শনিবার, ২৫ এপ্রিল ২০২৬

পরীক্ষামূলক সংস্করণ

রাজনীতি

জামায়াত-এনসিপি ক্ষমতায় আসতে পারবে না : মাসুদ কামাল

জামায়াত-বিএনপি প্রশাসনের বিভিন্ন গুরুত্বপূর্ণ পোস্ট দখল করে রেখেছে। আজকে এরা ‘মজা’ পাচ্ছে, কারণ সচিবালয়ে গিয়ে যারা ঢুকতে পারে, প্রভাব বিস্তার করতে পারে, তারা মূলত জামায়াত-বিএনপি-এনসিপির লোক। আওয়ামী লীগ বিদায় নেওয়ার পর থেকে এসব গোষ্ঠী প্রশাসনের মধ্যে নিজেদের শেকড় গেড়ে ফেলেছে

নিউজ ডেস্ক

০৮ আগস্ট ২০২৫, ১২:১৬

জ্যেষ্ঠ সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক মাসুদ কামাল এক টেলিভিশন টকশোতে বক্তব্য রাখতে গিয়ে বাংলাদেশের বর্তমান ক্ষমতা কাঠামোর ভেতরের ভয়াবহ চিত্র প্রকাশ করেছেন। তিনি সরাসরি বলেন, মাঠপর্যায়ের অন্তত ৯০% চাঁদাবাজি এখন বিএনপির নিয়ন্ত্রণে, আর প্রশাসনের ঘাড়ে চেপে বসেছে জামায়াত। এদিকে তদবিরের রাজনীতির মাধ্যমে প্রশাসনের উচ্চপর্যায় দখল করছে এনসিপি, যার পেছনে আছেন তথাকথিত “ডক্টর ইউনূস”।

তিনি বলেন,

“জামায়াত-বিএনপি প্রশাসনের বিভিন্ন গুরুত্বপূর্ণ পোস্ট দখল করে রেখেছে। আজকে এরা ‘মজা’ পাচ্ছে, কারণ সচিবালয়ে গিয়ে যারা ঢুকতে পারে, প্রভাব বিস্তার করতে পারে, তারা মূলত জামায়াত-বিএনপি-এনসিপির লোক। আওয়ামী লীগ বিদায় নেওয়ার পর থেকে এসব গোষ্ঠী প্রশাসনের মধ্যে নিজেদের শেকড় গেড়ে ফেলেছে।”

মাসুদ কামালের সবচেয়ে বড় প্রশ্ন ছিল—

“যেদিন বিএনপি সরকারে আসবে, সেদিন কি এনসিপি বা জামায়াত সচিবালয়ে গিয়ে ধমক দিতে পারবে?”

তিনি নিজেই জবাব দেন, “পারবে না।” এরা এখন যে অঘোষিত ক্ষমতা ভোগ করছে, সেটা একেবারেই সাময়িক। কারণ ক্ষমতা পরিবর্তনের সঙ্গে সঙ্গে এদের সাংগঠনিক এবং প্রশাসনিক অস্তিত্ব থাকবে না।

তিনি জানান, বর্তমানে সচিবালয়ে সাংবাদিকরা ঢুকতে পারেন না, অথচ এনসিপি ও বৈষম্যবিরোধী সংগঠনের লোকজন অবাধে প্রবেশ করে এবং কী করছে সে তথ্য জানলে দেশের মানুষ হতভম্ব হবে। এরা এতটাই ক্ষমতাধর হয়ে উঠেছে যে, তাদের কার্ড বাতিল না করলে কেউ জানতেও পারত না কী গভীর ষড়যন্ত্র চলছিল প্রশাসনের ভেতরে।

তিনি আরও বলেন,

“জামায়াতের লোকজন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে, এমনকি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি পদেও বসে আছে। কিন্তু আগামী মার্চের মধ্যে এই ভিসি থাকবেন না— এটাই বাস্তবতা।”

