নাটোরের গুরুদাসপুর উপজেলায় উপজেলা প্রশাসনের সরকারি কোয়ার্টারে গভীর রাতে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় এক সহকারী কর্মকর্তাকে বেঁধে রেখে তাঁর বাসা থেকে নগদ অর্থ, স্বর্ণালংকার ও মোবাইল ফোন লুট করে নিয়ে যায় দুর্বৃত্তশুক্রবার (১ মে) দিবাগত রাত তিনটার দিকে উপজেলা পরিষদ চত্বরের ভেতরে অবস্থিত কোয়ার্টারে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী সেরাজুল ইসলাম উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের অধীন সহকারী কর্মকর্তা হিসেবে কর্মরত।ভুক্তভোগী ও স্থানীয় সূত্র জানায়, কয়েকজনের একটি সংঘবদ্ধ দল বাসার পেছনের গ্রিল কেটে ভেতরে ঢোকে। পরে তারা সেরাজুল ইসলামের হাত-পা বেঁধে ফেলে এবং তাঁর অন্তঃসত্ত্বা স্ত্রীকে জিম্মি করে। একপর্যায়ে ঘরের আলমারি ও ওয়ার্ডরোব ভেঙে প্রায় ২০ হাজার টাকা, স্বর্ণালংকার এবং তিনটি মোবাইল ফোন নিয়ে যায় তারা।
সেরাজুল ইসলাম বলেন, ‘আমরা ঘুমিয়ে ছিলাম। হঠাৎ কয়েকজন লোক ঘরে ঢুকে অস্ত্রের মুখে আমাদের জিম্মি করে। কিছু বুঝে ওঠার আগেই তারা সবকিছু তছনছ করে নিয়ে যায়।’ তিনি জানান, ঘটনার পর তাঁর স্ত্রী আতঙ্কিত হয়ে পড়উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা আফরোজ বলেন, ‘উপজেলা পরিষদ চত্বরে এমন ঘটনা অত্যন্ত উদ্বেগজনক।
এতে কর্মকর্তাদের মধ্যে নিরাপত্তা নিয়ে শঙ্কা তৈরি হয়েছে।’ তিনি বলেন, জড়িতদের শনাক্তে পুলিশ কাজ করছএ ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা বাড়ানো হয়েছে বলে জানা গেছে। কোয়ার্টারে থাকা অন্য কর্মকর্তারাও দ্রুত দোষীদের গ্রেপ্তারের দাবি জানিয়েছগুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুরুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। েন।