বুধবার, ১৫ এপ্রিল ২০২৬

পরীক্ষামূলক সংস্করণ

রাজনীতি

মনে হয় তারা ক্ষমতায় চলে এসেছে : ভিপি নুর

বাংলাদেশ গণঅধিকার পরিষদের সভাপতি মো. নুরুল হক নুর (ভিপি নুর) বলেছেন, ৫ আগস্ট গণঅভ্যুত্থান পরবর্তী আমরা একটি নতুন বাংলাদেশ পেয়েছি, এই বাংলাদেশকে নতুন করে গড়ে তুলতে চাই। যেখানে জুলুম, দুঃশাসন, ভোট ডাকাতি, জালিয়াতি, মানুষের ওপর হামলা-মামলা ও রাজনৈতিক কারণে হয়রানি থাকবে না। তবে এটা সত্য এখনই কোনো কোনো রাজনৈতিক দলের উৎপাত শুরু হয়ে গেছে, মনে […]

নিউজ ডেস্ক

২৮ নভেম্বর ২০২৪, ১৭:৪২

বাংলাদেশ গণঅধিকার পরিষদের সভাপতি মো. নুরুল হক নুর (ভিপি নুর) বলেছেন, ৫ আগস্ট গণঅভ্যুত্থান পরবর্তী আমরা একটি নতুন বাংলাদেশ পেয়েছি, এই বাংলাদেশকে নতুন করে গড়ে তুলতে চাই। যেখানে জুলুম, দুঃশাসন, ভোট ডাকাতি, জালিয়াতি, মানুষের ওপর হামলা-মামলা ও রাজনৈতিক কারণে হয়রানি থাকবে না। তবে এটা সত্য এখনই কোনো কোনো রাজনৈতিক দলের উৎপাত শুরু হয়ে গেছে, মনে হয় তারা ক্ষমতায় চলে এসেছে। এটা হতে দেওয়া যাবে না।

তিনি বলেন, আমি জেলা-উপজেলায় গিয়েছি এবং পরিষ্কারভাবে ডিসি, এসপি, ইউএনওদের বলেছি যেখানে সেসকল দল সক্রিয় আছে তাদের প্রতিনিধিদের নিয়ে মতবিনিময়-আলোচনা করে জনকল্যানে সরকারি কাজগুলো করবেন। কোনো রাজনৈতিক দলকে প্রাধান্য দেবেন আর বাকিদের দেবেন না এটা হবে না।

আজ বৃহষ্পতিবার (২৮ নভেম্বর) দুপুরে ঐতিহাসিক বরিশালের চরমোনাইর বার্ষিক মাহফিলে আয়োজিত ওলামা ও সুধী সম্মেলনে বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এসময় বাংলাদেশ গণঅধিকার পরিষদের সভাপতি মো. নুরুল হক নুর আরও বলেন, ৫৩ বছরের বিগত দিনের দুঃশাসন এবং জুলুমতন্ত্রের গতানুগতিক পুরোনো রাজনীতি আমরা দেখেছি, আমাদের সামনে সুযোগ এসেছে। সুযোগ আমরা কীভাবে কাজে লাগাবো, কোনো প্রক্রিয়ায় যাবো সেটি সিদ্ধান্ত আমাদেরই নিতে হবে।

সম্মেলনে উপস্থিত রাজনৈতিক দলের নেতৃবৃন্দের উদ্দেশ্যে তিনি বলেন, ৫৩ বছরে সুযোগ একবার পেয়েছেন, এই গণঅভ্যুত্থান একবার হয়েছে। সুতরাং আমি বিনয়ের সাথে অনুরোধ করবো, আমাদের ছোট-খাট মতবিরোধের কারণে এই সুযোগ যেন হাতছাড়া না করি।

তিনি বলেন, ছাত্রলীগ, যুবলীগের কতিপয় লোক যাদের চরিত্র ঠিক নেই, মাথা ঠিক নেই, নেশা পানি করে তারা মুফতি সাহেব (ইসলামী আন্দোলনের নায়েবে আমির সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম) কে গেল নির্বাচনে লাঞ্ছিত করেছে আপনারা দেখছেন। মুহাম্মদ মামুনুল হক থেকে শুরু করে অসংখ্য আলেম-ওলামাদের ওপরে গত কয়েক বছরে যে নির্যাতন, নিপীড়ন, নিষ্পেষণ হয়েছে তা আপনারা সকলেই দেখেছেন।

তিনি বলেন, আল্লাহ পাক পবিত্র কোরআনে পরিষ্কার বলেছেন, তোমরা সত্যের সাথে মিথ্যের মিশ্রণ কর না, জেনেশুনে সত্য গোপন কর না। অবশ্যই আগামীতে সুযোগ এসেছে সঠিক মানুষকে নির্বাচিত করে জনগণের খেদমত করার জন্য সংসদে নিয়ে যাওয়ার। আমি পরিষ্কারভাবে বলি- সেই ভালো প্রার্থী যদি ইসলামী আন্দোলনে থাকে তাহলে তাকে সমর্থন করবেন, সেই ভালো প্রার্থী যদি খেলাফত মজলিসে থাকে তাহলে তাকে সমর্থন করবেন।

