বুধবার, ১৫ এপ্রিল ২০২৬

পরীক্ষামূলক সংস্করণ

রাজনীতি

শাপলা প্রতীক না পেলে ভোটে যাবে কি না ভাববে এনসিপি

রাজনৈতিক দল হিসেবে নির্বাচন কমিশনের (ইসি) নিবন্ধন পেতে যাচ্ছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। প্রতীক চূড়ান্ত হলে দলটিকে নিবন্ধন সনদ দেয়া হবে। কিন্তু প্রতীক ইস্যুতে বিপরীতমুখী অবস্থানে এনসিপি ও নির্বাচন কমিশন। দলের প্রতীক হিসেবে শুরু থেকেই শাপলা চেয়ে আসছে এনসিপি। তবে, ইসির গেজেটে থাকা ৫০ প্রতীকের তালিকায় শাপলা নেই। তাই নির্ধারিত প্রতীক থেকে একটি বেছে নেয়ার […]

শাপলা প্রতীক না পেলে ভোটে যাবে কি না ভাববে এনসিপি

ছবি সংগৃহীত

নিউজ ডেস্ক

১০ অক্টোবর ২০২৫, ২০:০৮

রাজনৈতিক দল হিসেবে নির্বাচন কমিশনের (ইসি) নিবন্ধন পেতে যাচ্ছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। প্রতীক চূড়ান্ত হলে দলটিকে নিবন্ধন সনদ দেয়া হবে। কিন্তু প্রতীক ইস্যুতে বিপরীতমুখী অবস্থানে এনসিপি ও নির্বাচন কমিশন।

দলের প্রতীক হিসেবে শুরু থেকেই শাপলা চেয়ে আসছে এনসিপি। তবে, ইসির গেজেটে থাকা ৫০ প্রতীকের তালিকায় শাপলা নেই। তাই নির্ধারিত প্রতীক থেকে একটি বেছে নেয়ার প্রস্তাব ইসি দিলেও শাপলা প্রতীকই চায় এনসিপি। ইসির চিঠির জবাবে শাপলার ৭টি নমুনাও জমা দিয়েছে নতুন দলটি।

এনসিপি যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার বলেছেন, তারা (ইসি) কিন্তু আমাদেরকে বলেছিল, যে ১৫০টি মার্কা অন্তর্ভুক্ত হবে তার মধ্যে শাপলা থাকবে। এ কথা জানার পরেই কিন্তু আমরা তাদের বলেছিলাম নিবন্ধনের জন্য আমাদের দলের অনুকূলে এই প্রতীক সংরক্ষণ করা হোক।

এরপরেই জুলাই পদযাত্রা….। তখন আমাদের সারাদেশে যারা শুভাকাঙ্ক্ষী ও সমর্থক আছে তারা খাল-বিল থেকে শাপলা নিয়ে জুলাই পদযাত্রায় এসেছে। এই মার্কার সাথে আমাদের একটা অর্গানিক সম্পর্ক গড়ে উঠেছে। ফলে আমাদের কাছে এই মার্কার কোনও বিকল্প নাই।

দলটির সদস্য সচিব আখতার হোসেন বলেন, জাতীয় প্রতীকে শাপলা যেমন আছে, তেমনি ধানের শীষ আছে, সেখানে পাটপাতা, তারকা রয়েছে, এমনকি যে গোলবৃত্ত সেটাও আসলে জাতীয় প্রতীকেরই একটা অংশ। যেহেতু জাতীয় প্রতীকের অংশের মধ্য থেকে তারকা একটা দলের প্রতীক, আবার ধানের শীষ আরেকটা দলের প্রতীক আছে, সেক্ষেত্রে শাপলা কোনও একটা দলকে প্রতীক হিসেবে বরাদ্দ করতে কমিশনের কোনও বাধা থাকার কথা নয়।

