শুক্রবার, ০১ মে ২০২৬

পরীক্ষামূলক সংস্করণ

সারাদেশ

উত্তরাঞ্চলের অর্থনীতির প্রাণকেন্দ্রে ঝুঁকিতে শ্রমিকের স্বাস্থ্য-নিরাপত্তা

সাব্বির হোসেন, লালমনিরহাট প্রতিনিধি  দেশের উত্তরাঞ্চলের মঙ্গাপীড়িত মানুষের জনপদে এখন বইছে সমৃদ্ধির বাতাস। লালমনিরহাটের বুড়িমারী স্থলবন্দরকে কেন্দ্র করে গড়ে ওঠা পাথর শিল্প আজ কেবল একটি স্থানীয় ব্যবসা নয়, বরং জাতীয় অর্থনীতির এক অপরিহার্য চালিকাশক্তিতে পরিণত হয়েছে। তবে এই অর্থনৈতিক জোয়ারের সমান্তরালে প্রকট হয়ে উঠছে পরিবেশ দূষণ, স্বাস্থ্যঝুঁকি এবং সরকারি পৃষ্ঠপোষকতার অভাব। ১৯৮৮ সালে ভারত, ভুটান […]

প্রতিনিধি ডেস্ক

০১ মে ২০২৬, ১৭:৩১

সাব্বির হোসেন, লালমনিরহাট প্রতিনিধি 

দেশের উত্তরাঞ্চলের মঙ্গাপীড়িত মানুষের জনপদে এখন বইছে সমৃদ্ধির বাতাস। লালমনিরহাটের বুড়িমারী স্থলবন্দরকে কেন্দ্র করে গড়ে ওঠা পাথর শিল্প আজ কেবল একটি স্থানীয় ব্যবসা নয়, বরং জাতীয় অর্থনীতির এক অপরিহার্য চালিকাশক্তিতে পরিণত হয়েছে। তবে এই অর্থনৈতিক জোয়ারের সমান্তরালে প্রকট হয়ে উঠছে পরিবেশ দূষণ, স্বাস্থ্যঝুঁকি এবং সরকারি পৃষ্ঠপোষকতার অভাব।

১৯৮৮ সালে ভারত, ভুটান ও নেপালের সঙ্গে ত্রিদেশীয় বাণিজ্যের পথ প্রশস্ত করতে চালু হওয়া এই বন্দরটি বর্তমানে দেশের পাথর চাহিদার প্রায় ২৫% পূরণ করছে। প্রাপ্ত তথ্যমতে প্রতি মাসে প্রায় ১,২০০ থেকে ১,৫০০টি ট্রাকে করে ভারত, ভুটান ও নেপাল থেকে কয়লা, পাথর ও রাসায়নিক দ্রব্য আমদানি হচ্ছে।

আমদানির পাশাপাশি বাংলাদেশ থেকে ইলিশ মাছ ও জীবন রক্ষাকারী ওষুধ এই বন্দর দিয়ে রপ্তানি হচ্ছে। কাঁচা পাথর আমদানির পর তা যান্ত্রিক পদ্ধতিতে ভেঙে ছোট টুকরো করে দেশজুড়ে সরবরাহ করা হচ্ছে, যা কাঁচামালের চেয়ে ১০-১২ গুণ বেশি মুনাফা নিশ্চিত করছে। স্থানীয় জমির মালিকরা ইজারার মাধ্যমে কৃষি কাজের চেয়ে বর্তমানে প্রায় ১০ গুণ বেশি আয় করছেন।

বুড়িমারীতে বর্তমানে প্রায় ১,২০০টি পাথর ভাঙার মেশিন বা ক্রাশার মিল রয়েছে। এই শিল্পকে কেন্দ্র করে প্রতিদিন প্রায় ৩০ হাজার শ্রমিকের বিশাল কর্মসংস্থান তৈরি হয়েছে, যার একটি উল্লেখযোগ্য অংশ (প্রায় ৪০%) নারী শ্রমিক।

শ্রমিক ইউনিয়নের তথ্যমতে, এখানে প্রতিদিন গড়ে ২০ লাখ টাকার শ্রমবাজার পরিচালিত হচ্ছে। তবে এই বিশাল কর্মযজ্ঞের নেপথ্যে রয়েছে বঞ্চনার গল্প। হাতীবান্ধার শ্রমিক বশির মিয়া জানান, “এলাকায় অন্য কাজ নেই বলে দিনে ৪০০-৬০০ টাকা মজুরিতে ঝুঁকিপূর্ণ পরিবেশে কাজ করতে বাধ্য হচ্ছি।”

