বুধবার, ২২ এপ্রিল ২০২৬

পরীক্ষামূলক সংস্করণ

সারাদেশ

নবীগঞ্জে ভাড়াটিয়া সিরাজুলের প্রতারনার শিকার লন্ডন প্রবাসী হাজী ছালাহ উদ্দিন

নবীগঞ্জ(হবিগঞ্জ)প্রতিনিধি  নবীগঞ্জে এক লন্ডন প্রবাসীর মালিকানাধীন দোকান ঘর ভাড়া নিয়ে জাল-জালিয়াতির মাধ্যমে প্রতারনার অভিযোগ উঠেছে। ভাড়াটিয়া ব্যবসায়ী সৈয়দ সিরাজুল ইসলাম ঘরের মালিক হাজী ছালাহ উদ্দিন লন্ডন থাকাবস্থায় স্টাম্পের মাধ্যমে একটি ভাড়ানামা সম্পাদন করেছেন। যেখানে ওই লন্ডন প্রবাসী মালিকের স্বাক্ষর জাল করা হয়েছে। উক্ত ভাড়া নামার সাথে ১ম ভাড়ানামার কোন মিল নেই। এ ঘটনায় লন্ডন প্রবাসী […]

নিউজ ডেস্ক

০৯ জানুয়ারী ২০২৫, ০৮:৫৯

নবীগঞ্জ(হবিগঞ্জ)প্রতিনিধি 
নবীগঞ্জে এক লন্ডন প্রবাসীর মালিকানাধীন দোকান ঘর ভাড়া নিয়ে জাল-জালিয়াতির মাধ্যমে প্রতারনার অভিযোগ উঠেছে। ভাড়াটিয়া ব্যবসায়ী সৈয়দ সিরাজুল ইসলাম ঘরের মালিক হাজী ছালাহ উদ্দিন লন্ডন থাকাবস্থায় স্টাম্পের মাধ্যমে একটি ভাড়ানামা সম্পাদন করেছেন। যেখানে ওই লন্ডন প্রবাসী মালিকের স্বাক্ষর জাল করা হয়েছে। উক্ত ভাড়া নামার সাথে ১ম ভাড়ানামার কোন মিল নেই। এ ঘটনায় লন্ডন প্রবাসী হাজী ছালাহ উদ্দিন ক্ষোভ প্রকাশ করেছেন।
সুত্রে জানাযায়, নবীগঞ্জ পৌরসভার শিবপাশা এলাকার আব্দুস ছুবানের ছেলে লন্ডন প্রবাসী হাজী ছালাহ উদ্দিনের মালিকাধীন ছুবান মঞ্জিল এর দোকানঘর শোয়েব ইলেক্ট্রনিক নামে ব্যবসা করার জন্য একই এলাকার সৈয়দ ফিরুজ মিয়ার ছেলে সৈয়দ সিরাজুল ইসলাম ভাড়া নিতে চাইলে ১ লক্ষ ২০ হাজার টাকা জামানত দিয়ে প্রতি মাসে ১০ হাজার টাকা ভাড়ায় ৫ বছরের মেয়াদে স্টাম্পে অঙ্গীকার নামায় বিগত ০১-০১-২০১৯ইং সালে ভাড়ানামা চুক্তি করেন।
চুক্তি মোতাবেক ৩০ ডিসেম্বর ২০২৪ইং তারিখে মেয়াদ শেষ হয়। জামানতের টাকা প্রতি মাসে ২ হাজার টাকা করে কর্তন হয়ে ৫ বছরে জামানতের টাকাও শেষ হয়। এদিকে মালিক পক্ষ ভাড়াটিয়া সিরাজুল ইসলামকে মেয়াদ শেষে ঘর ছাড়ার তাগিদ দিলে সুচতুর সৈয়দ সিরাজুল ইসলাম বিগত ০১-০১-২০২১ইং তারিখে একটি ভাড়ানামা চুক্তি ১০০ টাকা মুল্যের ৩টি স্টাম্পে লিখে ঘরের মালিক হাজী