মোঃআতেফ ভূঁইয়া , গাজীপুর সদর প্রতিনিধি:
গাজীপুর মহানগরের বাসন থানা পুলিশ ১৮ এপ্রিল ২০২৬ তারিখে বিশেষ অভিযান পরিচালনা করে প্রতারণা মামলাসহ বিভিন্ন অপরাধে জড়িত ২ জন আসামীকে গ্রেফতার করেছে।
পুলিশ সূত্রে জানা যায়, প্রতারণা মামলার এজাহারভুক্ত আসামী মোঃ আজাহারুল ইসলাম (৩৫) কে গ্রেফতার করা হয়। তিনি গাইবান্ধা জেলার সাদুল্যাপুর উপজেলার দক্ষিণ লক্ষিপুর গ্রামের বাসিন্দা হলেও বর্তমানে গাজীপুর মহানগরের গাছা থানাধীন বোর্ড বাজার এলাকায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিলেন।
এছাড়া সিআর মামলার সাজা পরোয়ানাভুক্ত আসামী মোর্শেদুল আলম রিপন (৩৮) কে গ্রেফতার করা হয়েছে। তার স্থায়ী ঠিকানা গাজীপুর মহানগরের বাসন থানার ভোগড়া এলাকায়।
গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছে বাসন থানা পুলিশ।
এ বিষয়ে স্থানীয়দের মধ্যে স্বস্তি ফিরে এসেছে এবং অপরাধ দমনে পুলিশের এমন অভিযান অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করা হয়েছে।