মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬

পরীক্ষামূলক সংস্করণ

রাজনীতি

পতিত আ. লীগ যেখানেই কার্যক্রম শুরু করবে এনসিপির কর্মীরা সেখানেই বাধা হয়ে দাঁড়াবে : নাহিদ ইসলাম

পতিত আওয়ামী-লীগ দেশের যেখানেই কার্যক্রম শুরু করার অপচেষ্টা করবে এনসিপি’র কর্মীরা সেখানেই বাধা হয়ে দাঁড়াবে। এনসিপি আর আওয়ামীলীগ একসঙ্গে থাকতে পারে না বলেও হুঁশিয়ারি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। সন্ধ্যায় চট্টগ্রামের একটি কমিউনিটি সেন্টারে এনসিপি আয়োজিত ইফতার পার্টিতে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। তিনি আরো বলেন, সংস্কারের বিষয়টি গণভোটে নির্ধারিত […]

নিউজ ডেস্ক

০৩ মার্চ ২০২৬, ১২:৪৭

পতিত আওয়ামী-লীগ দেশের যেখানেই কার্যক্রম শুরু করার অপচেষ্টা করবে এনসিপি’র কর্মীরা সেখানেই বাধা হয়ে দাঁড়াবে। এনসিপি আর আওয়ামীলীগ একসঙ্গে থাকতে পারে না বলেও হুঁশিয়ারি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম।

সন্ধ্যায় চট্টগ্রামের একটি কমিউনিটি সেন্টারে এনসিপি আয়োজিত ইফতার পার্টিতে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

তিনি আরো বলেন, সংস্কারের বিষয়টি গণভোটে নির্ধারিত হয়ে গেছে। জনগণের এই স্বতঃস্ফূর্ত রায়কে আদালতের মাধ্যমে অস্বীকার করার অপচেষ্টা চলছে। এটা যদি হয় তবে এর পরিণতি ভয়াবহ হবে বলেও সতর্ক করেন এই ছাত্র নেতা।

নাহিদ বলেন, খামেনীকে হত্যার ঘটনায় সরকারের বিবৃতি দেখে জনগণ সন্দেহ করতে শুরু করেছে দেশ আবার আধিপত্যবাদের কবলে পড়েছে কি না। অন্তর্বর্তী সরকারের নিরাপত্তা উপদেষ্টাকে বিএনপি ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের পুরস্কার স্বরূপ মন্ত্রী বানিয়েছে কি না।

এমন প্রশ্ন মানুষের মনে উকি দিচ্ছে। ৫ আগস্ট থেকেই নানা দেশী বিদেশী শক্তি ছাত্র জনতার শক্তিকে দুর্বল করতে ষড়যন্ত্র করছে। তবুও জনগণের সমর্থনে এনসিপি সংসদে গিয়েছে। সামনে স্থানীয় সরকার নির্বাচনে দলের নেতাকর্মীদের অংশ নেয়ার প্রস্তুতি নেয়ার আহ্বান জানান নাহিদ।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, এনসিপির সদস্য সচিব আকতার হোসেন, হাসনাত আব্দুল্লাহ নাসির উদ্দিন পাটোয়ারি। ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন, নগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাশেম বকর, জামায়াতে ইসলামীর কর্মপরিষদ সদস্য শাহজাহান চৌধুরী।

আকতার হোসেন বলেন, সরকারি দল বিএনপি যে পরিমাণ ভোট পেয়েছে হ্যাঁ ভোট তার দ্বিগুণ পড়েছে। কিন্তু ক্ষমতায় গিয়ে বিএনপি এই গণভোটের রায়কে অস্বীকার করতে শুরু করেছে। জুলাই সনদ নিয়ে ষড়যন্ত্র শুরু করেছে। জুলাই সনদকে আদালতে নিয়ে যাওয়ার অপচেষ্টা চলছে। এবার আদালতকে প্রমাণ করতে হবে আদালত কোনো দলের নয়।

হাসনাত আব্দুল্লাহ বলেন, বাংলাদেশে আর ফ্যাসিবাদের বিস্তার দেখতে চাইনা, দ্রুত সব ওয়ার্ড ও নগরে কমিটি গঠন করবে এনসিপি। ফ্যাসিবাদের উত্থান হলে জনগণকে সঙ্গে নিয়ে এনসিপি একাই তার মোকাবিলা করবে বলেও হুঁশিয়ারি জানান হাসনাত আবদুল্লাহ এমপি।

নাসির উদ্দিন পাটোয়ারি জানান, টেকনাফের সাবেক এমপি ইয়াবা সম্রাট আবদুর রহমান বদিকে বিএনপি মুক্তি দিয়েছে। বিএনপি নেতাদের তত্ত্বাবধানে দেশে ধর্ষণের মৌসুম চলছে। শহর থেকে শুরু করে গ্রাম পর্যন্ত চাঁদাবাজদের দাপট শুরু হয়েছে। আর এসব অপকর্ম করতেই সংস্কারের বিরুদ্ধে অবস্থান নিয়েছে বিএনপি।

ক্ষমতায় যাওয়ার ১৫ দিন যেতে না যেতেই বিএনপি এখন সংস্কারের বিরুদ্ধে চলে গেছে। কিন্তু এনসিপির কর্মীরা বেচে থাকলে কড়ায় গণ্ডায় সংস্কার আদায় করে নেবে বলেও হুঁশিয়ারি জানান তিনি।

তিনি বলেন, কেউ যদি হাসিনাকে আবার ফিরিয়ে আনতে চায়, আওয়ামীলীগকে ফিরিয়ে আনতে চায়, ভারতকে সুযোগ দিতে চায়, এনসিপি তাদের সে সুযোগ দিবেনা। প্রয়োজনে আবারো জুলাই হবে। আওয়ামীলীগ তো ভারতে পালিয়ে জীবন রক্ষা করেছে। অপকর্ম করলে বিএনপি নেতাদের বঙ্গোপসাগরে গিয়ে ঝাঁপ দেয়া ছাড়া উপায় থাকবে না বলেও মন্তব্য করেন নাসির উদ্দিন পাটোয়ারি।

১৩ নভেম্বর ২০২৫
poll_title
আপনি কি জাতীয় নির্বাচনের দিনেই গণভোট আয়োজনের সিদ্ধান্তকে সমর্থন করেন?

মোট ভোট: ৭২৬০

রাজনীতি

আকস্মিকভাবে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন গণঅধিকার পরিষদের নুর

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আকস্মিকভাবে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন মৌলভীবাজার-১ আসনের গণঅধিকার পরিষদের প্রার্থী মো. আব্দুন নুর। তিনি ট্রাক প্রতীক নিয়ে বড়লেখা ও জুড়ী উপজেলায় প্রতিদ্বন্দ্বিতা করছিলেন। শুক্রবার (৭ ফেব্রুয়ারি) রাতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বিএনপি মনোনীত প্রার্থী নাসির উদ্দিন আহমদ–কে সমর্থন দেওয়ার ঘোষণা দেন। এ […]

নিউজ ডেস্ক

০৭ ফেব্রুয়ারী ২০২৬, ১৭:০২

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আকস্মিকভাবে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন মৌলভীবাজার-১ আসনের গণঅধিকার পরিষদের প্রার্থী মো. আব্দুন নুর। তিনি ট্রাক প্রতীক নিয়ে বড়লেখা ও জুড়ী উপজেলায় প্রতিদ্বন্দ্বিতা করছিলেন।

শুক্রবার (৭ ফেব্রুয়ারি) রাতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বিএনপি মনোনীত প্রার্থী নাসির উদ্দিন আহমদ–কে সমর্থন দেওয়ার ঘোষণা দেন। এ সময় তিনি জানান, দলীয় প্রধান নুরুল হক নুর–এর নেওয়া রাজনৈতিক সমঝোতার সিদ্ধান্তকে সম্মান জানিয়ে তিনি ধানের শীষের প্রার্থীকে পূর্ণ সমর্থন দিচ্ছেন।

সংবাদ সম্মেলনে আব্দুন নুর বলেন, নির্বাচন থেকে সরে দাঁড়ানোর আগে তিনি কর্মী-সমর্থকদের নিয়ে ব্যাপক গণসংযোগ চালিয়েছেন। ভোটারদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, পরিবর্তনের যে আকাঙ্ক্ষা জনগণের মধ্যে সৃষ্টি হয়েছে, তা বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

তবে প্রার্থীতা প্রত্যাহারের পেছনে নিরাপত্তাজনিত শঙ্কার কথাও তুলে ধরেন তিনি। তার অভিযোগ, ২০১৮ সালের নির্বাচনে কেন্দ্র দখলের সঙ্গে জড়িত একটি প্রভাবশালী মহল তাকে দীর্ঘদিন ধরে হুমকি দিয়ে আসছে। এমনকি টার্গেট কিলিংয়ের আশঙ্কাও প্রকাশ করেন তিনি।

তবে এসব হুমকির পরও মানুষের অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠার আন্দোলনে আজীবন রাজপথে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন এই তরুণ নেতা।

৩০ অক্টোবর ২০২৫
poll_title
জাতীয় নির্বাচনের আগে গণভোট প্রশ্নে আপনার মতামত কী?

মোট ভোট: ১৪৩৩৪

রাজনীতি

ঢাকা-৮ নিজ কেন্দ্রেই নাসীরুদ্দীন পাটওয়ারীর কাছে হারলেন মির্জা আব্বাস

ঢাকা-৮ নির্বাচনী এলাকার শাহজাহানপুর মির্জা আব্বাস মহিলা কলেজ (মহিলা ভোটার কেন্দ্র-২) কেন্দ্রের বেসরকারি ফলাফল ঘোষণা করা হয়েছে। প্রাপ্ত ফলাফলে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী মো. নাসীরুদ্দীন পাটওয়ারী শাপলা কলি প্রতীকে ৫২৩ ভোট পেয়ে ওই কেন্দ্রে জয়লাভ করেছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী মির্জা আব্বাস উদ্দিন আহমেদ ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৫১৬ ভোট। অত্যন্ত হাড্ডাহাড্ডি লড়াইয়ের […]

নিউজ ডেস্ক

১২ ফেব্রুয়ারী ২০২৬, ১৯:২৪

ঢাকা-৮ নির্বাচনী এলাকার শাহজাহানপুর মির্জা আব্বাস মহিলা কলেজ (মহিলা ভোটার কেন্দ্র-২) কেন্দ্রের বেসরকারি ফলাফল ঘোষণা করা হয়েছে।

প্রাপ্ত ফলাফলে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী মো. নাসীরুদ্দীন পাটওয়ারী শাপলা কলি প্রতীকে ৫২৩ ভোট পেয়ে ওই কেন্দ্রে জয়লাভ করেছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী মির্জা আব্বাস উদ্দিন আহমেদ ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৫১৬ ভোট। অত্যন্ত হাড্ডাহাড্ডি লড়াইয়ের এই কেন্দ্রে মাত্র ৭ ভোটের ব্যবধানে জয়-পরাজয় নির্ধারিত হয়েছে।

কেন্দ্রটির অন্য প্রার্থীদের মধ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী কেফায়েত উল্লা (হাতপাখা) পেয়েছেন ১১ ভোট। এ ছাড়া বাংলাদেশের কমিউনিস্ট পার্টির ত্রিদ্বীপ কুমার সাহা (কাস্তে) এবং গণ-অধিকার পরিষদের প্রার্থী মেঘনা আলম (ট্রাক) উভয়েই সমান ৭টি করে ভোট পেয়েছেন।

অন্যদিকে, বাংলাদেশ ইসলামী ফ্রন্টের প্রার্থী এস এম সরওয়ার (মোমবাতি) এবং জাতীয় পার্টির (জেপি) প্রার্থী মো. জুবের আলম খান (লাঙ্গল) প্রত্যেকে ৫টি করে ভোট লাভ করেছেন।

৩০ অক্টোবর ২০২৫
poll_title
জাতীয় নির্বাচনের আগে গণভোট প্রশ্নে আপনার মতামত কী?

