বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬

পরীক্ষামূলক সংস্করণ

সারাদেশ

সাংবাদিককে মারার হুমকি ছাত্রদল নেতার, প্রতিবাদে সাংবাদিকদের মানববন্ধন

ক্যাম্পাস সংবাদদাতা, জাককানইবি প্রতিনিধিঃ জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে ‘জুলাই অভ্যুত্থান’-এর বর্ষপূর্তি অনুষ্ঠানে পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে সাংবাদিকরা বাধার মুখে পড়েন। অনুষ্ঠানে সাংবাদিকদের চিত্রধারণে বাধা দিয়ে এবং মারধরের হুমকি দেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক জাহিদুল ইসলাম হৃদয়। এ ঘটনার প্রতিবাদে বৃহস্পতিবার (৭ আগস্ট) প্রশাসনিক ভবনের সামনে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছেন বিশ্ববিদ্যালয়ে […]

প্রতিনিধি ডেস্ক

০৮ আগস্ট ২০২৫, ১৬:১৭

ক্যাম্পাস সংবাদদাতা, জাককানইবি প্রতিনিধিঃ

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে ‘জুলাই অভ্যুত্থান’-এর বর্ষপূর্তি অনুষ্ঠানে পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে সাংবাদিকরা বাধার মুখে পড়েন। অনুষ্ঠানে সাংবাদিকদের চিত্রধারণে বাধা দিয়ে এবং মারধরের হুমকি দেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক জাহিদুল ইসলাম হৃদয়।

এ ঘটনার প্রতিবাদে বৃহস্পতিবার (৭ আগস্ট) প্রশাসনিক ভবনের সামনে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছেন বিশ্ববিদ্যালয়ে কর্মরত বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা।

সাংবাদিকদের অভিযোগ, গত ৫ আগস্ট অনুষ্ঠানে উপাচার্য, ট্রেজারার, রেজিস্ট্রার ও ডিনদের উপস্থিতিতেই সাংবাদিকদের প্রতি আপত্তিকর আচরণ এবং প্রকাশ্যে হুমকি দেন জাহিদুল ইসলাম হৃদয়।

এরপরও বিশ্ববিদ্যালয় প্রশাসন, কেন্দ্রীয় ছাত্রদল কিংবা শাখা ছাত্রদলের পক্ষ থেকে কোনো পদক্ষেপ না নেওয়ায় ক্ষোভ প্রকাশ করেন তারা। একইসঙ্গে, একাধিকবার ফেল করে শিক্ষার্থী হিসেবে অযোগ্য হওয়া এই নেতার ‘বিশেষ বিবেচনায়’ পুনঃভর্তির বিষয়েও প্রশ্ন তোলেন সাংবাদিকরা।

মানববন্ধনে সময় টিভির প্রতিনিধি আশরাফুল আলম বলেন, “চিত্রধারণের সময় হঠাৎ জাহিদ আমাকে অশ্রাব্য ভাষায় সরে যেতে বলেন। আমি সাংবাদিক পরিচয় দিলে তিনি ‘বেয়াদব’ বলে গালি দিয়ে থাপড়ানোর হুমকি দেন।

” তিনি আরও বলেন, “যেখানে আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের আমন্ত্রণে পেশাগত কাজ করছি, সেখানে আমাদের এভাবে হুমকি দেওয়া হলে নিরাপত্তা কোথায়?”

এনটিভির প্রতিনিধি রোহান চিশতী বলেন, “আমি ও আশরাফুল ভাই যখন ছবি তুলছিলাম, তখন জাহিদ আমাদের গালিগালাজ করে এবং হুমকি দেয়। অনুষ্ঠান শেষে কথা বলতে চাইলে সে আবার মারতে উদ্যত হয়। একজন যুগ্ম-আহ্বায়কের এমন আচরণ অত্যন্ত দুঃখজনক।”

বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক জান্নাতী বেগম বলেন, “একজন সাংবাদিক হিসেবে আজ আমরা হেনস্তার শিকার হয়েছি।

এটি শুধু আমাদের জন্য নয়, পুরো ক্যাম্পাসের জন্য অস্বস্তিকর ও ভয়ের পরিবেশ তৈরি করেছে। প্রশাসন কিংবা ছাত্রদলের পক্ষ থেকে কোনো জবাবদিহিতা নেই, যা আরও উদ্বেগজনক।”

সাংবাদিক ও বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের সাবেক সভাপতি নবাব মো. শওকত জাহান কিবরিয়া বলেন, “গত বছর ছাত্রলীগের সংঘর্ষের সময়ও সাংবাদিকদের ওপর হামলা হয়।

তখন তদন্ত কমিটি গঠন হলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এবারও যদি প্রশাসন নীরব থাকে, তাহলে আমরা আগামীতে আর কী আশা করবো?”

