শুক্রবার, ০১ মে ২০২৬

পরীক্ষামূলক সংস্করণ

সারাদেশ

গুরুদাসপুরে পরীক্ষা চলাকালীন কেন্দ্রে ঢুকে শিক্ষিকাকে হুমকি এমপিপূত্রের

এসএসসি পরীক্ষা চলাকালীন অবৈধভাবে কেন্দ্রে প্রবেশ করে দায়িত্বেরত এক নারী শিক্ষককে হুমকি দেওয়ার অভিযোগ ওঠেছে নাটোর-৪ আসনের সংসদ সদস্য আব্দুল আজিজের বড় ছেলে মিন্টুর বিরুদ্ধে। গত রবিবার (২৬ এপ্রিল) গুরুদাসপুর পৌর সদরের বেগম রোকেয়া গার্লস স্কুল এন্ড কলেজ কেন্দ্রে ওই ঘটনা ঘঘটনাটি ধামাচাপা দিতে পরীক্ষা চলাকলীন এমপি আবদুল আজিজের ছোট ভাই শের আলমকে কেন্দ্রে ডেকে  […]

গুরুদাসপুরে পরীক্ষা চলাকালীন কেন্দ্রে ঢুকে শিক্ষিকাকে হুমকি এমপিপূত্রের

ছবি সংগৃহীত

প্রতিনিধি ডেস্ক

০১ মে ২০২৬, ১৬:৪৪

এসএসসি পরীক্ষা চলাকালীন অবৈধভাবে কেন্দ্রে প্রবেশ করে দায়িত্বেরত এক নারী শিক্ষককে হুমকি দেওয়ার অভিযোগ ওঠেছে নাটোর-৪ আসনের সংসদ সদস্য আব্দুল আজিজের বড় ছেলে মিন্টুর বিরুদ্ধে।

গত রবিবার (২৬ এপ্রিল) গুরুদাসপুর পৌর সদরের বেগম রোকেয়া গার্লস স্কুল এন্ড কলেজ কেন্দ্রে ওই ঘটনা ঘঘটনাটি ধামাচাপা দিতে পরীক্ষা চলাকলীন এমপি আবদুল আজিজের ছোট ভাই শের আলমকে কেন্দ্রে ডেকে  ভুক্তভোগি শিক্ষক ডলি পারভীনের সঙ্গে আপোষ করে দেন কেন্দ্র সচিব সিরাজুল ইসলাম।

এসএসসি পরীক্ষা চলাকালীন পরীক্ষার্থীদের কক্ষে এসব ঘটনা ঘটায় সংশ্লিষ্টদের দায়িত্ব পালন নিয়েও প্রশ্ন উঠেছখোঁজ নিয়ে জানাগেছে, বেগম রোকেয়া গার্লস স্কুল এন্ড কলেজ কেন্দ্রের ২০১ নম্বর কক্ষে পরীক্ষা অংশ নিয়েছে এমপি আবদুল আজিজের নাতনি।

রবিবার ছিল ইংরেজি প্রথম পত্র বিষয়ের পরীক্ষওই কক্ষের দায়িত্বেরত ভুক্তভোগি শিক্ষক ডলি পারভীন বলেন, ‘রবিবার ৯টা ৪৫ মিনিটের দিকে ২০১ নম্বর কক্ষে প্রবেশ করেন মিন্টু ও তার স্ত্রী। পরীক্ষা শেষে অন্য পরীক্ষার্থীদের খাতা আগে সংগ্রহের পর সবশেষে নিজের মেয়ের খাতা নিতে মিন্টু নির্দেশ করেন।

আমি অপারগতা প্রকাশ করলে অশালিন ভাষায় গালমন্দ করেন। একপর্যায়ে মারার জন্য তেরে আসেন। মিন্টুর গর্জনে পুরো কেন্দ্রে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পাশের কক্ষের শিক্ষকেরা এসে মিন্টুকে থামানোর চেষ্টা করেন। শিক্ষক হিসেবে আমার সঙ্গে ঘটা ঘটনাটি চরম অপমানের। তবে ঘটনার পর পরই মিন্টুর চাচা শের আলম পরীক্ষা কেন্দ্রে এসে ভুল স্বীকার করেন। মোবাইল ফোনে ভুল স্বীকার করেছেন মিন্টু নিজেও।

