মো বনি আহাম্মেদ, ঝিনাইদহ, , প্রতিনিধি
শীতের সঙ্গে পিঠার রয়েছে আত্বিক সম্পর্ক। পিঠা ছাড়া যেন শীতকে কল্পনাই করা যায় না। তাই চিতই, নকশি, ভাপা, কলা, তেজপাতাসহ হরেক রকমের পিঠা নিয়ে ঝিনাইদহের হরিনাকুন্ডুতে অনুষ্ঠিত হয়েছে ‘পিঠা উৎসব’। শহরের সরকারি লালন শাহ কলেজে শিক্ষার্থীরা আয়োজন করে।
লোকজ ঐতিহ্য ও নারীদের শিল্প নৈপুণ্যের ধারক ও বাহক রূপেও পিঠা বিবেচিত হয়ে থাকে। বাঙালির হাজার বছরের ঐতিহ্যবাহী সংস্কৃতির সঙ্গে মিশে আছে এই পিঠা উৎসব। প্রতি বছর শীত এলেই গ্রাম বাংলার ঘরে ঘরে শুরু হয় পিঠা পুলির উৎসব।
গ্রামীণ ঐতিহ্য ও নতুন প্রজন্মের কাছে হরেক রকমের পিঠার পরিচয় তুলে ধরতেই মুলত এই উৎসবের আয়োজন করা হয়।
সোমবার (১২ই জানুয়ারি) সকাল থেকে শুরু হয়ে দিন ব্যাপী অনুষ্ঠিত এ উৎসবে শিক্ষার্থীরা ৯ টি স্টল সাজিয়ে গ্রামবাংলার ঐতিহ্যবাহী হরেক রকমের বাহারী ও মুখরোচক পিঠার আয়োজন করে।
ভোজন রসিকরাও পিঠা খেয়ে প্রশংসা করেছেন। আর আয়োজকরা বলছেন প্রতি বছরই এমন আয়োজন থাকবে নতুন প্রজন্মের কাছে পিঠা পুলির পরিচিতি তুলে ধরার জন্য।
মো: নাজমুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর মোহা: রেজাইল ইসলাম, অধ্যক্ষ সরকারি লালন শাহ কলেজ , বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ক্রীড়া প্রতিযোগীতার আহবায়ক মহব্বত আলী, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান নজরুল ইসলাম, ইসলামের ইতিহাস বিভাগের বিভাগীয় প্রধান মোঃ আব্দুর রাকিব উপস্থিত ছিলেন।
এছাড়া কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষক কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীরা উপস্থিত থেকে আনন্দ উপভোগ করেণ।