ছালাহ উদ্দিনের স্বাক্ষর জাল করে সম্পাদন করেন। উক্ত চুক্তিনামায় ৫ লাখ টাকা জামানত দেখানো হয়। ২০১৯ সালের চুক্তিনামা থাকা সত্বেও লন্ডন প্রবাসী হাজী ছালাহ উদ্দিনের কাছ থেকে মোটা অংকের টাকা হাতিয়ে নেয়ার অসৎ উদ্দেশ্যে ভাড়াটিয়া সৈয়দ সিরাজুল ইসলাম প্রতারনার আশ্রয় নিয়ে জাল-জালিয়াতির মাধ্যমে উক্ত চুক্তিনামা মালিকপক্ষ’কে দেখান। এটা দেখে লন্ডন প্রবাসী ছালাহ উদ্দিন হতভম্ব হয়ে পড়েন।
উক্ত ঘটনাটি শহরে জানাজানি হলে আলোচনার ঝড় উঠে। শহরের একজন সুনামধন্য ব্যবসায়ী হয়ে শোয়েব ইলেক্ট্রিকের মালিক সিরাজুল ইসলাম কেন এই জালিয়াতির আশ্রয় নিলেন। যেখানে ১ম চুক্তিনামায় উল্লেখ্য রয়েছে ০১-০১-২০১৯ হতে ৩০-১২-২০২৪ইং পর্যন্ত ৫ বছর মেয়াদে ঘরটি ভাড়া। উক্ত ভাড়ার বিপরীতে ১০-১০-২০১৮ইং তারিখে ব্র্যাক ব্যাংকের মাধ্যমে সিসিএ-২৫৬৪৬৯৯ চেক নম্বারের মাধ্যমে ১ লক্ষ ২০ হাজার টাকা জামানত দেন। ওই চুক্তিনামা সম্পাদন করে মালিক হাজী ছালাহ উদ্দিন অদ্যাবধি পর্যন্ত লন্ডন অবস্থান করছেন।
তাহলে ০১-০১-২০২১ইং সালের চুক্তিনামায় কিভাবে স্বাক্ষর করলেন তা নিয়েই আলোচনার ঝড় উঠে। এ ব্যাপারে লন্ডন প্রবাসী ছালাহ উদ্দিন বলেন, আমরা প্রবাসীরা স্বদেশে জায়গা সম্পত্তি নিয়ে চরম বেকায়দায় রয়েছি। প্রতারকচক্রের কাছে এক রকম জিম্মি হয়ে থাকতে হয়। তিনি বলেন, ১০ অক্টোবর ২০১৮ইং সালে জামানত হিসেবে ১ লাখ ২০ হাজার টাকা আমার একাউন্টে প্রদান করেন ভাড়াটিয়া।
তারপর ২০১৯ইং সালে দেশে আসার পর ভাড়াটিয়া সিরাজুল ইসলামের সাথে আমার চুক্তিনামা ডিড হয়। কিছুদিন পরই আবার লন্ডন চলে আসি, যা অদ্যাবধি পর্যন্ত দেশে যাইনি। আমার ঘরের ভাড়ার মেয়াদ শেষ হলে ঘর ছাড়ার তাগিদ দিলে উক্ত সিরাজুল ইসলাম নানা টালবাহানা শুরু করেন। এক পর্যায়ে বর্তমানে পরিচালক তাহার ছোট বোনের জামাইকে   তিনি জাল ভাড়ানামার চুক্তিনামা দেন। এটা দেখার পর তিনি হতবাক হন। তিনি এই জালিয়াত চক্রের হাত থেকে প্রবাসীদের রক্ষা করার জন্য সরকারের প্রতি জোরদাবী জানান। এ ব্যাপারে ভাড়াটিয়া সিরাজুল ইসলামের মোবাইল ফোনে একাধিকবার ফোন দিলে সুইচ অফ পাওয়া যায়।