একারণে আমি অভিযোগ দনাম প্রকাশ না করার সত্তে ওই কক্ষের অন্তত ৫জন পরীক্ষার্থী জানায়, ম্যাম খাতা দিচ্ছিলেন। অনেকেই খাতার বৃত্ত ভরাট করছিল।

এ সময় দুই ব্যক্তি তাদের কক্ষে প্রবেশ করেন। কিছুক্ষণের মধ্যে মিন্টুর সঙ্গে ডলি ম্যামের তর্ক হয়। তখন মিন্টু অশ্লিল ভাষায় ম্যামকে গালি দেন। মারার জন্য তেরে আসেন। এই পরিস্থিতিতে ওই কক্ষের পরীক্ষার্থীরা রিতিমতো আতংকিত হয়ে পড়ে। ঘটনার পর থেকে ২০১ নম্বর কক্ষে শৃঙ্খলা ভেঙে পড়েছে। অন্যান্য পরীক্ষাথীদের পরীক্ষা দিতে বেগ পেতে ঘটনার সতত্য নিশ্চিত করে পরীক্ষার দায়িত্বেরত ট্যাগ কর্মকর্তা সহকারি প্রগ্রামার আব্দুল্লাহ বলেন, খাতা দেওয়া শুরু হলে কেন্দ্রে বহিরাগত লোকজন প্রবেশ করা নিষেধ। অথচ নিরাপত্তা ব্যবস্থা ভেদ করে বহিরাগত লোকজন কীভাবে কেন্দ্রে প্রবেশ করেছে তা তার বোধগম্য নয়। ঘটনার সময় তিনি কেন্দ্রে প্রশ্নপত্র সটিং করছিলেন। ভুক্তভোগি শিক্ষকের কাছ থেকে তিনি ঘটনাটি শুনেছেন।

প্রথমে অভিযোগ দিতে চাইলেও পরে ওই শিক্ষক কোনো অভিযোগ দেননি। তবে ঘটনাটি দুঃখজবেগম রোকেয়া স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ সিরাজুল ইসলাম বলেন, ঘটনাটি তিনি মিমাংসা করে দিয়েছেন। এর বেশি কিছু বলতে চাচ্ছেন না। অভিযুক্ত মিন্টু মোবাইল ফোন না ধরায় তার কোনো বক্তব্য পাওয়া যাযবেগম রোকেয়া স্কুল এন্ড কলেজের ম্যানেজিং কমিটির সভাপতি গুরুদাসপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা আফরোজ বলেন, মৌখিকভাবে তিনি ঘটনাটি শুনেছেন। তবে কেউ লিখিত অভিযোগ দেননি। এই ঘটনায় সংবাদকর্মীদের পক্ষ থেকে সিসিটিভি ফুটেজ চেয়ে চিঠি দেওয়া হয়েছে। আইন মেনে চিঠির জবাব দেওয়া হবে।

সারাদেশ

‘দুই মাসের মধ্যে ঢাকা ছাড়তে হতে পারে বিপুলসংখ্যক মানুষকে’

বর্তমান বৈশ্বিক যুদ্ধ পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন সংসদের হুইপ এবিএম আশরাফ উদ্দিন নিজান (এমপি)। তিনি আশঙ্কা প্রকাশ করে বলেছেন, চলমান বৈশ্বিক সংঘাত যদি দ্রুত বন্ধ না হয়, তবে আগামী দুই মাসের মধ্যে ঢাকা শহরের বিপুলসংখ্যক মানুষ নিরাপদ আশ্রয়ের খোঁজে স্থানান্তরে বাধ্য হতে পারে। শুক্রবার (৩ এপ্রিল) ঢাকা থেকে লক্ষ্মীপুরের কমলনগর উপজেলায় একটি প্রোগ্রামে […]

‘দুই মাসের মধ্যে ঢাকা ছাড়তে হতে পারে বিপুলসংখ্যক মানুষকে’

ছবি সংগৃহীত

নিউজ ডেস্ক

০৩ এপ্রিল ২০২৬, ২২:০৪

বর্তমান বৈশ্বিক যুদ্ধ পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন সংসদের হুইপ এবিএম আশরাফ উদ্দিন নিজান (এমপি)। তিনি আশঙ্কা প্রকাশ করে বলেছেন, চলমান বৈশ্বিক সংঘাত যদি দ্রুত বন্ধ না হয়, তবে আগামী দুই মাসের মধ্যে ঢাকা শহরের বিপুলসংখ্যক মানুষ নিরাপদ আশ্রয়ের খোঁজে স্থানান্তরে বাধ্য হতে পারে।