পাথর শিল্পকে কেন্দ্র করে বুড়িমারীতে গড়ে উঠেছে একটি শক্তিশালী অর্থনৈতিক ইকোসিস্টেম হাজার হাজার ট্রাক চলাচলের কারণে পরিবহন ব্যবসা ও তেলের পাম্পগুলোর রমরমা ব্যবসা। প্রতিদিন ৩০ হাজার মানুষের আনাগোনায় হোটেল, রেস্তোরাঁ ও ব্যাংকিং খাতে জোয়ার এসেছে। ঢাকার ব্যবসায়ী সারাফাত হোসেন বলেন, “সরকারি প্রণোদনা ছাড়াই আমরা এই শিল্পকে টিকিয়ে রেখেছি। সঠিক সহযোগিতা পেলে এটি দেশের অন্যতম বড় শিল্প অঞ্চল হতে পারে।”

উন্নয়নের এই চাকচিক্যের নিচে চাপা পড়ছে কৃষি ও জনস্বাস্থ্য। উপজেলা কৃষি কর্মকর্তা মো. হারুন মিয়ার মতে, প্রায় ৪০ হেক্টর উর্বর কৃষিজমি এখন পাথর ভাঙার মেশিনের দখলে। পাথর ভাঙার মিহি ধুলো আর মেশিনের বিকট শব্দে বসবাসের অযোগ্য হয়ে পড়ছে পার্শ্ববর্তী এলাকা। শ্রমিক ও স্থানীয় বাসিন্দারা ফুসফুসের রোগ (সিলিকোসিস), শ্বাসকষ্ট ও চর্মরোগে আক্রান্ত হচ্ছেন। শ্রমিকরা রাস্তার ধারে খোলা আকাশের নিচে কোনো প্রকার মাস্ক বা নিরাপত্তা সরঞ্জাম ছাড়াই কাজ করছেন।

স্থানীয়দের দাবি, এই শিল্পকে টেকসই করতে হলে অবিলম্বে অবকাঠামো উন্নয়ন, স্বাস্থ্যসেবা কেন্দ্র স্থাপন এবং পরিবেশবান্ধব প্রযুক্তি ব্যবহার নিশ্চিত করতে হবে। উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, শিল্পের উন্নয়ন ও পরিবেশের ভারসাম্য রক্ষায় একটি সমন্বিত টেকসই পরিকল্পনা প্রক্রিয়াধীন রয়েছে।

বিশেষজ্ঞদের অভিমত উত্তরাঞ্চলকে দারিদ্রমুক্ত করতে বুড়িমারী স্থলবন্দর এক আশীর্বাদ। কিন্তু দূষণ রোধ এবং সরকারি পৃষ্ঠপোষকতা নিশ্চিত করা না গেলে এই সম্ভাবনা অচিরেই অনিশ্চয়তার মুখে পড়বে। সঠিক নীতিমালা ও বিনিয়োগ নিশ্চিত করা গেলে বুড়িমারী হতে পারে বাংলাদেশের অর্থনীতির “নতুন ইঞ্জিন”।

সারাদেশ

‘দুই মাসের মধ্যে ঢাকা ছাড়তে হতে পারে বিপুলসংখ্যক মানুষকে’

বর্তমান বৈশ্বিক যুদ্ধ পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন সংসদের হুইপ এবিএম আশরাফ উদ্দিন নিজান (এমপি)। তিনি আশঙ্কা প্রকাশ করে বলেছেন, চলমান বৈশ্বিক সংঘাত যদি দ্রুত বন্ধ না হয়, তবে আগামী দুই মাসের মধ্যে ঢাকা শহরের বিপুলসংখ্যক মানুষ নিরাপদ আশ্রয়ের খোঁজে স্থানান্তরে বাধ্য হতে পারে। শুক্রবার (৩ এপ্রিল) ঢাকা থেকে লক্ষ্মীপুরের কমলনগর উপজেলায় একটি প্রোগ্রামে […]

‘দুই মাসের মধ্যে ঢাকা ছাড়তে হতে পারে বিপুলসংখ্যক মানুষকে’

ছবি সংগৃহীত

নিউজ ডেস্ক

০৩ এপ্রিল ২০২৬, ২২:০৪

বর্তমান বৈশ্বিক যুদ্ধ পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন সংসদের হুইপ এবিএম আশরাফ উদ্দিন নিজান (এমপি)। তিনি আশঙ্কা প্রকাশ করে বলেছেন, চলমান বৈশ্বিক সংঘাত যদি দ্রুত বন্ধ না হয়, তবে আগামী দুই মাসের মধ্যে ঢাকা শহরের বিপুলসংখ্যক মানুষ নিরাপদ আশ্রয়ের খোঁজে স্থানান্তরে বাধ্য হতে পারে।