সারাদেশ

‘দুই মাসের মধ্যে ঢাকা ছাড়তে হতে পারে বিপুলসংখ্যক মানুষকে’

বর্তমান বৈশ্বিক যুদ্ধ পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন সংসদের হুইপ এবিএম আশরাফ উদ্দিন নিজান (এমপি)। তিনি আশঙ্কা প্রকাশ করে বলেছেন, চলমান বৈশ্বিক সংঘাত যদি দ্রুত বন্ধ না হয়, তবে আগামী দুই মাসের মধ্যে ঢাকা শহরের বিপুলসংখ্যক মানুষ নিরাপদ আশ্রয়ের খোঁজে স্থানান্তরে বাধ্য হতে পারে। শুক্রবার (৩ এপ্রিল) ঢাকা থেকে লক্ষ্মীপুরের কমলনগর উপজেলায় একটি প্রোগ্রামে […]

‘দুই মাসের মধ্যে ঢাকা ছাড়তে হতে পারে বিপুলসংখ্যক মানুষকে’

ছবি সংগৃহীত

নিউজ ডেস্ক

০৩ এপ্রিল ২০২৬, ২২:০৪

বর্তমান বৈশ্বিক যুদ্ধ পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন সংসদের হুইপ এবিএম আশরাফ উদ্দিন নিজান (এমপি)। তিনি আশঙ্কা প্রকাশ করে বলেছেন, চলমান বৈশ্বিক সংঘাত যদি দ্রুত বন্ধ না হয়, তবে আগামী দুই মাসের মধ্যে ঢাকা শহরের বিপুলসংখ্যক মানুষ নিরাপদ আশ্রয়ের খোঁজে স্থানান্তরে বাধ্য হতে পারে।

শুক্রবার (৩ এপ্রিল) ঢাকা থেকে লক্ষ্মীপুরের কমলনগর উপজেলায় একটি প্রোগ্রামে যাওয়ার পথে কুমিল্লার লাকসাম দক্ষিণ বাইপাস এলাকায় অবস্থিত ধামৈচা জামে মসজিদে জুমার নামাজের পূর্বে সংক্ষিপ্ত বক্তব্যে তিনি এসব কথা বলেন।

হুইপ আশরাফ উদ্দিন নিজান বলেন, বিশ্বজুড়ে চলমান এ অস্থিরতা ও যুদ্ধ পরিস্থিতি কেবল আন্তর্জাতিক নয়, বাংলাদেশের অভ্যন্তরীণ স্থিতিশীলতার ওপরও চরম প্রভাব ফেলতে পারে।

তিনি সতর্ক করে দিয়ে বলেন, বিশ্বব্যাপী এই সংঘাত অব্যাহত থাকলে বাংলাদেশের পরিস্থিতি ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের সময়ের চেয়েও ভয়াবহ আকার ধারণ করতে পারে। আমাদের এখনই সচেতন হতে হবে।

বক্তব্যে তিনি দেশের জনগণকে উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় মানসিকভাবে প্রস্তুত এবং আগাম সতর্ক থাকার আহ্বান জানান। একই সঙ্গে সবাইকে ধৈর্য ও সচেতনতার সঙ্গে বর্তমান পরিস্থিতি পর্যবেক্ষণ করার পরামর্শ দেন হুইপ।

সারাদেশ

শেরপুর-৩ আসনের জামায়াতের প্রার্থী নুরুজ্জামান বাদল মারা গেছেন

জামায়াতে ইসলামীর শেরপুর জেলা শাখার সেক্রেটারি ও শেরপুর-৩ (শ্রীবরদী–ঝিনাইগাতী) আসনের জামায়াত মনোনীত প্রার্থী নুরুজ্জামান বাদল (৫১) মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দিবাগত রাত আনুমানিক ৩ টার দিকে তিনি মৃত্যুবরণ করেন। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন শেরপুর জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি আবুল কালাম আজাদ। পরিবার সূত্রে জানা যায়, মঙ্গলবার […]

শেরপুর-৩ আসনের জামায়াতের প্রার্থী নুরুজ্জামান বাদল মারা গেছেন

ছবি সংগৃহীত

নিউজ ডেস্ক

০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:০৬

জামায়াতে ইসলামীর শেরপুর জেলা শাখার সেক্রেটারি ও শেরপুর-৩ (শ্রীবরদী–ঝিনাইগাতী) আসনের জামায়াত মনোনীত প্রার্থী নুরুজ্জামান বাদল (৫১) মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দিবাগত রাত আনুমানিক ৩ টার দিকে তিনি মৃত্যুবরণ করেন। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন শেরপুর জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি আবুল কালাম আজাদ।

পরিবার সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত ১০টার দিকে হঠাৎ শ্বাসকষ্টজনিত সমস্যায় গুরুতর অসুস্থ হয়ে পড়েন নুরুজ্জামান বাদল। তাৎক্ষণিকভাবে তাকে শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে সেখান থেকে দ্রুত ময়মনসিংহ স্বদেশ হাসপাতালে নেওয়ার সিদ্ধান্ত হয়।

ময়মনসিংহ নেওয়ার পথে রাত ৩ টার দিকে শহরের প্রবেশমুখ ব্রিজ এলাকায় পৌঁছালে তার অবস্থার অবনতি ঘটে এবং সেখানে তিনি মৃত্যুবরণ করেন। পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়।

পরিবারের পক্ষ থেকে মৃতের ভাই মাসুদ বিষয়টি নিশ্চিত করেছেন।

এছাড়াও বাংলাদেশ জামায়াতে ইসলামীর নিজেদের অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া ওই পোস্টে বলা হয়, বাংলাদেশ জামায়াতে ইসলামী শেরপুর জেলা শাখার সম্মানিত সেক্রেটারি ও শেরপুর-৩ সংসদীয় আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী জনাব আলহাজ্ব নুরুজ্জামান বাদল আনুমানিক আজ রাত ৩টায় কিডনিজনিত রোগে হাসপাতালে ভর্তি অবস্থায় ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

