মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬

পরীক্ষামূলক সংস্করণ

খেলা

স্টার্ক-হ্যাজলউড তোপে ব্যাটিং বিপর্যয়ে ভারত

পার্থে বোর্ডার–গাভাস্কার ট্রফির প্রথম টেস্টের প্রথম দিনে ব্যাটিং বিপর্যয়ে পড়েছে ভারত। হ্যাজলউড ও স্টার্কের শিকার হয়ে ৪৭ রানে ফিরেছে ভারতের চার ব্যাটার। টসে জিতে ব্যাটিংয়ে নেমে ভারত প্রথম উইকেট হারায় স্কোরবোর্ডে ৫ রান উঠতেই। তৃতীয় ওভারের প্রথম বলেই মিচেল স্টার্কের শিকার হয়ে ৮ বল খেলেও শূন্য রানে ফিরেন ওপেনার যশস্বী জয়সোয়াল। এর পর উইকেটে টিকে […]

নিউজ ডেস্ক

২২ নভেম্বর ২০২৪, ১১:০০

পার্থে বোর্ডার–গাভাস্কার ট্রফির প্রথম টেস্টের প্রথম দিনে ব্যাটিং বিপর্যয়ে পড়েছে ভারত। হ্যাজলউড ও স্টার্কের শিকার হয়ে ৪৭ রানে ফিরেছে ভারতের চার ব্যাটার।

টসে জিতে ব্যাটিংয়ে নেমে ভারত প্রথম উইকেট হারায় স্কোরবোর্ডে ৫ রান উঠতেই। তৃতীয় ওভারের প্রথম বলেই মিচেল স্টার্কের শিকার হয়ে ৮ বল খেলেও শূন্য রানে ফিরেন ওপেনার যশস্বী জয়সোয়াল।

এর পর উইকেটে টিকে থাকার লড়াই করেও পারলেন না দেবদূত পাডিক্কাল। ১১তম ওভারের শেষ বলে স্কোরবোর্ডে ১৪ রানে পাডিক্কালের উইকেট হারায় ভারত।

শূন্য রানে প্রথম দুই ব্যাটার আউট হওয়ার পর বেশিক্ষণ টিকতে পারলেন না বিরাট কোহলিও।
হ্যাজলউডের শর্ট ডেলিভারিতে প্রথম স্লিপে দাঁড়ানো উসমান খাজার হাতে ক্যাচ দিয়ে ফিরেছেন কোহলি। আউট হওয়ার আগে নিজের রানের খাতায় যোগ করতে পেরেছেন মাত্র ৫ রান।

৩২ রানে তিন উইকেট হারানোর পর ভারতের চতুর্থ উইকেটের পতন হয় ৪৭ রানে। ২৬ রান করার পর মিচেল স্টার্কের বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়েছেন লোকেশ রাহুল।

প্রথমে আউট দেননি আম্পায়ার, পরে রিভিউতে বদলে যায় আম্পারের সিদ্ধান্ত।
উইকেটে আছেন ঋষভ পন্ত ও ধুব জুরেল। পন্ত ১০ রানে ও জুরেল ৪ রানে ব্যাটিং করছেন।

অস্ট্রেলিয়ার হয়ে ২টি করে উইকেট নেন মিচেল স্টার্ক ও জস হ্যাজলউড।

ক্রিকেট

আইসিসির সিদ্ধান্ত মেনে নিলো বিসিবি, আরবিট্রেশনে যাচ্ছে না বাংলাদেশ

আইসিসির সিদ্ধান্তে বিশ্বকাপের মঞ্চ থেকে বাংলাদেশের নাম বাদ পড়লেও সে বিষয়ে কোনো আইনি বা সালিশি পথে হাঁটছে না বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। মিরপুরে বোর্ড সভায় এই সিদ্ধান্ত চূড়ান্ত করে আইসিসির ঘোষণাকে মেনে নেওয়ার অবস্থান স্পষ্ট করেছে বিসিবি। আইসিসির সিদ্ধান্তের পর সামাজিক যোগাযোগমাধ্যমে কয়েক দিন ধরেই আলোচনা চলছিল, বিসিবি চাইলে বিষয়টি আদালত বা সালিশি ট্রাইব্যুনালে নিতে […]