শুক্রবার (৩ এপ্রিল) ঢাকা থেকে লক্ষ্মীপুরের কমলনগর উপজেলায় একটি প্রোগ্রামে যাওয়ার পথে কুমিল্লার লাকসাম দক্ষিণ বাইপাস এলাকায় অবস্থিত ধামৈচা জামে মসজিদে জুমার নামাজের পূর্বে সংক্ষিপ্ত বক্তব্যে তিনি এসব কথা বলেন।

হুইপ আশরাফ উদ্দিন নিজান বলেন, বিশ্বজুড়ে চলমান এ অস্থিরতা ও যুদ্ধ পরিস্থিতি কেবল আন্তর্জাতিক নয়, বাংলাদেশের অভ্যন্তরীণ স্থিতিশীলতার ওপরও চরম প্রভাব ফেলতে পারে।

তিনি সতর্ক করে দিয়ে বলেন, বিশ্বব্যাপী এই সংঘাত অব্যাহত থাকলে বাংলাদেশের পরিস্থিতি ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের সময়ের চেয়েও ভয়াবহ আকার ধারণ করতে পারে। আমাদের এখনই সচেতন হতে হবে।

বক্তব্যে তিনি দেশের জনগণকে উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় মানসিকভাবে প্রস্তুত এবং আগাম সতর্ক থাকার আহ্বান জানান। একই সঙ্গে সবাইকে ধৈর্য ও সচেতনতার সঙ্গে বর্তমান পরিস্থিতি পর্যবেক্ষণ করার পরামর্শ দেন হুইপ।

সারাদেশ

শেরপুর-৩ আসনের জামায়াতের প্রার্থী নুরুজ্জামান বাদল মারা গেছেন

জামায়াতে ইসলামীর শেরপুর জেলা শাখার সেক্রেটারি ও শেরপুর-৩ (শ্রীবরদী–ঝিনাইগাতী) আসনের জামায়াত মনোনীত প্রার্থী নুরুজ্জামান বাদল (৫১) মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দিবাগত রাত আনুমানিক ৩ টার দিকে তিনি মৃত্যুবরণ করেন। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন শেরপুর জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি আবুল কালাম আজাদ। পরিবার সূত্রে জানা যায়, মঙ্গলবার […]

শেরপুর-৩ আসনের জামায়াতের প্রার্থী নুরুজ্জামান বাদল মারা গেছেন

ছবি সংগৃহীত

নিউজ ডেস্ক

০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:০৬

জামায়াতে ইসলামীর শেরপুর জেলা শাখার সেক্রেটারি ও শেরপুর-৩ (শ্রীবরদী–ঝিনাইগাতী) আসনের জামায়াত মনোনীত প্রার্থী নুরুজ্জামান বাদল (৫১) মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দিবাগত রাত আনুমানিক ৩ টার দিকে তিনি মৃত্যুবরণ করেন। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন শেরপুর জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি আবুল কালাম আজাদ।

পরিবার সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত ১০টার দিকে হঠাৎ শ্বাসকষ্টজনিত সমস্যায় গুরুতর অসুস্থ হয়ে পড়েন নুরুজ্জামান বাদল। তাৎক্ষণিকভাবে তাকে শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে সেখান থেকে দ্রুত ময়মনসিংহ স্বদেশ হাসপাতালে নেওয়ার সিদ্ধান্ত হয়।

ময়মনসিংহ নেওয়ার পথে রাত ৩ টার দিকে শহরের প্রবেশমুখ ব্রিজ এলাকায় পৌঁছালে তার অবস্থার অবনতি ঘটে এবং সেখানে তিনি মৃত্যুবরণ করেন। পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়।

পরিবারের পক্ষ থেকে মৃতের ভাই মাসুদ বিষয়টি নিশ্চিত করেছেন।

এছাড়াও বাংলাদেশ জামায়াতে ইসলামীর নিজেদের অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া ওই পোস্টে বলা হয়, বাংলাদেশ জামায়াতে ইসলামী শেরপুর জেলা শাখার সম্মানিত সেক্রেটারি ও শেরপুর-৩ সংসদীয় আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী জনাব আলহাজ্ব নুরুজ্জামান বাদল আনুমানিক আজ রাত ৩টায় কিডনিজনিত রোগে হাসপাতালে ভর্তি অবস্থায় ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

