মাসুম হোসেন , শাহজাদপুর প্রতিনিধিঃ
বিদ্যুৎ সাশ্রয়ে সন্ধ্যা ৭টার পর ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখার সরকারি নির্দেশনা উপেক্ষা করায় শাহজাদপুরে দুই ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। (২৭ শে এপ্রিল) সোমবার রাতে পৌর শহরের মনিরামপুর বাজার এলাকায় অভিযান চালিয়ে এই দন্ড প্রদান করা হয়।
অভিযানটি পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও মাসফিকা হোসেন। এসময় উপস্থিত ছিলেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, সরকার ঘোষিত নির্দিষ্ট সময়ের পরও দোকান খোলা রাখার দায়ে সাহা গিফট কর্নারকে ৩,০০০ টাকা এবং প্রজাতি ফ্যাশনকে ১,০০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
আদালত সংশ্লিষ্টরা জানান, বিদ্যুৎ সাশ্রয়ে সরকারি সিদ্ধান্ত বাস্তবায়নে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। প্রাথমিকভাবে ব্যবসায়ীদের সতর্ক করার পাশাপাশি ন্যূনতম এই জরিমানা করা হয়েছে। তবে ভবিষ্যতে একই অপরাধের পুনরাবৃত্তি ঘটলে আরও কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দেওয়া হয়েছে।