বুধবার, ১৫ এপ্রিল ২০২৬

পরীক্ষামূলক সংস্করণ

সারাদেশ

আলু রোপণ উৎসবে ব্যস্ত কৃষক

আক্কাছ আলী ,(মুন্সীগঞ্জ প্রতিনিধি) মুন্সীগঞ্জের ছয়টি উপজেলায় প্রতিবছর নভেম্বরের দ্বিতীয় সপ্তাহ থেকে শুরু করে ডিসেম্বরে দ্বিতীয় সপ্তাহ পর্যন্ত আলু রোপণ করে থাকেন কৃষকেরা। কিন্ত এবার অনাবৃষ্টি এবং জমি থেকে দেরিতে পানি নামার কারণে আলু রোপণ বিলম্বিত হয়েছে। এতে প্রায় ১০ দিন বিলম্বিত হয়েছে। বর্তমানে পুরোদমে আলু রোপণ শুরু করেছে তারা। ফলে আলু রোপণ উৎসবে নতুন […]

নিউজ ডেস্ক

০৭ ডিসেম্বর ২০২৪, ২০:৩৭

আক্কাছ আলী ,(মুন্সীগঞ্জ প্রতিনিধি)

মুন্সীগঞ্জের ছয়টি উপজেলায় প্রতিবছর নভেম্বরের দ্বিতীয় সপ্তাহ থেকে শুরু করে ডিসেম্বরে দ্বিতীয় সপ্তাহ পর্যন্ত আলু রোপণ করে থাকেন কৃষকেরা। কিন্ত এবার অনাবৃষ্টি এবং জমি থেকে দেরিতে পানি নামার কারণে আলু রোপণ বিলম্বিত হয়েছে। এতে প্রায় ১০ দিন বিলম্বিত হয়েছে। বর্তমানে পুরোদমে আলু রোপণ শুরু করেছে তারা।

ফলে আলু রোপণ উৎসবে নতুন স্বপ্ন বুনছেন কৃষকেরা। অন্যদিকে এবার বীজ আলুর বস্তা সর্বনিম্ন ৫হাজার থেকে ৮হাজার টাকা। আর বাক্স আলুর দাম ২৫ হাজার থেকে ৪২ হাজার টাকা দরে বিক্রি করা হচ্ছে। তাই গতবারের তুলনায় এ বছর কানিপ্রতি ৩৫ থেকে ৪৫ হাজার টাকা বেশি খরচ হয়েছে।

শনিবার (০৭ ডিসেম্বর) সকাল ৯টার দিকে সরেজমিনে সিরাজদীখান উপজেলার বয়রাগাদী ইউনিয়নের গোবরদী গ্রামের জমিগুলোতে পুরোদমে চলছে আলু রোপণের প্রস্তুতি। এছাড়া জেলার ৬টি উপজেলার জমি থেকে ধান কাটা শেষ করেছেন অনেক কৃষক। আবার অনেকের নিচু জমি হওয়ায় এখনো ধান কাটা শেষ হয়নি। তাঁদের জমি পরিষ্কার করতে আরো দেরি হচ্ছে। যাঁদের জমি থেকে পানি চলে গেছে, তাঁরা জমি আগাছা পরিষ্কার করে জমি প্রস্তুত করছেন।

এতে করে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত জমি তৈরিসহ নানা কাজ শেষ করছেন তারা। এর ফলে পুরোদমে আলু রোপণ উৎসব শুরু করেছে কৃষকেরা।

টঙ্গিবাড়ী উপজেলার ধামারণ গ্রামের কৃষক হাজী আলতাফ শেখ বলেন, গত বছর আলু রোপণ করে ভালো দাম পেয়েছি। তাই এবার আলু রোপণ একটু বেশি করছি। কিন্তু এবার বীজ আলুর কৃত্রিম সংকট সৃষ্টি করে বেশি মূল্যে ব্যবসায়ীরা বিক্রি করায় উৎপাদন খরচ বৃদ্ধি পাবে। এ জন্য অসাধু ব্যবসায়ীরাই দায়ী। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করার দাবি জানাচ্ছি।

সিরাজদীখান উপজেলার গোবরদী গ্রামের কৃষক হারুন শেখ বলেন, এবার বৃষ্টির পানি জমি থেকে দেরিতে নেমেছে। এতে জমি গুলো প্রস্তুত করতে দেরি হয়েছে। এখন আলু রোপণ শুরু করেছি। তবে এবার বীজ আলুর দাম অনেক বেশি। আমি বীজ আলুর বস্তা ৫ হাজার ৩০০টাকা টাকা দরে কিনেছি। এছাড়া জমি ভাড়া,শ্রমিক, চাষসহ বিভিন্ন খচর বেশি,তারপরও আলু রোপণ করতাছি।

