আজ ১৮ এপ্রিল, ঐতিহাসিক বড়াইবাড়ি দিবস। ২০০১ সালের এই দিনে কুড়িগ্রামের রৌমারী উপজেলার বড়াইবাড়ী সীমান্তে বাংলাদেশ রাইফেলস (বিডিআর) ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে সংঘটিত হয় এক রক্তক্ষয়ী যুদ্ধ। বিডিআর সদস্য ও স্থানীয় গ্রামবাসীর অসীম সাহসিকতা ও আত্মত্যাগের মাধ্যমে রচিত হয় এক গৌরব উজ্জ্বল ইতিহাস।
দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে শহিদের প্রতি শ্রদ্ধা অঞ্জলি জানিয়ে অনুষ্ঠানটি পালন করা হয় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব মোঃ সোহেল হোসাইন কায়কোবাদ, জেলা প্রশাসক ও সদস্য সচিব, জেলা বিএনপি কুড়িগ্রাম।
প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন মোস্তাফিজুর রহমান মোস্তফা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক হাসিবুর রহমান হাসিব যুগ্ম আহ্বায়ক জেলা বিএনপি কুড়িগ্রাম, অধ্যাপক মোখলেসুর রহমান আহ্বায়ক রাজীবপুর উপজেলা বিএনপি, আব্দুর রাজ্জাক আহ্বায়ক রৌমারী উপজেলা বিএনপি, মোস্তাফিজুর রহমান রনজু সদস্য সচিব রৌমারী উপজেলা বিএনপি , ইমান আলী (ইমন)সাবেক উপজেলা চেয়ারম্যান রৌমারী, মোজাফফর হোসেন এবং নাসির উদ্দিন ও বিভিন্ন সাংবাদিকের উপস্হিতির মাধ্যমে অনুষ্ঠানটি সফল ভাবে পালিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাবেক সংসদ সদস্য রুহুল আমিন, অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাইফুল ইসলাম (লাল মিয়া) ও রানা পারভেজ।
সার্বিক সহযোগিতায় ছিলেন আবু সাইদ এবং সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সেকান্দার আলী।