তবে নির্বাচন কমিশন এখন পর্যন্ত এনসিপিকে শাপলা প্রতীক না দেয়ার পক্ষে। যদিও এ নিয়ে মন্তব্য করতে চায় না ইসি।

তবে নির্বাচন কমিশন সংস্কার কমিশনের সদস্য ও নির্বাচন বিশেষজ্ঞ জেসমিন টুলি বলছেন, তালিকার বাইরে নতুন প্রতীক বরাদ্দে আইনি বাধা নেই ইসির।

তিনি বললেন, যদি এনসিপিকে শাপলা দিতে হয়, তাহলে বিধিমালায় একটা ছোট্ট সংশোধনী আনতে হবে। বিধিমালার তফসিলে শাপলা প্রতীক অন্তর্ভুক্ত করা, এটা খুব একটা কঠিন কাজ না। এটা মূলত তাদের সিদ্ধান্তের ওপর নির্ভর করবে।

এ অবস্থায় এনসিপির শীর্ষ নেতারা বলছেন, শাপলা না দিলে তারা নির্বাচনে অংশ নেবেন কি না বিবেচনা করবেন। আন্দোলনও করবেন।

আখতার হোসেন বলেছেন, আমাদের কাছে মনে হয় যে শাপলা প্রতীক বরাদ্ধ করতে কমিশনের সদিচ্ছার অভাব। এর সঙ্গে কোনোভাবে কোনও রাজনৈতিক ষড়যন্ত্র লুকিয়ে আছে কি না, সে বিষয়েও আমাদের কাছে এখন ধারণার জায়গা তৈরি হচ্ছে। প্রতীক বরাদ্ধ না পাওয়ার কারণে যদি নির্বাচনকেন্দ্রীক কোনও আচল অবস্থার তৈরি হয়, সে দায়ভার সম্পূর্ণভাবে কমিশনকেই বহন করতে হবে।

সারোয়ার তুষার বলেন, প্রত্যেক ইস্যুতে আমাদেরকে যে অহেতুক ভোগান্তির মধ্যে তারা রাখছে, তা প্রমাণ করে যে ইসি চায় না এনসিপি নির্বাচনে আসুক। কিন্তু আমরা এটার জন্য ফাইট দিবো। যদি তারা এটা না দেয়, নির্বাচনে যাওয়ার ক্ষেত্রে পুনর্বিবেচনা করবো। আমরা এই প্রতীক ছাড়া নির্বাচনে যাবো না।

প্রতীক বরাদ্দ নিয়ে ইসির ভূমিকার কারণে নির্বাচন কতটা নিরপেক্ষ হবে এ নিয়েও প্রশ্ন আছে, এনসিপির শীর্ষ নেতাদের।

৩০ অক্টোবর ২০২৫
poll_title
জাতীয় নির্বাচনের আগে গণভোট প্রশ্নে আপনার মতামত কী?

মোট ভোট: ১৪২৮১

রাজনীতি

আকস্মিকভাবে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন গণঅধিকার পরিষদের নুর

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আকস্মিকভাবে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন মৌলভীবাজার-১ আসনের গণঅধিকার পরিষদের প্রার্থী মো. আব্দুন নুর। তিনি ট্রাক প্রতীক নিয়ে বড়লেখা ও জুড়ী উপজেলায় প্রতিদ্বন্দ্বিতা করছিলেন। শুক্রবার (৭ ফেব্রুয়ারি) রাতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বিএনপি মনোনীত প্রার্থী নাসির উদ্দিন আহমদ–কে সমর্থন দেওয়ার ঘোষণা দেন। এ […]

নিউজ ডেস্ক

০৭ ফেব্রুয়ারী ২০২৬, ১৭:০২

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আকস্মিকভাবে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন মৌলভীবাজার-১ আসনের গণঅধিকার পরিষদের প্রার্থী মো. আব্দুন নুর। তিনি ট্রাক প্রতীক নিয়ে বড়লেখা ও জুড়ী উপজেলায় প্রতিদ্বন্দ্বিতা করছিলেন।

