এমডি হোসেন, মনপুরা (ভোলা)
ভোলার মনপুরা উপজেলায় পুকুরের পানিতে ডুবে মো. আনমদ (২) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার সকাল সাড়ে সাতটার দিকে উত্তর সাকুচিয়া ইউনিয়নের ৮নং ওয়ার্ডের সিকদারহাট গ্রামে এই হৃদয়বিদারক দুর্ঘটনায় নিহত শিশু মো. আনমদ ওই গ্রামের মো. মোসলেউদ্দিনের ছেলে।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকালে শিশুটি বাড়ির আশেপাশে খেলাধুলা করছিল। একপর্যায়ে পরিবারের সদস্যদের অজান্তে সে সকলের দৃষ্টির আড়ালে চলে যায়। পরে খোঁজাখুঁজির একপর্যায়ে শিশুটিকে বাড়ির পাশের একটি পুকুরের পানিতে ভাসতে দেখা যায়। স্বজনরা দ্রুত তাকে উদ্ধার করে এবং মনপুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার জন্যপথিমধ্যে বাংলাবাজার চেম্বারে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্মকর্তা ডা. কবির সোহেল শিশুটিকে পরীক্ষা করে মৃত ঘোষণা করেন। আকস্মিক এই ঘটনায় পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে এ বিষয়ে মনপুরা থানার অফিসার ইনচার্জ (ওসি) আহসান কবির জানান, শিশুটির মৃত্যুর ঘটনায় থানায় একটি অপমৃত্যুর (ইউডি) মামলা রুজু করার প্রক্রিয়া চলছে।।