মোঃ মনিরুজ্জামান , ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি
পাবনার ভাঙ্গুড়ায় নকল দুধ তৈরির অপরাধে খাইরুল ইসলাম নামে এক দুগ্ধ ব্যবসায়ীকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান এই রায় প্রদান করেন।
শনিবার দিবাগত রাত (২৪ এপ্রিল) ৬ টা থেকে রাত ৯:৩০ টা পর্যন্ত উপজেলার হারোপাড়া গ্রামে এই অভিযান পরিচালনা করা হয়। মো. খাইরুল ইসলাম (১৯) ওই গ্রামের আহসাব আলীর ছেলে। এসময় সেখান থেকে ২৪ লিটার ক্ষতিকর তেল দুটি বেলেন্ডার মেসিন উদ্ধার করে তা স্থানীয় হাফিজিয়া মাদ্রাসায় দিয়ে দেওয়া হয়।
জানা গেছে, দণ্ডপ্রাপ্ত মো.খাইরুল ইসলাম (১৯) দুগ্ধ ব্যবসার আড়ালে দীর্ঘদিন ধরে ক্ষতিকর জেলি, সয়াবিন তেলসহ নানা উপকরণ ব্যবহার করে ভেজাল দুধ তৈরি করে আসছিলেন। এসব নকল দুধ তিনি দেশের নামকরা বিভিন্ন চিলিং সেন্টারে সরবরাহ করতেন। গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাত ৯:৩০ টার দিকে সেখানে অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালত। সেখানে ঘটনার সত্যতা পাওয়ায় দুগ্ধ ব্যবসায়ী ফারুককে ৬মাসের বিনাশ্রম কারাদণ্ড ও এক লাখ টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান জানান ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৫০ ধারা মতে তাকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।