জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতা ও জাতীয় নারীশক্তির সদস্যসচিব ডা. মাহমুদা আলম মিতু দলের আহ্বায়ক নাহিদ ইসলাম-এর জন্মদিন উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি নাহিদ ইসলামের নেতৃত্বগুণ, ব্যক্তিত্ব ও উপস্থাপনা দক্ষতার প্রশংসা করেন।
ডা. মিতু বলেন, অল্প বয়সেই নাহিদ ইসলামের মধ্যে নেতৃত্বের জন্য প্রয়োজনীয় শিক্ষা, বিচক্ষণতা ও পরিপক্বতার সমন্বয় দেখা যায়। তিনি উল্লেখ করেন, দেশের রাজনীতিতে তরুণদের মধ্যে যে সংকোচ ছিল, নাহিদ ইসলামের নেতৃত্ব তা অনেকটাই দূর করেছে।
তিনি আরও বলেন, নাহিদ ইসলামের বক্তব্য ও আচরণ তাকে অন্যদের থেকে আলাদা করেছে এবং তার নেতৃত্বে নতুন প্রজন্ম আশাবাদী হয়ে উঠছে। “আমার গর্ব লাগে যে, আমার নেতা নাহিদ ইসলাম”—এভাবে নিজের অনুভূতি প্রকাশ করেন তিনি।
ডা. মিতু জানান, এনসিপির মূল লক্ষ্য রাষ্ট্র সংস্কার এবং এ লক্ষ্য বাস্তবায়নে দলটি শুরু থেকেই কাজ করে যাচ্ছে। তিনি আশা প্রকাশ করেন, নাহিদ ইসলামের নেতৃত্বে দেশের তরুণ সমাজ ও জনগণের প্রত্যাশা পূরণ হবে এবং নতুন রাজনৈতিক ব্যবস্থার স্বপ্ন বাস্তবায়িত হবে।