তিনি ইঙ্গিত দেন, বর্তমান প্রশাসনে জামায়াত-এনসিপির ঘাঁটি তৈরি হয়েছে উদ্দেশ্যপ্রণোদিতভাবে। যেন ভবিষ্যতে ক্ষমতা পেলেই পূর্ণ নিয়ন্ত্রণে চলে যেতে পারে রাষ্ট্রযন্ত্র।

টকশোতে মাসুদ কামাল একাধিকবার বলেন,

“এরা ক্ষমতায় যাবে না জেনেও ক্ষমতার স্বাদ নিচ্ছে। টিএসসিতে যুদ্ধাপরাধীদের ছবি টাঙানোর সাহস আসে কিভাবে? প্রশাসনের আড়ালে তারা কীভাবে এত সাহস পাচ্ছে?”

তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, নতুন সরকার এলে এই সমস্ত জামায়াত-এনসিপি প্রভাব খতম হয়ে যাবে। এখন যেসব জায়গায় এদের প্রভাব বিস্তার, তা টিকবে না। কারণ জনগণ তাদের ভোট দেওয়ার মতো অবস্থায় নেই। এদের জনপ্রিয়তা নেই, নেই রাজনৈতিক গ্রহণযোগ্যতাও। এখন এদের একটা ভরসা— “ডক্টর ইউনূস” এবং বিদেশি শক্তির ছায়া। কিন্তু বাস্তবতা হচ্ছে, জনগণ এখনো জাতীয় স্বার্থ বিরোধী কোনো অপশক্তিকে ক্ষমতায় দেখতে চায় না।

মাসুদ কামালের এই বক্তব্যে স্পষ্ট হয়ে ওঠে যে, প্রশাসনের ভেতর যে অদৃশ্য দখলদারি চলছে, তা একদিনের তৈরি নয়। এ এক দীর্ঘমেয়াদী ষড়যন্ত্র। জনগণের ভোটের বাইরে থেকে, অপকৌশলের মাধ্যমে যারা রাষ্ট্রের ভিতরে ভিতরে গজিয়ে উঠেছে, সময় এসেছে তাদের প্রতিরোধ করার। নির্বাচনের আগেই জনগণকে এসব চোরাগোপ্তা শক্তির মুখোশ খুলে দিতে হবে।

১৩ নভেম্বর ২০২৫
poll_title
আপনি কি জাতীয় নির্বাচনের দিনেই গণভোট আয়োজনের সিদ্ধান্তকে সমর্থন করেন?

মোট ভোট: ৭২৪৭

রাজনীতি

আকস্মিকভাবে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন গণঅধিকার পরিষদের নুর

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আকস্মিকভাবে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন মৌলভীবাজার-১ আসনের গণঅধিকার পরিষদের প্রার্থী মো. আব্দুন নুর। তিনি ট্রাক প্রতীক নিয়ে বড়লেখা ও জুড়ী উপজেলায় প্রতিদ্বন্দ্বিতা করছিলেন। শুক্রবার (৭ ফেব্রুয়ারি) রাতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বিএনপি মনোনীত প্রার্থী নাসির উদ্দিন আহমদ–কে সমর্থন দেওয়ার ঘোষণা দেন। এ […]

নিউজ ডেস্ক

০৭ ফেব্রুয়ারী ২০২৬, ১৭:০২

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আকস্মিকভাবে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন মৌলভীবাজার-১ আসনের গণঅধিকার পরিষদের প্রার্থী মো. আব্দুন নুর। তিনি ট্রাক প্রতীক নিয়ে বড়লেখা ও জুড়ী উপজেলায় প্রতিদ্বন্দ্বিতা করছিলেন।

শুক্রবার (৭ ফেব্রুয়ারি) রাতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বিএনপি মনোনীত প্রার্থী নাসির উদ্দিন আহমদ–কে সমর্থন দেওয়ার ঘোষণা দেন। এ সময় তিনি জানান, দলীয় প্রধান নুরুল হক নুর–এর নেওয়া রাজনৈতিক সমঝোতার সিদ্ধান্তকে সম্মান জানিয়ে তিনি ধানের শীষের প্রার্থীকে পূর্ণ সমর্থন দিচ্ছেন।

