মুশফিক হাওলাদার , লালমোহন( ভোলা) প্রতিনিধি:
ভোলার লালমোহনে আল-বারাকা ট্যুরস এন্ড ট্রাভেলস এর আয়োজনে পবিত্র হজ -২০২৬ পালন উপলক্ষে হাজীদের নিয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৪ এপ্রিল) দুপুরে লালমোহন পৌরসভা ৫নং ওয়ার্ড রসুলবাগ আশরাফুল মাদারিস তাহফিজুল কোরআন মাদ্রাসা মসজিদে এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
আল- বারাকা ট্যুরস এন্ড ট্রাভেলস এর স্বত্ত্বাধিকারী প্রফেসর এ এম এম কামাল উদ্দিন প্রশিক্ষণ কর্মশালায় হজ যাত্রীর হজের তাৎপর্য, ইবাদতের সঠিক পদ্ধতি এবং সৌদি আরবে অবস্থানকালীন বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেন।
আয়োজকরা জানান, হজযাত্রীরা যেন সঠিকভাবে ও নির্বিঘ্নে হজ পালন করতে পারেন, সে লক্ষ্যেই এ ধরনের প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন।
এ সময় লালমোহন উপজেলার বিভিন্ন কলেজ মাদ্রাসার অধ্যক্ষ, স্কুলের প্রধান শিক্ষক, দাখিল মাদ্রাসার সুপার, শিক্ষক, সামাজিক ও রাজনৈতিক বৃক্তিবর্গ ব্যবসায়ীবৃন্দসহ বিভিন্ন শেণি পেশার লোকজন ও বিভিন্ন এলাকা থেকে আগত হাজীবৃন্দ উপস্থিত ছিলেন।
আশরাফুল মাদারিস তাহফিজুল কোরআন রসুলবাগ মাদ্রাসার মোহতামিম বিশিষ্ট আলেমে দ্বীন মাও. মো. আব্দুল আউয়াল’র দোয়া ও মোনাজাত মাধ্যমে অনুষ্ঠান সমাপ্তি হয়।