তিনি বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর নেতা কর্মীদের স্লোগান “নেতা নয় নীতি চাই” এটি অত্যন্ত যৌক্তিক কথা। শুধু নেতা দিয়ে পরিবর্তন হবে না, নীতিরও পরিবর্তন করতে হবে। আর এ দুটোর পরিবর্তন করে উপযুক্ত ব্যক্তিদের নেতৃত্বের মাধ্যমে আগামীর রাষ্ট্র পরিবর্তনে সুযোগ আল্লাহ আমাদের দিয়েছে। এত তাড়াতাড়ি এই দৈত্য দানবের পরিবর্তন হবে কেউ কল্পনাও করতে পারেননি।, এ সম্ভব হত না আল্লাহর রহমত ছাড়া।

১৩ নভেম্বর ২০২৫
poll_title
আপনি কি জাতীয় নির্বাচনের দিনেই গণভোট আয়োজনের সিদ্ধান্তকে সমর্থন করেন?

মোট ভোট: ৭২০০

রাজনীতি

আকস্মিকভাবে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন গণঅধিকার পরিষদের নুর

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আকস্মিকভাবে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন মৌলভীবাজার-১ আসনের গণঅধিকার পরিষদের প্রার্থী মো. আব্দুন নুর। তিনি ট্রাক প্রতীক নিয়ে বড়লেখা ও জুড়ী উপজেলায় প্রতিদ্বন্দ্বিতা করছিলেন। শুক্রবার (৭ ফেব্রুয়ারি) রাতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বিএনপি মনোনীত প্রার্থী নাসির উদ্দিন আহমদ–কে সমর্থন দেওয়ার ঘোষণা দেন। এ […]

নিউজ ডেস্ক

০৭ ফেব্রুয়ারী ২০২৬, ১৭:০২

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আকস্মিকভাবে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন মৌলভীবাজার-১ আসনের গণঅধিকার পরিষদের প্রার্থী মো. আব্দুন নুর। তিনি ট্রাক প্রতীক নিয়ে বড়লেখা ও জুড়ী উপজেলায় প্রতিদ্বন্দ্বিতা করছিলেন।

শুক্রবার (৭ ফেব্রুয়ারি) রাতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বিএনপি মনোনীত প্রার্থী নাসির উদ্দিন আহমদ–কে সমর্থন দেওয়ার ঘোষণা দেন। এ সময় তিনি জানান, দলীয় প্রধান নুরুল হক নুর–এর নেওয়া রাজনৈতিক সমঝোতার সিদ্ধান্তকে সম্মান জানিয়ে তিনি ধানের শীষের প্রার্থীকে পূর্ণ সমর্থন দিচ্ছেন।

সংবাদ সম্মেলনে আব্দুন নুর বলেন, নির্বাচন থেকে সরে দাঁড়ানোর আগে তিনি কর্মী-সমর্থকদের নিয়ে ব্যাপক গণসংযোগ চালিয়েছেন। ভোটারদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, পরিবর্তনের যে আকাঙ্ক্ষা জনগণের মধ্যে সৃষ্টি হয়েছে, তা বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

তবে প্রার্থীতা প্রত্যাহারের পেছনে নিরাপত্তাজনিত শঙ্কার কথাও তুলে ধরেন তিনি। তার অভিযোগ, ২০১৮ সালের নির্বাচনে কেন্দ্র দখলের সঙ্গে জড়িত একটি প্রভাবশালী মহল তাকে দীর্ঘদিন ধরে হুমকি দিয়ে আসছে। এমনকি টার্গেট কিলিংয়ের আশঙ্কাও প্রকাশ করেন তিনি।

তবে এসব হুমকির পরও মানুষের অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠার আন্দোলনে আজীবন রাজপথে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন এই তরুণ নেতা।

১৩ নভেম্বর ২০২৫
poll_title
আপনি কি জাতীয় নির্বাচনের দিনেই গণভোট আয়োজনের সিদ্ধান্তকে সমর্থন করেন?

মোট ভোট: ৭২০০

রাজনীতি

কুমিল্লা–৪ আসনে এবার হাসনাতের আসনে প্রতিদ্বন্দ্বিতায় বিএনপির নতুন মুখ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কুমিল্লা–৪ আসনে নতুন রাজনৈতিক সমীকরণ তৈরি হয়েছে। জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) প্রার্থী হাসনাত আব্দুল্লাহ–এর বিপরীতে এবার নতুন মুখকে প্রার্থী হিসেবে মাঠে নামাচ্ছে বিএনপি জোট। বিএনপির মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার মনজুরুল আহসান মুন্সীর মনোনয়ন বাতিল হওয়ায় জোটগত সিদ্ধান্তে গণঅধিকার পরিষদ–এর নেতা জসিমউদ্দিন–কে প্রার্থী করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নির্বাচন কমিশন ঋণখেলাপি সংক্রান্ত […]