সংবাদ সম্মেলনে আব্দুন নুর বলেন, নির্বাচন থেকে সরে দাঁড়ানোর আগে তিনি কর্মী-সমর্থকদের নিয়ে ব্যাপক গণসংযোগ চালিয়েছেন। ভোটারদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, পরিবর্তনের যে আকাঙ্ক্ষা জনগণের মধ্যে সৃষ্টি হয়েছে, তা বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

তবে প্রার্থীতা প্রত্যাহারের পেছনে নিরাপত্তাজনিত শঙ্কার কথাও তুলে ধরেন তিনি। তার অভিযোগ, ২০১৮ সালের নির্বাচনে কেন্দ্র দখলের সঙ্গে জড়িত একটি প্রভাবশালী মহল তাকে দীর্ঘদিন ধরে হুমকি দিয়ে আসছে। এমনকি টার্গেট কিলিংয়ের আশঙ্কাও প্রকাশ করেন তিনি।

তবে এসব হুমকির পরও মানুষের অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠার আন্দোলনে আজীবন রাজপথে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন এই তরুণ নেতা।

১৩ নভেম্বর ২০২৫
poll_title
আপনি কি জাতীয় নির্বাচনের দিনেই গণভোট আয়োজনের সিদ্ধান্তকে সমর্থন করেন?

মোট ভোট: ৭২৪৭

রাজনীতি

কুমিল্লা–৪ আসনে এবার হাসনাতের আসনে প্রতিদ্বন্দ্বিতায় বিএনপির নতুন মুখ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কুমিল্লা–৪ আসনে নতুন রাজনৈতিক সমীকরণ তৈরি হয়েছে। জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) প্রার্থী হাসনাত আব্দুল্লাহ–এর বিপরীতে এবার নতুন মুখকে প্রার্থী হিসেবে মাঠে নামাচ্ছে বিএনপি জোট। বিএনপির মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার মনজুরুল আহসান মুন্সীর মনোনয়ন বাতিল হওয়ায় জোটগত সিদ্ধান্তে গণঅধিকার পরিষদ–এর নেতা জসিমউদ্দিন–কে প্রার্থী করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নির্বাচন কমিশন ঋণখেলাপি সংক্রান্ত […]

নিউজ ডেস্ক

২৫ জানুয়ারী ২০২৬, ১৪:১৫

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কুমিল্লা–৪ আসনে নতুন রাজনৈতিক সমীকরণ তৈরি হয়েছে। জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) প্রার্থী হাসনাত আব্দুল্লাহ–এর বিপরীতে এবার নতুন মুখকে প্রার্থী হিসেবে মাঠে নামাচ্ছে বিএনপি জোট।

বিএনপির মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার মনজুরুল আহসান মুন্সীর মনোনয়ন বাতিল হওয়ায় জোটগত সিদ্ধান্তে গণঅধিকার পরিষদ–এর নেতা জসিমউদ্দিন–কে প্রার্থী করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নির্বাচন কমিশন ঋণখেলাপি সংক্রান্ত তথ্য গোপনের অভিযোগে মনজুরুল আহসান মুন্সীর মনোনয়ন বাতিল করলে এই আসনে বিএনপি প্রার্থী সংকটে পড়ে। বিষয়টি আদালতে গড়ালেও এখন পর্যন্ত তার প্রার্থিতা ফিরে আসেনি। যদিও বিএনপির একাংশ নেতাকর্মী আশা করছেন, আপিল শুনানির মাধ্যমে পরিস্থিতি বদলাতে পারে। আগামী সোমবার এ বিষয়ে শুনানি হওয়ার কথা রয়েছে।