কৃষকদের সঙ্গে কথা বলে জানা গেছে, আলু রোপণ মৌসুম এলেই রংপুর, দিনাজপুর, গাইবান্ধা, নীলফামারী, ময়মনসিংহ, কুড়িগ্রামসহ উত্তরবঙ্গের বিভিন্ন জেলা থেকে আসা শ্রমিকরা আলু রোপণের কাজে যুক্ত হতে প্রতিদিন সকালে উপজেলার বিভিন্ন হাটবাজারে জড়ো হচ্ছেন। এতে কৃষকের সঙ্গে চুক্তি হওয়ার পর আলু রোপণে জমিতে কাজ শুরু করছেন।

দিনাজপুর থেকে আসা শ্রমিক মো.জামাল বলেন, কোথাও চুক্তি অনুযায়ী, কোথাও দিন হিসেবে মজুরি নিয়ে কৃষকের জমিতে আলু রোপণকাজ করি। রোপণকাজ শেষে ফিরে যাওয়ার পর আলু তোলার সময় তারা আবারও আসি।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্যমতে, জেলার ৬টি উপজেলায় চলতি মৌসুমে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা ৩৪ হাজার ৬৫৫ হেক্টর জমির জন্য ৬৯ হাজার ৩১০ টন আলুর বীজ প্রয়োজন। এ চাহিদার বিপরীতে ৫৪ হাজার ৬৭০ টন মজুত থাকলেও ঘাটতি রয়েছে সাড়ে ১৪ হাজার টন বীজ আলু। তবে বীজ আলুর কৃত্রিম সংকটের কারণে ব্যবসায়ীরা বেশি দামে বিক্রি করছেন।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক বিপ্লব কুমার মোহন্ত জানান, চলতি মৌসুমে জেলার ৬টি উপজেলার ৩৪ হাজার ৬৫৫ হেক্টর জমিতে আলু রোপণ লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে, যা গত বছর ছিল ৩৪ হাজার ৩৪৬ হেক্টর জমি। এ বছর আলু উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ১০ লাখ ৪৫ হাজার ১৯৫ টন, যা গত বছর ছিল ১০ লাখ ৩৬ হাজার ২৫০ টন।

তিনি আরও বলেন, আর বারের চেয়ে এবার ১০ দিন দেরিতে আলু রোপণ শুরু হয়েছে। এখন পুরোদমে আলু রোপণ করা হয়েছে। আশা করছি সবকিছু ঠিকঠাক থাকলে ডিসেম্বর মাসের মাঝামাঝিতে আলু রোপণ শেষ হবে।

সারাদেশ

‘দুই মাসের মধ্যে ঢাকা ছাড়তে হতে পারে বিপুলসংখ্যক মানুষকে’

বর্তমান বৈশ্বিক যুদ্ধ পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন সংসদের হুইপ এবিএম আশরাফ উদ্দিন নিজান (এমপি)। তিনি আশঙ্কা প্রকাশ করে বলেছেন, চলমান বৈশ্বিক সংঘাত যদি দ্রুত বন্ধ না হয়, তবে আগামী দুই মাসের মধ্যে ঢাকা শহরের বিপুলসংখ্যক মানুষ নিরাপদ আশ্রয়ের খোঁজে স্থানান্তরে বাধ্য হতে পারে। শুক্রবার (৩ এপ্রিল) ঢাকা থেকে লক্ষ্মীপুরের কমলনগর উপজেলায় একটি প্রোগ্রামে […]

‘দুই মাসের মধ্যে ঢাকা ছাড়তে হতে পারে বিপুলসংখ্যক মানুষকে’

ছবি সংগৃহীত

নিউজ ডেস্ক

০৩ এপ্রিল ২০২৬, ২২:০৪

বর্তমান বৈশ্বিক যুদ্ধ পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন সংসদের হুইপ এবিএম আশরাফ উদ্দিন নিজান (এমপি)। তিনি আশঙ্কা প্রকাশ করে বলেছেন, চলমান বৈশ্বিক সংঘাত যদি দ্রুত বন্ধ না হয়, তবে আগামী দুই মাসের মধ্যে ঢাকা শহরের বিপুলসংখ্যক মানুষ নিরাপদ আশ্রয়ের খোঁজে স্থানান্তরে বাধ্য হতে পারে।

