নুরুল আলম নেত্রকোনা প্রতিনিধি : নেত্রকোনায় ইসলামী আন্দোলন ১৪ আগষ্ট বৃহস্পতিবার গণসমাবেশ আয়োজন করেছে। এতে প্রধান অতিথি হিসেবে থাকবেন চরমোনাইয়ের পীর মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম। এনিয়ে বুধবার দুপুরে মুক্তারপাড়া জেলা প্রেসক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলন করেন তারা।
সংবাদ সম্মেলনে বক্তব্য দেন, নেত্রকোনা ইসলামী আন্দোলনের সভাপতি মুফতি নূরুল ইসলাম হাসেমী, সেক্রেটারি মাওলানা ওয়ালী উল্লাহ, সহ-সভাপতি মুহাম্মদ হাবিবুর রহমান, জেলা ইসলামী যুব আন্দোলন সভাপতি মুফতি ওমর ফারুক ওফা, জেলা মুজাহিদ কমিটি নেতা মুফতি মামুনুর রশীদ রব্বানী, ইসলামী ছাত্র আন্দোলন সাধারণ সম্পাদক মুহাম্মদ সাইফুর রহমান নির্জন প্রমুখ।
এসময় বক্তারা বলেন, মুক্তির মুল মন্ত্র, ইসলামী শাসনতন্ত্র এই শ্লোগানে এবং বৈষম্য বিরোধী আন্দোলনের অন্যতম সিপাহসালা ইসলামী আন্দোলনের সিনিয়র নায়েবে আমীর মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম। শায়খ চরমোনাই এর নেত্রকোনায় শুভ আগমণ উপলক্ষ্যে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আল্লাহর রহমতে আবহাওয়া যদি অনুকূলে থাকে এ গণসমাবেশ মহাসমাবেশের রূপ ধারণ করবে।
বক্তারা আরও বলেন, আগামী সংসদ নির্বাচনে সব ধরনের প্রস্তুতি নিয়েছে বাংলাদেশ ইসলামী আন্দোলন। শায়খ নেত্রকোনা গণসমাবেশ বিশেষ বার্তা দিবেন বলে আশাবাদী। এছাড়াও নেত্রকোনা পাঁচটি আসনের প্রার্থীতাও ঘোষণা হতে পারে।