নূর আলম, দুর্গাপুর (নেত্রকোণা) প্রতিনিধি:
নেত্রকোণার দুর্গাপুরে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) কেট্রা শাখার উদ্যোগে কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৭ নভেম্বর) বিকেল পাঁচটায় উপজেলার বড়বাট্রা বাজারে এ কর্মীসভা অনুষ্ঠিত হয়। এতে ইউনিয়নের বিভিন্ন কেন্দ্রের কর্মীরা অংশ নেন।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিপিবি কেন্দ্রীয় কমিটির সদস্য ও জননেতা কমরেড ডা. দিবালোক সিংহ।
সভায় সভাপতিত্ব করেন সিপিবি কেট্রা শাখার সম্পাদক কমরেড গিয়াস উদ্দিন, আর সঞ্চালনা করেন উপজেলা কমিটির সদস্য কমরেড নূর আলম খান।
সভায় আরও বক্তব্য রাখেন সিপিবি উপজেলা কমিটির সভাপতি ও জেলা কমিটির সাধারণ সম্পাদক কমরেড আলকাছ উদ্দিন মীর, উপজেলা কমিটির সাধারণ সম্পাদক কমরেড মোরশেদ আলম, উপজেলা ছাত্র ইউনিয়নের সভাপতি জহির রায়হানসহ স্থানীয় নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, শ্রমিক, কৃষক ও মেহনতি মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে।
তারা আগামী জাতীয় নির্বাচনে নেত্রকোণা-১ আসনে কাস্তে মার্কায় ভোট দিয়ে জননেতা কমরেড ডা. দিবালোক সিংহকে বিজয়ী করার আহ্বান জানান।