শুক্রবার (৩ এপ্রিল) ঢাকা থেকে লক্ষ্মীপুরের কমলনগর উপজেলায় একটি প্রোগ্রামে যাওয়ার পথে কুমিল্লার লাকসাম দক্ষিণ বাইপাস এলাকায় অবস্থিত ধামৈচা জামে মসজিদে জুমার নামাজের পূর্বে সংক্ষিপ্ত বক্তব্যে তিনি এসব কথা বলেন।

হুইপ আশরাফ উদ্দিন নিজান বলেন, বিশ্বজুড়ে চলমান এ অস্থিরতা ও যুদ্ধ পরিস্থিতি কেবল আন্তর্জাতিক নয়, বাংলাদেশের অভ্যন্তরীণ স্থিতিশীলতার ওপরও চরম প্রভাব ফেলতে পারে।

তিনি সতর্ক করে দিয়ে বলেন, বিশ্বব্যাপী এই সংঘাত অব্যাহত থাকলে বাংলাদেশের পরিস্থিতি ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের সময়ের চেয়েও ভয়াবহ আকার ধারণ করতে পারে। আমাদের এখনই সচেতন হতে হবে।

বক্তব্যে তিনি দেশের জনগণকে উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় মানসিকভাবে প্রস্তুত এবং আগাম সতর্ক থাকার আহ্বান জানান। একই সঙ্গে সবাইকে ধৈর্য ও সচেতনতার সঙ্গে বর্তমান পরিস্থিতি পর্যবেক্ষণ করার পরামর্শ দেন হুইপ।

সারাদেশ

শেরপুর-৩ আসনের জামায়াতের প্রার্থী নুরুজ্জামান বাদল মারা গেছেন

জামায়াতে ইসলামীর শেরপুর জেলা শাখার সেক্রেটারি ও শেরপুর-৩ (শ্রীবরদী–ঝিনাইগাতী) আসনের জামায়াত মনোনীত প্রার্থী নুরুজ্জামান বাদল (৫১) মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দিবাগত রাত আনুমানিক ৩ টার দিকে তিনি মৃত্যুবরণ করেন। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন শেরপুর জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি আবুল কালাম আজাদ। পরিবার সূত্রে জানা যায়, মঙ্গলবার […]

শেরপুর-৩ আসনের জামায়াতের প্রার্থী নুরুজ্জামান বাদল মারা গেছেন

ছবি সংগৃহীত

নিউজ ডেস্ক

০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:০৬

জামায়াতে ইসলামীর শেরপুর জেলা শাখার সেক্রেটারি ও শেরপুর-৩ (শ্রীবরদী–ঝিনাইগাতী) আসনের জামায়াত মনোনীত প্রার্থী নুরুজ্জামান বাদল (৫১) মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দিবাগত রাত আনুমানিক ৩ টার দিকে তিনি মৃত্যুবরণ করেন। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন শেরপুর জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি আবুল কালাম আজাদ।

পরিবার সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত ১০টার দিকে হঠাৎ শ্বাসকষ্টজনিত সমস্যায় গুরুতর অসুস্থ হয়ে পড়েন নুরুজ্জামান বাদল। তাৎক্ষণিকভাবে তাকে শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে সেখান থেকে দ্রুত ময়মনসিংহ স্বদেশ হাসপাতালে নেওয়ার সিদ্ধান্ত হয়।

ময়মনসিংহ নেওয়ার পথে রাত ৩ টার দিকে শহরের প্রবেশমুখ ব্রিজ এলাকায় পৌঁছালে তার অবস্থার অবনতি ঘটে এবং সেখানে তিনি মৃত্যুবরণ করেন। পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়।

পরিবারের পক্ষ থেকে মৃতের ভাই মাসুদ বিষয়টি নিশ্চিত করেছেন।

এছাড়াও বাংলাদেশ জামায়াতে ইসলামীর নিজেদের অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া ওই পোস্টে বলা হয়, বাংলাদেশ জামায়াতে ইসলামী শেরপুর জেলা শাখার সম্মানিত সেক্রেটারি ও শেরপুর-৩ সংসদীয় আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী জনাব আলহাজ্ব নুরুজ্জামান বাদল আনুমানিক আজ রাত ৩টায় কিডনিজনিত রোগে হাসপাতালে ভর্তি অবস্থায় ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