সাংবাদিকরা জানান, জাহিদুল ইসলাম হৃদয় ২০১২-১৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন। দীর্ঘদিন পর রাজনৈতিক পরিচয় ব্যবহার করে ‘বিশেষ বিবেচনায়’ ২০২৩-২৪ শিক্ষাবর্ষে স্নাতকোত্তরে ভর্তি হন।

এ বিষয়ে জানতে চাইলে সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. বখতিয়ার উদ্দিন জানান, একাডেমিক কাউন্সিলের সিদ্ধান্তেই তাকে পুনরায় ভর্তি করানো হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, অতিথিদের সম্মাননা স্মারক প্রদান চলাকালে ছবি ও ভিডিও ধারণ করছিলেন সাংবাদিকরা। এসময় জাহিদ সামনে থেকে সরে যেতে বলেন এবং সময় টিভির প্রতিনিধি আশরাফুল আলমকে গালিগালাজ করে থাপড়ানোর হুমকি দেন।

অনুষ্ঠান শেষে এনটিভির প্রতিনিধি রোহান চিশতীকেও মারতে উদ্যত হন। পরে প্রক্টরসহ উপস্থিত শিক্ষক ও ছাত্রদলের কয়েকজন নেতাকর্মী হৃদয়কে সরিয়ে নেন।

মানববন্ধন শেষে সাংবাদিকরা উপাচার্যের সঙ্গে সাক্ষাৎ করেন এবং প্রশাসনের নিষ্ক্রিয়তা সম্পর্কে জানতে চান। উপাচার্য আলোচনার মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।

তবে ‘বিশেষ বিবেচনায়’ ছাত্রত্ব প্রদানের বিষয়ে তিনি বিস্তারিত কিছু বলতে পারেননি। পরে সাংবাদিকরা উপাচার্য বরাবর লিখিত অভিযোগ দাখিল করেন।

বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শাহাদৎ হোসেনের সঞ্চালনায় মানববন্ধনে অংশ নেন খবরের কাগজের প্রতিনিধি আমিরুল ইসলাম বাপন, আমার বার্তার মুমিন ইসলাম সবুজ, আজকালের খবরের মুতাসিম বিল্লাহসহ অন্যান্য গণমাধ্যমকর্মীরা।

সারাদেশ

‘দুই মাসের মধ্যে ঢাকা ছাড়তে হতে পারে বিপুলসংখ্যক মানুষকে’

বর্তমান বৈশ্বিক যুদ্ধ পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন সংসদের হুইপ এবিএম আশরাফ উদ্দিন নিজান (এমপি)। তিনি আশঙ্কা প্রকাশ করে বলেছেন, চলমান বৈশ্বিক সংঘাত যদি দ্রুত বন্ধ না হয়, তবে আগামী দুই মাসের মধ্যে ঢাকা শহরের বিপুলসংখ্যক মানুষ নিরাপদ আশ্রয়ের খোঁজে স্থানান্তরে বাধ্য হতে পারে। শুক্রবার (৩ এপ্রিল) ঢাকা থেকে লক্ষ্মীপুরের কমলনগর উপজেলায় একটি প্রোগ্রামে […]

‘দুই মাসের মধ্যে ঢাকা ছাড়তে হতে পারে বিপুলসংখ্যক মানুষকে’

ছবি সংগৃহীত

নিউজ ডেস্ক

০৩ এপ্রিল ২০২৬, ২২:০৪

বর্তমান বৈশ্বিক যুদ্ধ পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন সংসদের হুইপ এবিএম আশরাফ উদ্দিন নিজান (এমপি)। তিনি আশঙ্কা প্রকাশ করে বলেছেন, চলমান বৈশ্বিক সংঘাত যদি দ্রুত বন্ধ না হয়, তবে আগামী দুই মাসের মধ্যে ঢাকা শহরের বিপুলসংখ্যক মানুষ নিরাপদ আশ্রয়ের খোঁজে স্থানান্তরে বাধ্য হতে পারে।

শুক্রবার (৩ এপ্রিল) ঢাকা থেকে লক্ষ্মীপুরের কমলনগর উপজেলায় একটি প্রোগ্রামে যাওয়ার পথে কুমিল্লার লাকসাম দক্ষিণ বাইপাস এলাকায় অবস্থিত ধামৈচা জামে মসজিদে জুমার নামাজের পূর্বে সংক্ষিপ্ত বক্তব্যে তিনি এসব কথা বলেন।

হুইপ আশরাফ উদ্দিন নিজান বলেন, বিশ্বজুড়ে চলমান এ অস্থিরতা ও যুদ্ধ পরিস্থিতি কেবল আন্তর্জাতিক নয়, বাংলাদেশের অভ্যন্তরীণ স্থিতিশীলতার ওপরও চরম প্রভাব ফেলতে পারে।

