দুমকী প্রতিনিধি :
পটুয়াখালীর দুমকীতে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বৈশাখী শোভাযাত্রা, বৈশাখী মেলার উদ্বোধন, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (১৪ এপ্রিল) উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা নির্বাহী অফিসার (অ.দা.) রওজাতুন জান্নাতের নেতৃত্বে সকাল ৮টায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।
শোভাযাত্রাটি পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গেট হয়ে পুনরায় একই স্থানে এসে শেষ হয়।এরপর সকাল ৯টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে বৈশাখী মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার।
সকাল ৯টা ৩০ মিনিটে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।এ সময় বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, পুলিশ, আনসার ও স্কাউট সদস্যরা উপস্থিত ছিলেন।
অপরদিকে, বাংলা বর্ষবরণ উপলক্ষে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পৃথকভাবে একটি বৈশাখী শোভাযাত্রা বের করে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পাশাপাশি পান্তা উৎসবসহ দিনব্যাপী নানা কর্মসূচি পালন করা হএছাড়া,
দুমকী উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির আয়োজনে আরেকটি শোভাযাত্রা উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শিক্ষক সমিতির কার্যালয়ের সামনে এসে শেষ হয়। পরে সকাল সাড়ে ১০টায় শিক্ষক সমিতির উদ্যোগে আনন্দ ভ্রমণের উদ্দেশ্যে সদস্যরা সমুদ্র সৈকত কুয়াকাটার পথে রওনা হন।য়।