পোস্টে আরও উল্লেখ করা হয়, আল্লাহ তা’য়ালা তাকে জান্নাতুল ফেরদাউস দান করুন এবং তার শোকসন্তপ্ত পরিবার-পরিজন ও সহকর্মীদের ধৈর্য ধারণের তৌফিক দান করুন।

সারাদেশ

শাহজাদপুরে ২ সন্তানসহ গৃহবধূর বিষপানে আত্মহত্যার চেষ্টা

মাসুম হোসেন অন্তু, শাহজাদপুর প্রতিনিধিঃ স্বামীর উপরে অভিমান করে নিজে কীটনাশক পান করার পর ২ শিশু সন্তানকেও সেই কীটনাশক পান করিয়ে আত্মহত্যার চেষ্টা করেছে পাখি খাতুন (১৮) নামের এক গৃহবধূ। ঘটনাটি ঘটেছে সিরাজগঞ্জের শাহজাদপুর পৌর শহরের পারকোলা উত্তরপাড়া গ্রামে। পাখি খাতুন ওই গ্রামের আলম প্রামাণিকের মেয়ে, শিশু সন্তানরা হলো মুস্তাকিম (৮) ও মাহিম (৪)। ঘটনার […]

শাহজাদপুরে ২ সন্তানসহ গৃহবধূর বিষপানে আত্মহত্যার চেষ্টা

ছবি সংগৃহীত

প্রতিনিধি ডেস্ক

০৮ এপ্রিল ২০২৬, ২৩:৪৫

মাসুম হোসেন অন্তু, শাহজাদপুর প্রতিনিধিঃ

স্বামীর উপরে অভিমান করে নিজে কীটনাশক পান করার পর ২ শিশু সন্তানকেও সেই কীটনাশক পান করিয়ে আত্মহত্যার চেষ্টা করেছে পাখি খাতুন (১৮) নামের এক গৃহবধূ।

ঘটনাটি ঘটেছে সিরাজগঞ্জের শাহজাদপুর পৌর শহরের পারকোলা উত্তরপাড়া গ্রামে। পাখি খাতুন ওই গ্রামের আলম প্রামাণিকের মেয়ে, শিশু সন্তানরা হলো মুস্তাকিম (৮) ও মাহিম (৪)। ঘটনার পরপর স্বজনেরা আশঙ্কাজনক অবস্থায় তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

সেখানে তাদের অবস্থার অবনতি হলে দ্রুত সিরাজগঞ্জ সদর হাসপাতালে স্থানান্তর করা হয়, বর্তমানে ২টি শিশু ও তাদের মা সেখানেই চিকিৎসাধীন রয়েছে।

পরিবার সূত্রে জানা যায়, প্রায় ১০ বছর পূর্বে উল্লাপাড়া উপজেলার বালসাবাড়ি ইউনিয়নের মধুপুর গ্রামের বাসিন্দা মানিক চাঁদের সাথে তার বিয়ে হয়। বিয়ের পর থেকেই স্বামী তাকে নির্যাতন করতো। এই বিষয়ে একাধিকবার শালিস বৈঠকের মাধ্যমে বিষয়টি সমাধান করা হয়। এর মধ্যেই তাদের ঘর আলো করে মুস্তাকিম ও মাহিম নামের দুই ছেলে সন্তান। পারিবারিক কলহের জের ধরেই স্বামীর সাথে ঝগড়ার পর আজ সকালে বাবার বাড়িতে অবস্থানকালে পাখি খাতুন প্রথমে নিজে কীটনাশক পান করে এবং পরে ২ ছেলেকে কীটনাশক পান করায়। পরে তারা যন্ত্রাণায় চিৎকার করলে স্বজনেরা দ্রুত তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

এই বিষয়ে শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার জানান, দুপুর আনুমানিক ১২টার দিকে ৪ বছর ও ৮ বছর বয়সী ২টি শিশু ও তাদের মা’কে আশঙ্কাজনক অবস্থায় জরুরি বিভাগে নিয়ে আসে। পরে ৮ বছর বয়সী মুস্তাকিমকে ওয়াশ করা হয়, কীটনাশক পানের সময় বেশি হ‌ওয়ায় দ্রুত সিরাজগঞ্জ সদর হাসপাতালে স্থানান্তর করা হয়।

এই বিষয়ে শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ মোঃ সাইফুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, কীটনাশক পান করা ২টি শিশু ও তাদের মা’কে উন্নত চিকিৎসার জন্য সিরাজগঞ্জ সদর হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।