্রাহক শেয়ারহোল্ডার শুভানুধ্যায়ীসহ দেশবাসিকে প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন।
উল্লেখ্য, ন্যাশনাল লাইফ ইন্সুরেন্স কোম্পানি ২০২৩ সালে বেস্ট এ্যানুয়েল রিপোর্ট ইন্টিগ্রেটেড রির্পোট ও কর্পোরেট গর্ভনেন্সের জন্য ২৪ তম আইসিএবি ন্যাশনাল অ্যাওয়ার্ড অর্জন করেছেন।
এ ছাড়াও জাতীয় অর্থনীতিতে অবদানের জন্য ১৪ তম আইসিএমএবি বেস্ট কর্পোরেট অ্যাওয়ার্ড গোল্ড অর্জন করেন। বর্তমানে সারাদেশে কোম্পানিতে ৭৫ লক্ষ গ্রাহক রয়েছে।