মুন্সিগঞ্জ প্রতিনিধি:
মুন্সিগঞ্জের সিরাজদীখানে রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ থাকা অবস্থায় প্রকাশ্যেই যুবলীগ ও ছাত্রলীগের ব্যানারে মিছিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকাল ৯টার দিকে উপজেলার বাসাইল ইউনিয়নের ইমামগঞ্জ বাজার এলাকায় স্থানীয় যুবলীগ ও ছাত্রলীগ–সমর্থিত নেতাকর্মীরা এই মিছিল বের করেন। নেতৃত্বে ছিলেন সিরাজদীখান উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক জহিরুল ইসলাম লিটু।
স্থানীয় বাসিন্দাদের জানান, নিষিদ্ধ রাজনৈতিক কার্যক্রম চলমান থাকা সত্ত্বেও প্রকাশ্যে এমন মিছিল দেখে তারা বিস্মিত হন। মিছিলটি ইমামগঞ্জ বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
এ সময় মিছিলের পাশাপাশিই একটি পুলিশের টহল গাড়ি চলতে দেখা যায়, যা এলাকাজুড়ে নানা আলোচনা ও বিতর্কের জন্ম দিয়েছে।
মিছিল ও পুলিশের একই সময়ে অবস্থান নিয়ে স্থানীয় রাজনৈতিক মহলেও তীব্র প্রতিক্রিয়া দেখা গেছে। তারা প্রশ্ন তুলছেন—নিষেধাজ্ঞার মধ্যেও কিভাবে দলের সহযোগী সংগঠনগুলো এমন প্রকাশ্য কর্মসূচি পালন করল, এবং পুলিশ উপস্থিত থেকেও তা আটকায়নি কেন।
এ প্রসঙ্গে সিরাজদীখান থানার ওসি আবু বকর সিদ্দিক বলেন, “মিছিল চলাকালীন সময়ে ডিউটিরত পুলিশের একটি টহল গাড়ি সেখানে দিয়ে যাচ্ছিলো। আমাদের অফিসার বুঝে ওঠার আগেই তারা দ্রুত গতিতে সরে পড়ে।