মানিকগঞ্জের সিংগাইরে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২০ সেপ্টেম্বর) সকাল ১১টায় উপজেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে এ সভা হয়।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ আবুল কাশেম খান। যৌথভাবে সঞ্চালনা করেন সদস্য সচিব মাহমুদুল হাসান গোলাপ ও পৌর সদস্য সচিব মাহবুবুর রহমান রিপন।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সহসভাপতি এম জি মাসুম রাসেল। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মুহাম্মদুল্লা চৌধুরী ফয়সাল, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এম আর গনি (মোস্তফা), জেলা আহ্বায়ক এড. জিএস জিন্নাহ খান ও সদস্য সচিব রকিবুর রহমান রাকিব।
বক্তারা বলেন, গত সরকারের দুঃশাসন ও নির্যাতনের বিরুদ্ধে স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা সবসময় রাজপথে ছিলেন। আগামী দিনে সংগঠনকে আরও শক্তিশালী ও সুসংগঠিত করতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।
এসময় কেন্দ্রীয় কমিটির তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক গোলাম রহমান রাজিব, জেলা কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক কাজী নাদিম হোসেন টুয়েল, পৌর কমিটির আহ্বায়ক শফিকুল ইসলাম শফিকসহ জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।