নাটোরের গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ঢুকে চিকিৎসাধীন এক রোগীকে মারধরের অভিযোগ উঠেছে।
শুক্রবার (১ মে) রাতের এ ঘটনায় হাসপাতালে থাকা অন্য রোগীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ভুক্তভোগী টুটুল জানান, তিনি হাসপাতালের পুরুষ ওয়ার্ডে চিকিৎসাধীন ছিলেন। রাত প্রায় ৯টার দিকে ৮ থেকে ১০ জনের একটি দল হঠাৎ ওয়ার্ডে ঢুকে তাঁকে লক্ষ্য করে হামলা চালায়।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে উপজেলার খুবজিপুর ইউনিয়নের কালাকান্দর গ্রামে জমিজমা -সংক্রান্ত বিরোধের জেরে টুটুলের সঙ্গে তাঁর ভায়রাদের মধ্যে সংঘর্ষ হয়। এতে আহত হয়ে হাসপাতালে ভর্তি হন।
রাতের হামলাটি সেই বিরোধেরই ধারাবাহিকতা বলে ধারণা করা হচ্ছে।
হাসপাতালে উপস্থিত কয়েকজন রোগী ও তাঁদের স্বজনরা বলেন, হঠাৎ একদল লোক ওয়ার্ডে ঢুকে একজন রোগীকে মারতে শুরু করলে অন্যদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
হাসপাতালের মতো সংবেদনশীল স্থানে নিরাপত্তা জোরদারের দাবি জানান তাঁরা। তবে এ বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষের কোনো বক্তব্য পাওয়া যায়নি