শনিবার (২৫ এপ্রিল) ধামইরহাটে জামায়াতে ইসলামী এর আয়োজনে যুব দায়িত্বশীল সম্মেলন বিকাল ৪.০০ ঘটিকায় ধামইরহাট সফিয়া পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়।
ধামইরহাট জামায়াতের যুব বিভাগের দায়িত্বশীল সভাপতি মো, আবু সালেহ্ মুসা (মুন্ন)সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন ইন্জিনিয়ার মো,এনামুল হক,এমপি,৪৭নওগাঁ-২,কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও নায়েবে আমীর,বাংলাদেশ জামায়াতে ইসলামী নওগাঁ জেলাশাখা।বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন মাও,মো,নাজমুল হোসেন, সিনিয়র এসিস্ট্যান্ট সেক্রেটারি, বাংলাদেশ জামায়াতে ইসলামী, নওগাঁ শাখা, মো, মারুপ আহমেদ,সভাপতি, বাংলাদেশ জামায়েতে ইসলামী যুব বিভাগ,নওগাঁ জেলা শাখা,
মাও,এ,কে, এম ফজলুর রহমান সভাপতি,বাংলাদেশ জামায়াতে ইসলামী ওলামা বিভাগ, নওগাঁ শাখা,মাও,কামরুজ্জামান, আমির,বাংলাদেশ জামায়াতে ইসলামী, ধামইরহাট উপজেলা শাখা,মাও,মো,আতাউর রহমান, নায়েবে আমীর, বাংলাদেশ জামায়াতে ইসলামী, ধামইরহাট উপজেলা শাখা,হাফেজ মো, রেজোয়ান,সেক্রেটারি, বাংলাদেশ জামায়াতে ইসলামী, ধামইরহাট উপজেলা শাখা প্রমুখ সহ প্রতিটি ইউনিয়ন যুব বিভাগের দায়িত্ব শীল সভাপতি, সাধারণ সম্পাদক ও অন্যান্য দায়িত্বশীল ব্যক্তিবর্গ।
সমাবেশে বক্তারা বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন জুলাই গণঅভ্যুত্থানের ফল হলেও সেই চেতনা থেকে সরে যাওয়ার চেষ্টা চলছে।
গণভোট ইস্যুতে সরকারের অবস্থান নিয়ে তীব্র সমালোচনা করে প্রধান বক্তা বলেন, জনগণের দেয়া গণরায় কার্যকর না করে তা বাতিলের উদ্দেশ্যে সরকার কুটকৌশল অবলম্বন করছে, যা দেশের যুবসমাজ কোনোভাবে মেনে নিবে না।তাছাড়া যুব সমাজ কে আরো দায়িত্বশীল হওয়ার পরামর্শ প্রদান করেন।