আক্কাছ আলী মুন্সিগঞ্জ প্রতিনিধি
মুন্সিগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রী মিজানুর রহমান সিনহা বলেছেন, আওয়ামী লীগের একটি পরিবারে ৩৬ জন এমপি ছিলো। তাদের আমলে সিমাহীন দুর্নীতি হয়েছে। তারা এখন পালিয়ে ভারতবর্ষে আশ্রয় নিয়েছে।
শুক্রবার (২০ জুন) দুপুরে মুন্সিগঞ্জ জেলার লৌহজং উপজেলার কলমা গ্রামে নিজ বাসভবনে সাংবাদিকদের সাথে এক মতবিনিময়ের সময় তিনি এ কথা বলেন।
মিজানুর রহমান সিনহা বলেন, আওয়ামী লীগের উত্থান হয়েছিলো, আবার পতনও হয়েছে। কাজেই আমরা যেনো শুধরাই। রাজনীতিতে তারপর কি হয় বলা যাবে না। দিনক্ষণ নির্ধারণ না হলে, বলতে পারবো না কবে নির্বাচন হবে। তবে আগামী ফেব্রুয়ারিতেই নির্বাচন হওয়া উচিত।
তিনি আরো বলেন, এখনো পর্যন্ত মুন্সিগঞ্জের কোনো পরিবর্তন হয়নি। কিছু উন্নয়ন হয়ে থাকলেও বিএনপির আমলে হয়েছে। এবার বিএনপি ক্ষমতায় গেলে উন্নয়ন করবো। কিছুটা উন্নয়ন হওয়ার উচিত ছিলো। নিরপেক্ষ থেকে আমি উন্নয়ন করতো চেষ্টা করবো।
আমার রাজনীতিতে আসাটা দুর্ঘটনার মতো ছিলো। জনগণ আমাকে চাচ্ছে। মুন্সিগঞ্জ জেলাকে একটা পর্যায়ে নিতে চেষ্টা করবো। আমি নির্বাচন ধানের শীষ প্রতীকেই করবো।
এ সময় অন্যদের মধ্যে জেলা বিএনপির সদস্য আতোয়ার হোসেন বাবুল, মো. শহীদুল ইসলাম শহীদ কমিশনার, মেজর (অব:) মাসুদুর রহমান কাইয়ুম, হাবিবুর রহমান অপু চাকলাদার, সেলিনা আক্তার বীনা, পাপিয়া ইসলাম,
জেলা যুবদলের আহ্বায়ক মুজিবুর রহমান দেওয়ান, জেলা মহিলা দলের সদস্য সচিব বিউটি আক্তার তিষা, জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ-সভাপতি মো. শহীদুল ইসলাম, কলমা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম তুহীন প্রমুখ।