মোঃআতেফ ভূঁইয়া , গাজীপুর সদর প্রতিনিধি:
গাজীপুর মহানগরের বাসন থানা পুলিশের বিশেষ অভিযানে মাদকসহ ৩ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার (১৬ এপ্রিল ২০২৬) পরিচালিত এ অভিযানে তাদের আটক করে পরবর্তীতে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গ্রেফতারকৃতদের কাছ থেকে ২২০ পিস ইয়াবা ট্যাবলেট ও ৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে। তারা মাদক ব্যবসা, ছিনতাইসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত এবং ওয়ারেন্টভুক্ত আসামি।
গ্রেফতারকৃতরা হলেন—
মাসুদ রানা ওরফে মাসুদ আহসান মুন্না (২৯)। তার পিতা আব্দুস সালাম ও মাতা সাবিনা বেগম। তার স্থায়ী ঠিকানা শেরপুর জেলার শ্রীবর্দী থানার শালমারা গ্রামে এবং বর্তমানে গাজীপুরের বাসন থানার ইটাহাটা এলাকায় বসবাস করছিলেন। তিনি একটি জিআর ওয়ারেন্টভুক্ত আসামি।
রুস্তম আলী (৩৪), পিতা মৃত আব্দুস সাত্তার ও মাতা নূর বানু। তার স্থায়ী ঠিকানা গাজীপুরের বাসন থানার বারবৈকা গ্রামে।
এছাড়া জিআর পরোয়ানাভুক্ত আসামি মহসীন (পিতা: মৃত সিরাজুল ইসলাম), দিঘীরচালা এলাকার বাসিন্দাকেও গ্রেফতার করা হয়েছে।
বাসন থানা পুলিশ জানায়, গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং তাদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। এলাকায় আইন-শৃঙ্খলা রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।