হাসনাত আব্দুল্লাহ শিক্ষার্থীদের উদ্দেশ্যে আত্মমর্যাদা ও স্বাধীন চিন্তার গুরুত্ব তুলে ধরে এক আবেগঘন বার্তা দিয়েছেন। কুমিল্লা-৪ আসনের এই সংসদ সদস্য শুক্রবার রাতে নিজের ফেসবুক পোস্টে প্রথম বর্ষে ভর্তি হওয়া শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান, যেন তারা কোনো ধরনের চাপের কাছে নতি স্বীকার না করে।
তিনি বলেন, নিজের অবস্থান ও আদর্শ বিসর্জন না দিয়ে দৃঢ়ভাবে এগিয়ে যেতে হবে। পোস্টে তিনি বিপ্লবী ক্ষুদিরাম বসু-এর উদ্ধৃতি উল্লেখ করে তরুণদের অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানান।
হাসনাত আব্দুল্লাহ আরও বলেন, যে অন্যায় ও ভ্রান্ত ব্যবস্থাকে পরিবর্তন করা হয়েছে, তা যেন পুনরায় ফিরে না আসে, সে ব্যাপারে সবাইকে সচেতন থাকতে হবে। তার এই বার্তায় শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা, সাহস এবং ন্যায়বোধ জাগ্রত করার আহ্বান স্পষ্টভাবে প্রতিফলিত হয়েছে।
ফেসবুক পোস্টটি হুবহু তুলে ধরা হলো— ‘এবার যাঁরা প্রথম বর্ষে ভর্তি হচ্ছো তোমাদের কাছে অনুরোধ, নিজের মেরুদণ্ড বিকিয়ে দিবে না, মাথা নত করবে না । ভাইয়ের হুকুমের গোলাম হবে না । ক্ষুদিরামের ভাষায় বলবো, ‘লড়ো। না লড়তে পারলে বলো। না বলতে পারলে লেখো। না লিখতে পারলে সঙ্গ দাও।’ যে সিস্টেমটাকে ভাঙা হয়েছে সেটাকে আর ফিরতে দিও না।’