শুক্রবার (৩ এপ্রিল) ঢাকা থেকে লক্ষ্মীপুরের কমলনগর উপজেলায় একটি প্রোগ্রামে যাওয়ার পথে কুমিল্লার লাকসাম দক্ষিণ বাইপাস এলাকায় অবস্থিত ধামৈচা জামে মসজিদে জুমার নামাজের পূর্বে সংক্ষিপ্ত বক্তব্যে তিনি এসব কথা বলেন।

হুইপ আশরাফ উদ্দিন নিজান বলেন, বিশ্বজুড়ে চলমান এ অস্থিরতা ও যুদ্ধ পরিস্থিতি কেবল আন্তর্জাতিক নয়, বাংলাদেশের অভ্যন্তরীণ স্থিতিশীলতার ওপরও চরম প্রভাব ফেলতে পারে।

তিনি সতর্ক করে দিয়ে বলেন, বিশ্বব্যাপী এই সংঘাত অব্যাহত থাকলে বাংলাদেশের পরিস্থিতি ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের সময়ের চেয়েও ভয়াবহ আকার ধারণ করতে পারে। আমাদের এখনই সচেতন হতে হবে।

বক্তব্যে তিনি দেশের জনগণকে উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় মানসিকভাবে প্রস্তুত এবং আগাম সতর্ক থাকার আহ্বান জানান। একই সঙ্গে সবাইকে ধৈর্য ও সচেতনতার সঙ্গে বর্তমান পরিস্থিতি পর্যবেক্ষণ করার পরামর্শ দেন হুইপ।

সারাদেশ

শেরপুর-৩ আসনের জামায়াতের প্রার্থী নুরুজ্জামান বাদল মারা গেছেন

জামায়াতে ইসলামীর শেরপুর জেলা শাখার সেক্রেটারি ও শেরপুর-৩ (শ্রীবরদী–ঝিনাইগাতী) আসনের জামায়াত মনোনীত প্রার্থী নুরুজ্জামান বাদল (৫১) মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দিবাগত রাত আনুমানিক ৩ টার দিকে তিনি মৃত্যুবরণ করেন। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন শেরপুর জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি আবুল কালাম আজাদ। পরিবার সূত্রে জানা যায়, মঙ্গলবার […]

শেরপুর-৩ আসনের জামায়াতের প্রার্থী নুরুজ্জামান বাদল মারা গেছেন

ছবি সংগৃহীত

নিউজ ডেস্ক

০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:০৬

জামায়াতে ইসলামীর শেরপুর জেলা শাখার সেক্রেটারি ও শেরপুর-৩ (শ্রীবরদী–ঝিনাইগাতী) আসনের জামায়াত মনোনীত প্রার্থী নুরুজ্জামান বাদল (৫১) মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দিবাগত রাত আনুমানিক ৩ টার দিকে তিনি মৃত্যুবরণ করেন। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন শেরপুর জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি আবুল কালাম আজাদ।

পরিবার সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত ১০টার দিকে হঠাৎ শ্বাসকষ্টজনিত সমস্যায় গুরুতর অসুস্থ হয়ে পড়েন নুরুজ্জামান বাদল। তাৎক্ষণিকভাবে তাকে শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে সেখান থেকে দ্রুত ময়মনসিংহ স্বদেশ হাসপাতালে নেওয়ার সিদ্ধান্ত হয়।

ময়মনসিংহ নেওয়ার পথে রাত ৩ টার দিকে শহরের প্রবেশমুখ ব্রিজ এলাকায় পৌঁছালে তার অবস্থার অবনতি ঘটে এবং সেখানে তিনি মৃত্যুবরণ করেন। পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়।

পরিবারের পক্ষ থেকে মৃতের ভাই মাসুদ বিষয়টি নিশ্চিত করেছেন।

এছাড়াও বাংলাদেশ জামায়াতে ইসলামীর নিজেদের অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া ওই পোস্টে বলা হয়, বাংলাদেশ জামায়াতে ইসলামী শেরপুর জেলা শাখার সম্মানিত সেক্রেটারি ও শেরপুর-৩ সংসদীয় আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী জনাব আলহাজ্ব নুরুজ্জামান বাদল আনুমানিক আজ রাত ৩টায় কিডনিজনিত রোগে হাসপাতালে ভর্তি অবস্থায় ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

