জুয়েল রানা, মধুপুর প্রতিনিধি
তৃণমূল পর্যায়ে সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করার লক্ষ্যে টাঙ্গাইলের মধুপুরে ইসলামী ছাত্রশিবির গোলাবাড়ি ইউনিয়ন শাখার উদ্যোগে ইউনিয়ন ও ওয়ার্ড সেটআপ এবং ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৭ মার্চ) গোলাবাড়ি ইউনিয়নের আন-নূর সায়েন্টিফিক মাদ্রাসার হলরুমে এ কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামী ছাত্রশিবির গোলাবাড়ি ইউনিয়ন শাখার সভাপতি খালিদ মঞ্জিল মুজাহিদ এবং সঞ্চালনা করেন মধুপুর উপজেলা ছাত্রশিবিরের বায়তুল মাল সম্পাদক জাহিদুল ইসলাম।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মধুপুর উপজেলা ছাত্রশিবিরের এইচআরডি সম্পাদক আল আমিন আবরার। এছাড়াও বক্তব্য দেন গোলাবাড়ি ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির মাওলানা আনিসুর রহমান। সমাপনী বক্তব্য দেন গোলাবাড়ি ইউনিয়ন ছাত্রশিবিরের সভাপতি খালিদ মঞ্জিল মুজাহিদ।
এসময় উপস্থিত ছিলেন গোলাবাড়ি ইউনিয়ন জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা নজরুল ইসলাম, মধুপুর উপজেলা জামায়াতে ইসলামীর দায়িত্বশীল মো. শফিকুল ইসলামসহ ইসলামী ছাত্রশিবিরের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
প্রধান অতিথির বক্তব্যে আল আমিন আবরার বর্তমান ছাত্র আন্দোলনের চ্যালেঞ্জ ও করণীয় বিষয়ে দিকনির্দেশনা দেন এবং সংগঠনের কর্মীদের ওপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালনের আহ্বান জানান।
অনুষ্ঠানের এক পর্যায়ে বিভিন্ন ওয়ার্ড থেকে আগত কর্মীদের মাঝে দায়িত্ব বণ্টন করা হয়। পরিশেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠান শেষ হয় এবং ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।