মেহেরপুর প্রতিনিধি:
মেহেরপুরের গাংনীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এনামুল হক (৪০) নামে এক ঘরামীর মৃত্যু হয়েছে| এ ঘটনায় তাকে উদ্ধার করতে গিয়ে মনোয়ারা খাতুন নামে এক নারী গুরুতর আহত হয়েছেন| মনোয়ারা খাতুন গাংনী উপজেলা ¯^াস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন|
রবিবার (৩ মে) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার সাহারবাটি গ্রামের ক্লাবপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে| মৃত এনামুল হক ওই গ্রামের মৃত নজের আলীর ছেলে|
স্থানীয় সূত্রে জানা যায়, ক্লাবপাড়া এলাকার একটি মার্কেটে মিঠুর দোকানের টিনের ছাউনি দেওয়ার কাজ করছিলেন ঘরামী এনামুল হক| কাজের এক পর্যায়ে টিনের ওপর দিয়ে যাওয়া বিদ্যুতের তারের সংস্পর্শে এলে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন| এতে তিনি গুরুতর আহত হয়ে নিচে পড়ে যান|
পরে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে গাংনী উপজেলা ¯^াস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন|
এ সময় তাকে উদ্ধার করতে গিয়ে মনোয়ারা খাতুনও বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন|
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) আল মামুন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে| এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে|