জিয়াউর রহমান,পিরোজপুর প্রতিনিধি:
বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল পিরোজপুর পৌর শাখার উদ্যোগে ৯টি ওয়ার্ডের কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে জেলা বিএনপি কার্যালয়ে অনুষ্ঠিত এই কর্মীসভায় দলীয় নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য অধ্যক্ষ আলমগীর হোসেন।
কর্মীসভায় সভাপতিত্ব করেন পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. নাদিম মল্লিক। সঞ্চালনা করেন সদস্য সচিব আহসান ধরানী ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. এমদাদুল ইসলাম তুহিন।
প্রধান বক্তা ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো. তৌহিদুর ইসলাম তৌহিদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা যুবদলের সদস্য সচিব এমদাদুল হক মাসুদ, জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাদিম শেখ, যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামান লিটু,
আসিব জামাল খান, আশরাফুল আলম সিকদার স্বজল, নেছার শেখ, ফাহিম মুনতাছির, তারিকুল ইসলাম রনি, সদর থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রিয়াজ মাতুব্বর, সদস্য সচিব মো. ছাইদুলসহ পৌর শাখার যুগ্ম আহ্বায়ক ও অন্যান্য নেতৃবৃন্দ।