আইসিসির সিদ্ধান্ত মেনে নিলো বিসিবি, আরবিট্রেশনে যাচ্ছে না বাংলাদেশ

আইসিসির সিদ্ধান্ত মেনে নিলো বিসিবি, আরবিট্রেশনে যাচ্ছে না বাংলাদেশ

নিউজ ডেস্ক

২৫ জানুয়ারী ২০২৬, ১০:৪৮

আইসিসির সিদ্ধান্তে বিশ্বকাপের মঞ্চ থেকে বাংলাদেশের নাম বাদ পড়লেও সে বিষয়ে কোনো আইনি বা সালিশি পথে হাঁটছে না বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। মিরপুরে বোর্ড সভায় এই সিদ্ধান্ত চূড়ান্ত করে আইসিসির ঘোষণাকে মেনে নেওয়ার অবস্থান স্পষ্ট করেছে বিসিবি।

আইসিসির সিদ্ধান্তের পর সামাজিক যোগাযোগমাধ্যমে কয়েক দিন ধরেই আলোচনা চলছিল, বিসিবি চাইলে বিষয়টি আদালত বা সালিশি ট্রাইব্যুনালে নিতে পারে। তবে আইসিসি বোর্ড সভায় ১৪–২ ভোটে সিদ্ধান্ত গৃহীত হওয়ায় সেটি বদলানোর আইনি ভিত্তি নিয়ে সংশয় ছিল শুরু থেকেই।

এসব আলোচনা ও গুঞ্জনের অবসান ঘটিয়ে বিসিবি পরিচালক এবং বোর্ডের মিডিয়া কমিটির প্রধান আমজাদ হোসেন স্পষ্ট করে জানান, বিসিবির পক্ষ থেকে আর কোনো পদক্ষেপ নেওয়ার পরিকল্পনা নেই।

তিনি বলেন, “আমরা আইসিসির বোর্ডের সিদ্ধান্ত মেনে নিয়েছি। আইসিসি যেহেতু বলেছে যে আমরা খেলতে যেতে পারব না কিংবা আমাদের খেলা অন্যত্র স্থানান্তর করা হবে না, সে ক্ষেত্রে আমাদের পক্ষে ভারতে গিয়ে খেলা সম্ভব নয়। এই অবস্থানেই আমরা থাকছি। কোনো ধরনের আরবিট্রেশন বা আইনি প্রক্রিয়ায় আমরা যাচ্ছি না।”

এর আগে বৃহস্পতিবার ক্রিকেটারদের সঙ্গে বৈঠকের পর ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল জানিয়েছিলেন, ভারতে না যাওয়ার সিদ্ধান্তটি পুরোপুরি বাংলাদেশ সরকারের। বিসিবি পরিচালকের বক্তব্যেও একই অবস্থান উঠে এসেছে।

আমজাদ হোসেন বলেন, “আইসিসি বোর্ড সভার পর বাংলাদেশ সরকারের ক্যাবিনেট বৈঠক হয়। সেখানে স্পষ্ট সিদ্ধান্ত এসেছে—যদি নির্ধারিত সূচিতে পরিবর্তন না আনা হয়, তাহলে আমাদের দল ভারতে গিয়ে অংশগ্রহণ করতে পারবে না। এটি সরকারের পক্ষ থেকেই জানিয়ে দেওয়া হয়েছে।”

তিনি আরও জানান, আইসিসি ২৪ ঘণ্টার মধ্যে অবস্থান জানাতে বললে বিসিবি সরকারকে সম্মান জানিয়ে একই সিদ্ধান্ত পুনর্ব্যক্ত করেছে। “আমরা আইসিসিকে বিনয়ের সঙ্গে জানিয়েছি, এই ফিক্সচার অনুযায়ী আমাদের পক্ষে খেলতে যাওয়া সম্ভব নয়,” বলেন তিনি।

