নরসিংদী পৌর শহরে ছোট ভাইয়ের ছুড়িকাঘাতে আল-আমিন নামে এক ইজি বাইক চালক নিহত হবার অভিযোগ উঠেছে। শনিবার (০২ মে) সকালে শহরের সাটির পাড়া এলাকার আজাদ ফিলিং স্টেশনের সামনে এই হত্যাকাণ্ড ঘটে। এ ঘটনায় নাইম নামে এক বখাটে যুবকে গ্রেফতার করেছে পুলিশ।
নিহত আল-আমিন রায়পুরা উপজেলার নিলক্ষা গ্রামের নুরুল ইসলামের ছেলে। তিনি নরসিংদী শহরের চৌয়ালা এলাকায় বসবাস করতেন।
পুলিশ ও স্বজন সূত্রে জানা যায়, আল-আমিন ও হাসানের ছোট বোন কে নাইম নামে স্থানীয় এক বখাটে যুবক দীর্ঘদিন যাবত বিয়ে করার জন্য বিরক্ত করে আসছিল। বিরক্তের বিষয় টি পরিবারকে জানালে বড় ভাই আল আমিন স্থানীয় কয়েকজনের সহায়তায় নাইমের সাথে বিষয়টি মিমাংসা করেন।
কিন্ত ছোট ভাই হাসান বিষয়টি মেনে নিতে পারেননি বলে বড় ভাইয়ের উপর ক্ষোভে ফেটে পরেন। এই বিষয় নিয়ে গতকাল রাতেই মোবাইল ফোনে দুই ভাইয়ের মধ্যে বাকবিতণ্ডা হয়। পরে সকালে হাসান তার বড় ভাইয়ের সাথে এই বিষয়ে কথা বলতে এলে, দুই ভাই আবার বাগবিতণ্ডায় জড়ায়। এক পর্যায়ে হাসান তার ভাইকে ছুড়িকাঘাত করে পালিয়ে যায়। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় আল-আমিন কে উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে।
নরসিংদী সদর হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার ফরিদা গুলশানারা কবির জানান, ছুড়িকাঘাতে আহত যুবক হাসপাতালে আনার আগেই মৃত্যু বরন করে। আঘাতের ফলে অতিরিক্ত রক্তক্ষরণের কারনে তার মৃত্যু হতে পারে বলে ধারনা করা যাচ্ছে।
নরসিংদী সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি)
এআরএম আল- মামুন জানান, ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযুক্ত হাসান কে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। আর বখাটে নাইম কে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। তার বিরুদ্ধে থানায় আগেই মামলা রয়েছে।