নীলফামারীর ডোমার উপজেলার চিলাহাটিতে যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে আন্তর্জাতিক শ্রমিক দিবস ও মহান মে দিবস পালিত হয়েছে।
শুক্রবার (১ মে) সকাল ১০ টায় চিলাহাটি তে বিভিন্ন শ্রমিক সংগঠনের উদ্যোগে এক বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিতে অংশ নেয় রিকশা, ভ্যান, মিশুক ও অটোরিকশা শ্রমিক ইউনিয়ন (ভোগডাবুড়ী ও কেতকীবাড়ি ইউনিয়ন শাখা), ভোগডাবুড়ী ও কেতকীবাড়ি অটো-বাইক মালিক সমবায় সমিতি, চিলাহাটি হোটেল শ্রমিক দল (চিলাহাটি আঞ্চলিক শাখা), চিলাহাটি মাইক্রোবাস, জিপ, কার ও পিকআপ উপ-কমিটি এবং বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন, ভোগডাবুড়ী ইউনিয়ন শাখা।
র্যালিটি চিলাহাটির প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে নিজ নিজ কার্যালয়ে এসে শেষ হয়। এ সময় শ্রমিকদের ন্যায্য অধিকার, নিরাপদ কর্মপরিবেশ ও জীবনমান উন্নয়নের বিভিন্ন দাবি সংবলিত প্ল্যাকার্ড ও ব্যানার প্রদর্শন করা হয়।
র্যালি শেষে অনুষ্ঠিত হয় বিশেষ দোয়া মাহফিল ও আলোচনা সভা। এতে বক্তারা শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠা, ন্যায্য মজুরি নিশ্চিতকরণ এবং কর্মক্ষেত্রে নিরাপত্তা জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।অনুষ্ঠানে বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতাকর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।