পোস্টে আরও উল্লেখ করা হয়, আল্লাহ তা’য়ালা তাকে জান্নাতুল ফেরদাউস দান করুন এবং তার শোকসন্তপ্ত পরিবার-পরিজন ও সহকর্মীদের ধৈর্য ধারণের তৌফিক দান করুন।

সারাদেশ

শাহজাদপুরে ২ সন্তানসহ গৃহবধূর বিষপানে আত্মহত্যার চেষ্টা

মাসুম হোসেন অন্তু, শাহজাদপুর প্রতিনিধিঃ স্বামীর উপরে অভিমান করে নিজে কীটনাশক পান করার পর ২ শিশু সন্তানকেও সেই কীটনাশক পান করিয়ে আত্মহত্যার চেষ্টা করেছে পাখি খাতুন (১৮) নামের এক গৃহবধূ। ঘটনাটি ঘটেছে সিরাজগঞ্জের শাহজাদপুর পৌর শহরের পারকোলা উত্তরপাড়া গ্রামে। পাখি খাতুন ওই গ্রামের আলম প্রামাণিকের মেয়ে, শিশু সন্তানরা হলো মুস্তাকিম (৮) ও মাহিম (৪)। ঘটনার […]

শাহজাদপুরে ২ সন্তানসহ গৃহবধূর বিষপানে আত্মহত্যার চেষ্টা

ছবি সংগৃহীত

প্রতিনিধি ডেস্ক

০৮ এপ্রিল ২০২৬, ২৩:৪৫

মাসুম হোসেন অন্তু, শাহজাদপুর প্রতিনিধিঃ

স্বামীর উপরে অভিমান করে নিজে কীটনাশক পান করার পর ২ শিশু সন্তানকেও সেই কীটনাশক পান করিয়ে আত্মহত্যার চেষ্টা করেছে পাখি খাতুন (১৮) নামের এক গৃহবধূ।

ঘটনাটি ঘটেছে সিরাজগঞ্জের শাহজাদপুর পৌর শহরের পারকোলা উত্তরপাড়া গ্রামে। পাখি খাতুন ওই গ্রামের আলম প্রামাণিকের মেয়ে, শিশু সন্তানরা হলো মুস্তাকিম (৮) ও মাহিম (৪)। ঘটনার পরপর স্বজনেরা আশঙ্কাজনক অবস্থায় তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

সেখানে তাদের অবস্থার অবনতি হলে দ্রুত সিরাজগঞ্জ সদর হাসপাতালে স্থানান্তর করা হয়, বর্তমানে ২টি শিশু ও তাদের মা সেখানেই চিকিৎসাধীন রয়েছে।

পরিবার সূত্রে জানা যায়, প্রায় ১০ বছর পূর্বে উল্লাপাড়া উপজেলার বালসাবাড়ি ইউনিয়নের মধুপুর গ্রামের বাসিন্দা মানিক চাঁদের সাথে তার বিয়ে হয়। বিয়ের পর থেকেই স্বামী তাকে নির্যাতন করতো। এই বিষয়ে একাধিকবার শালিস বৈঠকের মাধ্যমে বিষয়টি সমাধান করা হয়। এর মধ্যেই তাদের ঘর আলো করে মুস্তাকিম ও মাহিম নামের দুই ছেলে সন্তান। পারিবারিক কলহের জের ধরেই স্বামীর সাথে ঝগড়ার পর আজ সকালে বাবার বাড়িতে অবস্থানকালে পাখি খাতুন প্রথমে নিজে কীটনাশক পান করে এবং পরে ২ ছেলেকে কীটনাশক পান করায়। পরে তারা যন্ত্রাণায় চিৎকার করলে স্বজনেরা দ্রুত তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

এই বিষয়ে শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার জানান, দুপুর আনুমানিক ১২টার দিকে ৪ বছর ও ৮ বছর বয়সী ২টি শিশু ও তাদের মা’কে আশঙ্কাজনক অবস্থায় জরুরি বিভাগে নিয়ে আসে। পরে ৮ বছর বয়সী মুস্তাকিমকে ওয়াশ করা হয়, কীটনাশক পানের সময় বেশি হ‌ওয়ায় দ্রুত সিরাজগঞ্জ সদর হাসপাতালে স্থানান্তর করা হয়।

এই বিষয়ে শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ মোঃ সাইফুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, কীটনাশক পান করা ২টি শিশু ও তাদের মা’কে উন্নত চিকিৎসার জন্য সিরাজগঞ্জ সদর হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।