পোস্টে আরও উল্লেখ করা হয়, আল্লাহ তা’য়ালা তাকে জান্নাতুল ফেরদাউস দান করুন এবং তার শোকসন্তপ্ত পরিবার-পরিজন ও সহকর্মীদের ধৈর্য ধারণের তৌফিক দান করুন।

সারাদেশ

শাহজাদপুরে ২ সন্তানসহ গৃহবধূর বিষপানে আত্মহত্যার চেষ্টা

মাসুম হোসেন অন্তু, শাহজাদপুর প্রতিনিধিঃ স্বামীর উপরে অভিমান করে নিজে কীটনাশক পান করার পর ২ শিশু সন্তানকেও সেই কীটনাশক পান করিয়ে আত্মহত্যার চেষ্টা করেছে পাখি খাতুন (১৮) নামের এক গৃহবধূ। ঘটনাটি ঘটেছে সিরাজগঞ্জের শাহজাদপুর পৌর শহরের পারকোলা উত্তরপাড়া গ্রামে। পাখি খাতুন ওই গ্রামের আলম প্রামাণিকের মেয়ে, শিশু সন্তানরা হলো মুস্তাকিম (৮) ও মাহিম (৪)। ঘটনার […]

শাহজাদপুরে ২ সন্তানসহ গৃহবধূর বিষপানে আত্মহত্যার চেষ্টা

ছবি সংগৃহীত

প্রতিনিধি ডেস্ক

০৮ এপ্রিল ২০২৬, ২৩:৪৫

মাসুম হোসেন অন্তু, শাহজাদপুর প্রতিনিধিঃ

স্বামীর উপরে অভিমান করে নিজে কীটনাশক পান করার পর ২ শিশু সন্তানকেও সেই কীটনাশক পান করিয়ে আত্মহত্যার চেষ্টা করেছে পাখি খাতুন (১৮) নামের এক গৃহবধূ।

ঘটনাটি ঘটেছে সিরাজগঞ্জের শাহজাদপুর পৌর শহরের পারকোলা উত্তরপাড়া গ্রামে। পাখি খাতুন ওই গ্রামের আলম প্রামাণিকের মেয়ে, শিশু সন্তানরা হলো মুস্তাকিম (৮) ও মাহিম (৪)। ঘটনার পরপর স্বজনেরা আশঙ্কাজনক অবস্থায় তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

সেখানে তাদের অবস্থার অবনতি হলে দ্রুত সিরাজগঞ্জ সদর হাসপাতালে স্থানান্তর করা হয়, বর্তমানে ২টি শিশু ও তাদের মা সেখানেই চিকিৎসাধীন রয়েছে।

পরিবার সূত্রে জানা যায়, প্রায় ১০ বছর পূর্বে উল্লাপাড়া উপজেলার বালসাবাড়ি ইউনিয়নের মধুপুর গ্রামের বাসিন্দা মানিক চাঁদের সাথে তার বিয়ে হয়। বিয়ের পর থেকেই স্বামী তাকে নির্যাতন করতো। এই বিষয়ে একাধিকবার শালিস বৈঠকের মাধ্যমে বিষয়টি সমাধান করা হয়। এর মধ্যেই তাদের ঘর আলো করে মুস্তাকিম ও মাহিম নামের দুই ছেলে সন্তান। পারিবারিক কলহের জের ধরেই স্বামীর সাথে ঝগড়ার পর আজ সকালে বাবার বাড়িতে অবস্থানকালে পাখি খাতুন প্রথমে নিজে কীটনাশক পান করে এবং পরে ২ ছেলেকে কীটনাশক পান করায়। পরে তারা যন্ত্রাণায় চিৎকার করলে স্বজনেরা দ্রুত তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

এই বিষয়ে শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার জানান, দুপুর আনুমানিক ১২টার দিকে ৪ বছর ও ৮ বছর বয়সী ২টি শিশু ও তাদের মা’কে আশঙ্কাজনক অবস্থায় জরুরি বিভাগে নিয়ে আসে। পরে ৮ বছর বয়সী মুস্তাকিমকে ওয়াশ করা হয়, কীটনাশক পানের সময় বেশি হ‌ওয়ায় দ্রুত সিরাজগঞ্জ সদর হাসপাতালে স্থানান্তর করা হয়।

এই বিষয়ে শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ মোঃ সাইফুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, কীটনাশক পান করা ২টি শিশু ও তাদের মা’কে উন্নত চিকিৎসার জন্য সিরাজগঞ্জ সদর হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।