লালমোহন (ভোলা) প্রতিনিধি:
ভোলার লালমোহন উপজেলার চরভূতা ৯নং ওয়ার্ড ইয়াকুব আলী মুন্সি বাড়ির মো. মহিউদ্দিনের একটি তালগাছ ও দুইটি সুপারি গাছ কেটে নিয়েছে একই বাড়ি মো. শাহে আলম, আবুল কালাম, মো. হারুন।
শুক্রবার (৩ এপ্রিল) সকালে চরভূতা ইয়াকুব আলী মুন্সি বাড়ির বাগান থেকে এ গাছ কাটা হয়।
ভুক্তভোগী মো. মহিউদ্দিন অভিযোগ করে বলেন, আমি আমার পিতা মৃত গোলাম রসুল ও আমার চাচা আ: আজিজের ওয়ারিশ সূত্রে ও ক্রয়সূত্রে মালিক।
কিন্তু আমার সহোদর ভাই মো. শাহে আলম, আবুল কালাম, মো. হারুন জোরপূর্বক আমার সম্পত্তি ভোগদখল করে আসছে। এনিয়ে একাধিক বার বিচার ফায়সালা হলেও তা তারা মানে না। তারা জোরপূর্বক জমি ভোগদখল করে। এবং আমাকে মামলা হামলা ও ঘরবাড়ি পুড়িয়ে বিভিন্নভাবে হয়রানি করে আসছে।
আমি জাফর চেয়ারম্যানকে জানালে তিনি বিষয়টি ফয়সালর জন্য আমাদের এলাকার জসিম চেয়ারম্যান ও আমাদের উভয়ের মামা হাফেজ মাও. মো. কামালকে দায়িত্ব দেন। কিন্তু সবায় ফায়সালায় বসলেও হাফেজ কামাল বিষয়টি ঘুরাঘুরি করে। কেন তিনি বিষয়টি ঘুরাঘুরি করে তা আমি জানি না। এরিমধ্য ফায়সালা না হতে আমার ভাইরা জোরপূর্বক একটি তালগাছ ও ২টি সুপারি গাছ কেটে নিয়ে যায়। আমি এঘটনায় প্রশাসনসহ সকলের নিকট ন্যায় বিচার চাই।
প্রতিবেশী আ. মালেক জানান, শাহে আলম, আবুল কালাম কোন বিচার ফায়সালা মানে না। তাদের কারনে আমাদের বাড়িপথ বাঁধতে পারি না। তারা ভেকু আলাদেরসহ আমাদের হুকমি ধামকি দেয়। কারা আসে এপথ বাঁধতে আমরা দেখব।
অপরদিকে অভিযুক্ত মো. আবুল কালাম জানান, শাহে আলম তার নিজের জায়গা থেকে গাছ কাটছে। আর এবিষয়ে আমি কিছু জানি না। আমি বাড়ি ছিলাম না।