পোস্টে আরও উল্লেখ করা হয়, আল্লাহ তা’য়ালা তাকে জান্নাতুল ফেরদাউস দান করুন এবং তার শোকসন্তপ্ত পরিবার-পরিজন ও সহকর্মীদের ধৈর্য ধারণের তৌফিক দান করুন।

সারাদেশ

শাহজাদপুরে ২ সন্তানসহ গৃহবধূর বিষপানে আত্মহত্যার চেষ্টা

মাসুম হোসেন অন্তু, শাহজাদপুর প্রতিনিধিঃ স্বামীর উপরে অভিমান করে নিজে কীটনাশক পান করার পর ২ শিশু সন্তানকেও সেই কীটনাশক পান করিয়ে আত্মহত্যার চেষ্টা করেছে পাখি খাতুন (১৮) নামের এক গৃহবধূ। ঘটনাটি ঘটেছে সিরাজগঞ্জের শাহজাদপুর পৌর শহরের পারকোলা উত্তরপাড়া গ্রামে। পাখি খাতুন ওই গ্রামের আলম প্রামাণিকের মেয়ে, শিশু সন্তানরা হলো মুস্তাকিম (৮) ও মাহিম (৪)। ঘটনার […]

শাহজাদপুরে ২ সন্তানসহ গৃহবধূর বিষপানে আত্মহত্যার চেষ্টা

ছবি সংগৃহীত

প্রতিনিধি ডেস্ক

০৮ এপ্রিল ২০২৬, ২৩:৪৫

মাসুম হোসেন অন্তু, শাহজাদপুর প্রতিনিধিঃ

স্বামীর উপরে অভিমান করে নিজে কীটনাশক পান করার পর ২ শিশু সন্তানকেও সেই কীটনাশক পান করিয়ে আত্মহত্যার চেষ্টা করেছে পাখি খাতুন (১৮) নামের এক গৃহবধূ।

ঘটনাটি ঘটেছে সিরাজগঞ্জের শাহজাদপুর পৌর শহরের পারকোলা উত্তরপাড়া গ্রামে। পাখি খাতুন ওই গ্রামের আলম প্রামাণিকের মেয়ে, শিশু সন্তানরা হলো মুস্তাকিম (৮) ও মাহিম (৪)। ঘটনার পরপর স্বজনেরা আশঙ্কাজনক অবস্থায় তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

সেখানে তাদের অবস্থার অবনতি হলে দ্রুত সিরাজগঞ্জ সদর হাসপাতালে স্থানান্তর করা হয়, বর্তমানে ২টি শিশু ও তাদের মা সেখানেই চিকিৎসাধীন রয়েছে।

পরিবার সূত্রে জানা যায়, প্রায় ১০ বছর পূর্বে উল্লাপাড়া উপজেলার বালসাবাড়ি ইউনিয়নের মধুপুর গ্রামের বাসিন্দা মানিক চাঁদের সাথে তার বিয়ে হয়। বিয়ের পর থেকেই স্বামী তাকে নির্যাতন করতো। এই বিষয়ে একাধিকবার শালিস বৈঠকের মাধ্যমে বিষয়টি সমাধান করা হয়। এর মধ্যেই তাদের ঘর আলো করে মুস্তাকিম ও মাহিম নামের দুই ছেলে সন্তান। পারিবারিক কলহের জের ধরেই স্বামীর সাথে ঝগড়ার পর আজ সকালে বাবার বাড়িতে অবস্থানকালে পাখি খাতুন প্রথমে নিজে কীটনাশক পান করে এবং পরে ২ ছেলেকে কীটনাশক পান করায়। পরে তারা যন্ত্রাণায় চিৎকার করলে স্বজনেরা দ্রুত তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

এই বিষয়ে শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার জানান, দুপুর আনুমানিক ১২টার দিকে ৪ বছর ও ৮ বছর বয়সী ২টি শিশু ও তাদের মা’কে আশঙ্কাজনক অবস্থায় জরুরি বিভাগে নিয়ে আসে। পরে ৮ বছর বয়সী মুস্তাকিমকে ওয়াশ করা হয়, কীটনাশক পানের সময় বেশি হ‌ওয়ায় দ্রুত সিরাজগঞ্জ সদর হাসপাতালে স্থানান্তর করা হয়।

এই বিষয়ে শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ মোঃ সাইফুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, কীটনাশক পান করা ২টি শিশু ও তাদের মা’কে উন্নত চিকিৎসার জন্য সিরাজগঞ্জ সদর হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।