মোট ভোট: ১৪৩৩৪

রাজনীতি

স্বামী সংসদে যেতে না পারলেও যাচ্ছেন স্ত্রী

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ-৫ (মুক্তাগাছা) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মতিউর রহমান বিএনপি প্রার্থী মোহাম্মদ জাকির হোসেন বাবলুর কাছে পরাজিত হন। নির্বাচনে বাবলু ১ লাখ ২৭ হাজার ৯১৭ ভোট পেয়ে বিজয়ী হন, অন্যদিকে মতিউর রহমান পান ১ লাখ ৮৭৬ ভোট। তবে নির্বাচনে পরাজিত হলেও রাজনৈতিকভাবে পিছিয়ে পড়েননি তিনি; বরং তার স্ত্রী অ্যাডভোকেট সাবিকুন্নাহার মুন্নী […]

নিউজ ডেস্ক

২১ এপ্রিল ২০২৬, ১১:১৮

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ-৫ (মুক্তাগাছা) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মতিউর রহমান বিএনপি প্রার্থী মোহাম্মদ জাকির হোসেন বাবলুর কাছে পরাজিত হন। নির্বাচনে বাবলু ১ লাখ ২৭ হাজার ৯১৭ ভোট পেয়ে বিজয়ী হন, অন্যদিকে মতিউর রহমান পান ১ লাখ ৮৭৬ ভোট।

তবে নির্বাচনে পরাজিত হলেও রাজনৈতিকভাবে পিছিয়ে পড়েননি তিনি; বরং তার স্ত্রী অ্যাডভোকেট সাবিকুন্নাহার মুন্নী সংরক্ষিত নারী আসনে জামায়াতের মনোনয়ন পেয়েছেন।

অ্যাডভোকেট মুন্নী জামায়াতের কেন্দ্রীয় মহিলা বিভাগের মানবসম্পদ, আইন ও মানবাধিকার বিষয়ক সেক্রেটারি এবং দলের নির্বাহী পরিষদের সদস্য হিসেবে দীর্ঘদিন ধরে দায়িত্ব পালন করছেন। তিনি বাংলাদেশ ইসলামী ছাত্রী সংস্থার সাবেক সভানেত্রী এবং বর্তমানে সুপ্রিম কোর্টের আইনজীবী হিসেবেও কর্মরত। এছাড়াও তিনি বিভিন্ন মানবাধিকার ও আইনি সংগঠনের সঙ্গে যুক্ত রয়েছেন।

দলীয় নেতাকর্মীদের মতে, কঠিন সময়ে দলের জন্য তার অবদান ও ত্যাগের স্বীকৃতি হিসেবেই তাকে মনোনয়ন দেওয়া হয়েছে। মতিউর রহমানও জানিয়েছেন, জামায়াত যোগ্যতা ও ত্যাগকে মূল্যায়ন করেই প্রার্থী নির্বাচন করে। সাবিকুন্নাহার মুন্নী আশা প্রকাশ করেছেন, সংসদ সদস্য হিসেবে তিনি দেশের অবহেলিত নারী সমাজের উন্নয়নে কাজ করবেন এবং জনগণের কল্যাণে নিজেকে উৎসর্গ করবেন।

১৩ নভেম্বর ২০২৫
poll_title
আপনি কি জাতীয় নির্বাচনের দিনেই গণভোট আয়োজনের সিদ্ধান্তকে সমর্থন করেন?

মোট ভোট: ৭২৬০