মুশফিক হাওলাদার , লালমোহন (ভোলা) প্রতিনিধি:
দেশবরেণ্য শিক্ষাবিদ, সাবেক মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক, ইডেন কলেজ ঢাকার সাবেক অধ্যক্ষ ও জাতীয় সংসদের মাননীয় স্পিকার মেজর (অব:) হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম মহোদয়ের সহধর্মিনী মরহুমা দিলারা হাফিজের রুহের মাগফেরাত কামনায় স্মরনসভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকাল ৪ টায় লালমোহন ফাউন্ডেশনের আয়োজনে ঢাকার বনানী স্পিকার’র বাসভবনে এ দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,
বাংলাদেশ জাতীয় সংসদ’র
মাননীয় স্পিকার, মেজর (অব:) হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম।
লালমোহন ফাউন্ডেশনের সভাপতি এড. আমিনুল ইসলাম ফিরোজ’র সভাপতিত্বে সাধারণ সম্পাদক রাইসুল আলম রিয়াদ সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন ,আলহাজ্ব হাফেজ ক্বারী গোলাম মোস্তফা।
দোয়া মোনাজাত পরিচালনা করেন কর্নেল মোদাচ্ছের হোসেন খান অবসরপ্রাপ্ত বীর প্রতীক।
এ সময় উপস্থিত ছিলেন
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ইলিয়াছুর রহমান, ইঞ্জিনিয়ার ইনস্টিটিউট পরিচালক হেলাল উদ্দিন তালুকদার, ঢাকা জেলা দায়রাজজ জগলুল হোসেন অরুন, লালমোহন পৌরসভা বিএনপির সভাপতি ছাদেক মিয়া জান্টু, সাধারণ সম্পাদক বাবুল পাটোয়ারী। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জহিরুল ইসলাম সুমন, ইউসুফ মেম্বার, ছাত্র নেতা ছানাউল্লাহ প্রমুখ।