শুক্রবার (৭ ফেব্রুয়ারি) রাতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বিএনপি মনোনীত প্রার্থী নাসির উদ্দিন আহমদ–কে সমর্থন দেওয়ার ঘোষণা দেন। এ সময় তিনি জানান, দলীয় প্রধান নুরুল হক নুর–এর নেওয়া রাজনৈতিক সমঝোতার সিদ্ধান্তকে সম্মান জানিয়ে তিনি ধানের শীষের প্রার্থীকে পূর্ণ সমর্থন দিচ্ছেন।

সংবাদ সম্মেলনে আব্দুন নুর বলেন, নির্বাচন থেকে সরে দাঁড়ানোর আগে তিনি কর্মী-সমর্থকদের নিয়ে ব্যাপক গণসংযোগ চালিয়েছেন। ভোটারদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, পরিবর্তনের যে আকাঙ্ক্ষা জনগণের মধ্যে সৃষ্টি হয়েছে, তা বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

তবে প্রার্থীতা প্রত্যাহারের পেছনে নিরাপত্তাজনিত শঙ্কার কথাও তুলে ধরেন তিনি। তার অভিযোগ, ২০১৮ সালের নির্বাচনে কেন্দ্র দখলের সঙ্গে জড়িত একটি প্রভাবশালী মহল তাকে দীর্ঘদিন ধরে হুমকি দিয়ে আসছে। এমনকি টার্গেট কিলিংয়ের আশঙ্কাও প্রকাশ করেন তিনি।

তবে এসব হুমকির পরও মানুষের অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠার আন্দোলনে আজীবন রাজপথে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন এই তরুণ নেতা।

৩০ অক্টোবর ২০২৫
poll_title
জাতীয় নির্বাচনের আগে গণভোট প্রশ্নে আপনার মতামত কী?

মোট ভোট: ১৪২৮১

রাজনীতি

কুমিল্লা–৪ আসনে এবার হাসনাতের আসনে প্রতিদ্বন্দ্বিতায় বিএনপির নতুন মুখ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কুমিল্লা–৪ আসনে নতুন রাজনৈতিক সমীকরণ তৈরি হয়েছে। জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) প্রার্থী হাসনাত আব্দুল্লাহ–এর বিপরীতে এবার নতুন মুখকে প্রার্থী হিসেবে মাঠে নামাচ্ছে বিএনপি জোট। বিএনপির মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার মনজুরুল আহসান মুন্সীর মনোনয়ন বাতিল হওয়ায় জোটগত সিদ্ধান্তে গণঅধিকার পরিষদ–এর নেতা জসিমউদ্দিন–কে প্রার্থী করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নির্বাচন কমিশন ঋণখেলাপি সংক্রান্ত […]

নিউজ ডেস্ক

২৫ জানুয়ারী ২০২৬, ১৪:১৫

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কুমিল্লা–৪ আসনে নতুন রাজনৈতিক সমীকরণ তৈরি হয়েছে। জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) প্রার্থী হাসনাত আব্দুল্লাহ–এর বিপরীতে এবার নতুন মুখকে প্রার্থী হিসেবে মাঠে নামাচ্ছে বিএনপি জোট।

বিএনপির মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার মনজুরুল আহসান মুন্সীর মনোনয়ন বাতিল হওয়ায় জোটগত সিদ্ধান্তে গণঅধিকার পরিষদ–এর নেতা জসিমউদ্দিন–কে প্রার্থী করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নির্বাচন কমিশন ঋণখেলাপি সংক্রান্ত তথ্য গোপনের অভিযোগে মনজুরুল আহসান মুন্সীর মনোনয়ন বাতিল করলে এই আসনে বিএনপি প্রার্থী সংকটে পড়ে। বিষয়টি আদালতে গড়ালেও এখন পর্যন্ত তার প্রার্থিতা ফিরে আসেনি। যদিও বিএনপির একাংশ নেতাকর্মী আশা করছেন, আপিল শুনানির মাধ্যমে পরিস্থিতি বদলাতে পারে। আগামী সোমবার এ বিষয়ে শুনানি হওয়ার কথা রয়েছে।