নিউজ ডেস্ক

২৫ জানুয়ারী ২০২৬, ১৪:১৫

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কুমিল্লা–৪ আসনে নতুন রাজনৈতিক সমীকরণ তৈরি হয়েছে। জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) প্রার্থী হাসনাত আব্দুল্লাহ–এর বিপরীতে এবার নতুন মুখকে প্রার্থী হিসেবে মাঠে নামাচ্ছে বিএনপি জোট।

বিএনপির মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার মনজুরুল আহসান মুন্সীর মনোনয়ন বাতিল হওয়ায় জোটগত সিদ্ধান্তে গণঅধিকার পরিষদ–এর নেতা জসিমউদ্দিন–কে প্রার্থী করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নির্বাচন কমিশন ঋণখেলাপি সংক্রান্ত তথ্য গোপনের অভিযোগে মনজুরুল আহসান মুন্সীর মনোনয়ন বাতিল করলে এই আসনে বিএনপি প্রার্থী সংকটে পড়ে। বিষয়টি আদালতে গড়ালেও এখন পর্যন্ত তার প্রার্থিতা ফিরে আসেনি। যদিও বিএনপির একাংশ নেতাকর্মী আশা করছেন, আপিল শুনানির মাধ্যমে পরিস্থিতি বদলাতে পারে। আগামী সোমবার এ বিষয়ে শুনানি হওয়ার কথা রয়েছে।

মনোনয়ন বাতিলের সুযোগে এনসিপির প্রার্থী হাসনাত আব্দুল্লাহ রাজনৈতিকভাবে বেশ চাঙা অবস্থানে রয়েছেন। এর মধ্যেই বিএনপি জোটের পক্ষ থেকে বিকল্প হিসেবে জসিমউদ্দিনকে নির্বাচনী মাঠে নামানোর সিদ্ধান্ত নেওয়া হয়।

শুক্রবার (২৩ জানুয়ারি) গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর বিষয়টি নিশ্চিত করে জানান, জোটগত সিদ্ধান্ত অনুযায়ী জসিমউদ্দিনই কুমিল্লা–৪ আসনে বিএনপি জোটের প্রার্থী হবেন। নতুন প্রার্থী যুক্ত হওয়ায় এই আসনের নির্বাচনী লড়াই আরও জমে উঠবে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

১৩ নভেম্বর ২০২৫
poll_title
আপনি কি জাতীয় নির্বাচনের দিনেই গণভোট আয়োজনের সিদ্ধান্তকে সমর্থন করেন?

মোট ভোট: ৭২০০

রাজনীতি

১১ দলীয় জোটেই যাচ্ছে জামায়াত, শিগগিরই ঘোষণা

১০ দলীয় নির্বাচনী ঐক্য থেকে ফের ১১ দলীয় জোটে যাচ্ছে জামায়াতে ইসলামী৷ আগামীকাল আসতে পারে আনুষ্ঠানিক ঘোষণা। এমনটিই জানিয়েছেন দলের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সন্ধ্যায় ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে জনসভার মাঠ পরিদর্শন শেষে তিনি এ কথা জানান। মাওলানা আব্দুল হালিম বলেন, আমাদের ইশতেহারে উত্তরাঞ্চলকে গুরুত্ব দেওয়া হয়েছে। পিছিয়ে […]

নিউজ ডেস্ক

২২ জানুয়ারী ২০২৬, ২১:০৬

১০ দলীয় নির্বাচনী ঐক্য থেকে ফের ১১ দলীয় জোটে যাচ্ছে জামায়াতে ইসলামী৷ আগামীকাল আসতে পারে আনুষ্ঠানিক ঘোষণা। এমনটিই জানিয়েছেন দলের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সন্ধ্যায় ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে জনসভার মাঠ পরিদর্শন শেষে তিনি এ কথা জানান।

মাওলানা আব্দুল হালিম বলেন, আমাদের ইশতেহারে উত্তরাঞ্চলকে গুরুত্ব দেওয়া হয়েছে।

পিছিয়ে পড়া জেলাগুলোকে বেশি গুরুত্ব দেওয়া হবে। জামায়াতের আমিরের এই জনসভা আরও বেশি ত্বরান্বিত করবে।

একটি দল শিরক করছে তারেক রহমানের এমন বক্তব্য সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, সবার কথা বলার সুযোগ রয়েছে। তিনি নির্দিষ্ট করে কোনো দলের নাম বলেননি৷ আর জামায়াতে ইসলাম কিভাবে পরিচালনা হয়, দেশের মানুষ তা জানেন।

এসময় জেলা জামায়াতের আমির অধ্যাপক বেলাল উদ্দীন প্রধান, জামায়াত মনোনীত ঠাকুরগাঁও-১ আসনের প্রার্থী-দেলাওয়ার হোসেনসহ দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

১৩ নভেম্বর ২০২৫
poll_title
আপনি কি জাতীয় নির্বাচনের দিনেই গণভোট আয়োজনের সিদ্ধান্তকে সমর্থন করেন?

মোট ভোট: ৭২০০