খেলা

‘নির্বাচন তো করবই, ইনশাআল্লাহ, আমি আমার জন্মস্থান মাগুরা থেকেই নির্বাচনে লড়ব’ : সাকিব

দীর্ঘ সময় ধরেই জাতীয় দলের বাইরে এক সময়ের বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। যদিওবা বিশ্বব্যাপী বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে নিয়মিতই খেলছেন বিশ্বসেরা এই অলরাউন্ডার। সাকিব আল হাসানের ক্রিকেট ক্যারিয়ার ও ব্যক্তিগত জীবন সবসময়ই আলোচনার কেন্দ্রে। সর্বশেষ জাতীয় নির্বাচনের পর মাঠের ক্রিকেটের চেয়ে তার রাজনৈতিক ক্যারিয়ার নিয়েই আলোচনা হচ্ছে বেশি। রাজনৈতিক পটপরিবর্তনের ফলে সাকিবের ক্রিকেটীয় ক্যারিয়ার অনিশ্চয়তার […]

নিউজ ডেস্ক

১৪ জানুয়ারী ২০২৬, ২০:৪৭

দীর্ঘ সময় ধরেই জাতীয় দলের বাইরে এক সময়ের বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। যদিওবা বিশ্বব্যাপী বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে নিয়মিতই খেলছেন বিশ্বসেরা এই অলরাউন্ডার। সাকিব আল হাসানের ক্রিকেট ক্যারিয়ার ও ব্যক্তিগত জীবন সবসময়ই আলোচনার কেন্দ্রে।

সর্বশেষ জাতীয় নির্বাচনের পর মাঠের ক্রিকেটের চেয়ে তার রাজনৈতিক ক্যারিয়ার নিয়েই আলোচনা হচ্ছে বেশি। রাজনৈতিক পটপরিবর্তনের ফলে সাকিবের ক্রিকেটীয় ক্যারিয়ার অনিশ্চয়তার মধ্যে পড়লেও রাজনীতি নিয়ে নিজের অবস্থানে এখনো অনড়।

২০২৪ সালের জাতীয় নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হিসেবে মাগুরা-১ আসন থেকে লড়েছিলেন সাকিব আল হাসান। ১ লাখ ৮৫ হাজার ভোট পেয়ে সেই নির্বাচনে সংসদ সদস্যও হয়েছিলেন তিনি। কিন্তু একই বছরের জুলাইয়ে সরকার পতনের আন্দোলন শুরু হয়। ৫ আগস্ট গণঅভ্যুত্থানের মাধ্যমে ‘স্বৈরাচার’ শেখ হাসিনা সরকারের পতন ঘটার সময়টাতে অবশ্য বিদেশে ছিলেন সাকিব আল হাসান।

কিন্তু সেই সময়ে তার নামে বেশ কয়েকটি মামলা দায়ের করা হয়। শুধু তাই নয়? হাসিনা-সরকারের অংশ হওয়ায় জনরোষের মুখেও পড়তে হয় তাকে। তবে ভবিষ্যৎ নিয়ে এখনো আশাবাদী সাকিব। এমনকি স্বপ্ন দেখেন দেশে ফিরে নির্বাচনে অংশ নেওয়ারও।

ভবিষ্যতে নির্বাচনে অংশ নেবেন কি না; এমন প্রশ্নের জবাবে বিশ্বসেরা এই অলরাউন্ডার রাজনীতিতে সক্রিয় হওয়ার কথা জানান। এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘হ্যাঁ, নির্বাচন কেন করব না? নির্বাচন তো করবই। এটা নিয়ে আমার মনে কোনো সংশয় বা সন্দেহ নেই। ইনশাআল্লাহ, আমি আমার জন্মস্থান মাগুরা থেকেই নির্বাচনে লড়ব।’

সাকিব এ সময় আরও বলেন, ‘মাগুরার মানুষের সেবা করার জন্য আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব।’ ফ্র্যাঞ্চাইজি লিগে খেলে আলোচনায় থাকা সাকিব আল হাসান যে রাজনৈতিক ময়দানে নিজের অবস্থান ধরে রাখতে এখনো দৃঢ়প্রতিজ্ঞ, তা তার এমন মন্তব্যেই সুস্পষ্ট।

খেলা

“ভাই, ক্রিকেটের অনেক বড় ক্ষতি করে দিলেন”- ক্রীড়া প্রতিমন্ত্রীর ‘দুই’ হস্তক্ষেপে মুখ খুললেন বুলবুল

টি-টোয়েন্টি বিশ্বকাপকে কেন্দ্র করে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিসিআই) সঙ্গে সম্পর্কের অবনতি হয় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি)। মূলত চলতি বছরের জানুয়ারিতে মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বিসিসিআই বাদ দিলে দুই দেশেরে সম্পর্কের চরম অবনতি ঘটে। এর প্রতিবাদে শেষ পর্যন্ত আর বিশ্বকাপ খেলতে ভারতে যায়নি বাংলাদেশ দল। দ্বিপক্ষীয় সম্পর্ক পুনর্গঠনের লক্ষ্যে সম্প্রতি বিসিসিআইকে এক চিঠি দেয় বিসিবি। […]

নিউজ ডেস্ক

১৩ এপ্রিল ২০২৬, ২১:০৮

টি-টোয়েন্টি বিশ্বকাপকে কেন্দ্র করে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিসিআই) সঙ্গে সম্পর্কের অবনতি হয় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি)। মূলত চলতি বছরের জানুয়ারিতে মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বিসিসিআই বাদ দিলে দুই দেশেরে সম্পর্কের চরম অবনতি ঘটে। এর প্রতিবাদে শেষ পর্যন্ত আর বিশ্বকাপ খেলতে ভারতে যায়নি বাংলাদেশ দল।

দ্বিপক্ষীয় সম্পর্ক পুনর্গঠনের লক্ষ্যে সম্প্রতি বিসিসিআইকে এক চিঠি দেয় বিসিবি। ধারণা করা হয়েছিল দুই দেশের ক্রিকেট বোর্ডের সম্পর্ক উন্নয়নে এই চিঠি পাঠানো হয়েছে। তবে এবার জানা গেলো বিসিবির পক্ষ থেকে চিঠিটি পাঠিয়েছেন বর্তমান সরকারের যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।

দেশের একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে সদ্য সাবেক বিসিবি প্রধান আমিনুল ইসলাম বুলবুল বলেন, ‘তাকে (যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হককে) একটা কথা বলবো, আপনি ভাই ক্রিকেটের অনেক বড় ক্ষতি করে দিলেন।

ওনার দুটি হস্তক্ষেপের কথা বলতে পারি, প্রথম দিনই উনি সরাসরি প্রধান নির্বাহীকে ফোন করলেন সাংবাদিকদের ভেতরে ঢুকতে দিতে। আরেকটা হলো, কয়েক দিন আগে দেখেছেন বিসিবি একটা চিঠি দিয়েছে বিসিসিআইকে। এটা উনি সিইওর সঙ্গে বসে করেছেন, আমি শুধু কপিতে ছিলাম।

এই যে সিস্টেমটাকে নষ্ট করে ফেলছে, এর দায় কে নেবে। আমি তো চলে যাবো, হয়তো আর কোনো দিনও আসবো না। কিন্তু আপনারা তো এখানে থাকবেন, আপনাদের এই ক্রিকেটটাকে তো বাঁচাতে হবে।’

সম্প্রতি ভেঙে দেওয়া হয় আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদ। জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবালকে প্রধান করে ১১ সদস্যের অ্যাডহক কমিটি গঠন করেছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। তবে এখনও নিজেকে বিসিবির বৈধ সভাপতি দাবি করেছেন বুলবুল।

তিনি বলেন, ‘আনুষ্ঠানিকভাবে আমিই এখনো বিসিবি সভাপতি। যারা বোর্ড ভেঙেছে, তারা তা করতে পারে না, এখতিয়ারে নেই।’