মনোনয়ন বাতিলের সুযোগে এনসিপির প্রার্থী হাসনাত আব্দুল্লাহ রাজনৈতিকভাবে বেশ চাঙা অবস্থানে রয়েছেন। এর মধ্যেই বিএনপি জোটের পক্ষ থেকে বিকল্প হিসেবে জসিমউদ্দিনকে নির্বাচনী মাঠে নামানোর সিদ্ধান্ত নেওয়া হয়।

শুক্রবার (২৩ জানুয়ারি) গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর বিষয়টি নিশ্চিত করে জানান, জোটগত সিদ্ধান্ত অনুযায়ী জসিমউদ্দিনই কুমিল্লা–৪ আসনে বিএনপি জোটের প্রার্থী হবেন। নতুন প্রার্থী যুক্ত হওয়ায় এই আসনের নির্বাচনী লড়াই আরও জমে উঠবে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

৩০ অক্টোবর ২০২৫
poll_title
জাতীয় নির্বাচনের আগে গণভোট প্রশ্নে আপনার মতামত কী?

মোট ভোট: ১৪২৮১

রাজনীতি

১১ দলীয় জোটেই যাচ্ছে জামায়াত, শিগগিরই ঘোষণা

১০ দলীয় নির্বাচনী ঐক্য থেকে ফের ১১ দলীয় জোটে যাচ্ছে জামায়াতে ইসলামী৷ আগামীকাল আসতে পারে আনুষ্ঠানিক ঘোষণা। এমনটিই জানিয়েছেন দলের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সন্ধ্যায় ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে জনসভার মাঠ পরিদর্শন শেষে তিনি এ কথা জানান। মাওলানা আব্দুল হালিম বলেন, আমাদের ইশতেহারে উত্তরাঞ্চলকে গুরুত্ব দেওয়া হয়েছে। পিছিয়ে […]

নিউজ ডেস্ক

২২ জানুয়ারী ২০২৬, ২১:০৬

১০ দলীয় নির্বাচনী ঐক্য থেকে ফের ১১ দলীয় জোটে যাচ্ছে জামায়াতে ইসলামী৷ আগামীকাল আসতে পারে আনুষ্ঠানিক ঘোষণা। এমনটিই জানিয়েছেন দলের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সন্ধ্যায় ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে জনসভার মাঠ পরিদর্শন শেষে তিনি এ কথা জানান।

মাওলানা আব্দুল হালিম বলেন, আমাদের ইশতেহারে উত্তরাঞ্চলকে গুরুত্ব দেওয়া হয়েছে।

পিছিয়ে পড়া জেলাগুলোকে বেশি গুরুত্ব দেওয়া হবে। জামায়াতের আমিরের এই জনসভা আরও বেশি ত্বরান্বিত করবে।

একটি দল শিরক করছে তারেক রহমানের এমন বক্তব্য সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, সবার কথা বলার সুযোগ রয়েছে। তিনি নির্দিষ্ট করে কোনো দলের নাম বলেননি৷ আর জামায়াতে ইসলাম কিভাবে পরিচালনা হয়, দেশের মানুষ তা জানেন।

এসময় জেলা জামায়াতের আমির অধ্যাপক বেলাল উদ্দীন প্রধান, জামায়াত মনোনীত ঠাকুরগাঁও-১ আসনের প্রার্থী-দেলাওয়ার হোসেনসহ দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

৩০ অক্টোবর ২০২৫
poll_title
জাতীয় নির্বাচনের আগে গণভোট প্রশ্নে আপনার মতামত কী?

মোট ভোট: ১৪২৮১