মনোনয়ন বাতিলের সুযোগে এনসিপির প্রার্থী হাসনাত আব্দুল্লাহ রাজনৈতিকভাবে বেশ চাঙা অবস্থানে রয়েছেন। এর মধ্যেই বিএনপি জোটের পক্ষ থেকে বিকল্প হিসেবে জসিমউদ্দিনকে নির্বাচনী মাঠে নামানোর সিদ্ধান্ত নেওয়া হয়।

শুক্রবার (২৩ জানুয়ারি) গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর বিষয়টি নিশ্চিত করে জানান, জোটগত সিদ্ধান্ত অনুযায়ী জসিমউদ্দিনই কুমিল্লা–৪ আসনে বিএনপি জোটের প্রার্থী হবেন। নতুন প্রার্থী যুক্ত হওয়ায় এই আসনের নির্বাচনী লড়াই আরও জমে উঠবে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

১৩ নভেম্বর ২০২৫
poll_title
আপনি কি জাতীয় নির্বাচনের দিনেই গণভোট আয়োজনের সিদ্ধান্তকে সমর্থন করেন?

মোট ভোট: ৭২৪৭

রাজনীতি

ঢাকা-৮ নিজ কেন্দ্রেই নাসীরুদ্দীন পাটওয়ারীর কাছে হারলেন মির্জা আব্বাস

ঢাকা-৮ নির্বাচনী এলাকার শাহজাহানপুর মির্জা আব্বাস মহিলা কলেজ (মহিলা ভোটার কেন্দ্র-২) কেন্দ্রের বেসরকারি ফলাফল ঘোষণা করা হয়েছে। প্রাপ্ত ফলাফলে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী মো. নাসীরুদ্দীন পাটওয়ারী শাপলা কলি প্রতীকে ৫২৩ ভোট পেয়ে ওই কেন্দ্রে জয়লাভ করেছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী মির্জা আব্বাস উদ্দিন আহমেদ ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৫১৬ ভোট। অত্যন্ত হাড্ডাহাড্ডি লড়াইয়ের […]

নিউজ ডেস্ক

১২ ফেব্রুয়ারী ২০২৬, ১৯:২৪

ঢাকা-৮ নির্বাচনী এলাকার শাহজাহানপুর মির্জা আব্বাস মহিলা কলেজ (মহিলা ভোটার কেন্দ্র-২) কেন্দ্রের বেসরকারি ফলাফল ঘোষণা করা হয়েছে।

প্রাপ্ত ফলাফলে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী মো. নাসীরুদ্দীন পাটওয়ারী শাপলা কলি প্রতীকে ৫২৩ ভোট পেয়ে ওই কেন্দ্রে জয়লাভ করেছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী মির্জা আব্বাস উদ্দিন আহমেদ ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৫১৬ ভোট। অত্যন্ত হাড্ডাহাড্ডি লড়াইয়ের এই কেন্দ্রে মাত্র ৭ ভোটের ব্যবধানে জয়-পরাজয় নির্ধারিত হয়েছে।

কেন্দ্রটির অন্য প্রার্থীদের মধ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী কেফায়েত উল্লা (হাতপাখা) পেয়েছেন ১১ ভোট। এ ছাড়া বাংলাদেশের কমিউনিস্ট পার্টির ত্রিদ্বীপ কুমার সাহা (কাস্তে) এবং গণ-অধিকার পরিষদের প্রার্থী মেঘনা আলম (ট্রাক) উভয়েই সমান ৭টি করে ভোট পেয়েছেন।

অন্যদিকে, বাংলাদেশ ইসলামী ফ্রন্টের প্রার্থী এস এম সরওয়ার (মোমবাতি) এবং জাতীয় পার্টির (জেপি) প্রার্থী মো. জুবের আলম খান (লাঙ্গল) প্রত্যেকে ৫টি করে ভোট লাভ করেছেন।

৩০ অক্টোবর ২০২৫
poll_title
জাতীয় নির্বাচনের আগে গণভোট প্রশ্নে আপনার মতামত কী?

মোট ভোট: ১৪৩২৩