তিনি সতর্ক করে দিয়ে বলেন, বিশ্বব্যাপী এই সংঘাত অব্যাহত থাকলে বাংলাদেশের পরিস্থিতি ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের সময়ের চেয়েও ভয়াবহ আকার ধারণ করতে পারে। আমাদের এখনই সচেতন হতে হবে।

বক্তব্যে তিনি দেশের জনগণকে উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় মানসিকভাবে প্রস্তুত এবং আগাম সতর্ক থাকার আহ্বান জানান। একই সঙ্গে সবাইকে ধৈর্য ও সচেতনতার সঙ্গে বর্তমান পরিস্থিতি পর্যবেক্ষণ করার পরামর্শ দেন হুইপ।

সারাদেশ

শেরপুর-৩ আসনের জামায়াতের প্রার্থী নুরুজ্জামান বাদল মারা গেছেন

জামায়াতে ইসলামীর শেরপুর জেলা শাখার সেক্রেটারি ও শেরপুর-৩ (শ্রীবরদী–ঝিনাইগাতী) আসনের জামায়াত মনোনীত প্রার্থী নুরুজ্জামান বাদল (৫১) মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দিবাগত রাত আনুমানিক ৩ টার দিকে তিনি মৃত্যুবরণ করেন। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন শেরপুর জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি আবুল কালাম আজাদ। পরিবার সূত্রে জানা যায়, মঙ্গলবার […]

শেরপুর-৩ আসনের জামায়াতের প্রার্থী নুরুজ্জামান বাদল মারা গেছেন

ছবি সংগৃহীত

নিউজ ডেস্ক

০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:০৬

জামায়াতে ইসলামীর শেরপুর জেলা শাখার সেক্রেটারি ও শেরপুর-৩ (শ্রীবরদী–ঝিনাইগাতী) আসনের জামায়াত মনোনীত প্রার্থী নুরুজ্জামান বাদল (৫১) মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দিবাগত রাত আনুমানিক ৩ টার দিকে তিনি মৃত্যুবরণ করেন। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন শেরপুর জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি আবুল কালাম আজাদ।

পরিবার সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত ১০টার দিকে হঠাৎ শ্বাসকষ্টজনিত সমস্যায় গুরুতর অসুস্থ হয়ে পড়েন নুরুজ্জামান বাদল। তাৎক্ষণিকভাবে তাকে শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে সেখান থেকে দ্রুত ময়মনসিংহ স্বদেশ হাসপাতালে নেওয়ার সিদ্ধান্ত হয়।

ময়মনসিংহ নেওয়ার পথে রাত ৩ টার দিকে শহরের প্রবেশমুখ ব্রিজ এলাকায় পৌঁছালে তার অবস্থার অবনতি ঘটে এবং সেখানে তিনি মৃত্যুবরণ করেন। পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়।

পরিবারের পক্ষ থেকে মৃতের ভাই মাসুদ বিষয়টি নিশ্চিত করেছেন।

এছাড়াও বাংলাদেশ জামায়াতে ইসলামীর নিজেদের অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া ওই পোস্টে বলা হয়, বাংলাদেশ জামায়াতে ইসলামী শেরপুর জেলা শাখার সম্মানিত সেক্রেটারি ও শেরপুর-৩ সংসদীয় আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী জনাব আলহাজ্ব নুরুজ্জামান বাদল আনুমানিক আজ রাত ৩টায় কিডনিজনিত রোগে হাসপাতালে ভর্তি অবস্থায় ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

পোস্টে আরও উল্লেখ করা হয়, আল্লাহ তা’য়ালা তাকে জান্নাতুল ফেরদাউস দান করুন এবং তার শোকসন্তপ্ত পরিবার-পরিজন ও সহকর্মীদের ধৈর্য ধারণের তৌফিক দান করুন।

সারাদেশ

শাহজাদপুরে ২ সন্তানসহ গৃহবধূর বিষপানে আত্মহত্যার চেষ্টা

মাসুম হোসেন অন্তু, শাহজাদপুর প্রতিনিধিঃ স্বামীর উপরে অভিমান করে নিজে কীটনাশক পান করার পর ২ শিশু সন্তানকেও সেই কীটনাশক পান করিয়ে আত্মহত্যার চেষ্টা করেছে পাখি খাতুন (১৮) নামের এক গৃহবধূ। ঘটনাটি ঘটেছে সিরাজগঞ্জের শাহজাদপুর পৌর শহরের পারকোলা উত্তরপাড়া গ্রামে। পাখি খাতুন ওই গ্রামের আলম প্রামাণিকের মেয়ে, শিশু সন্তানরা হলো মুস্তাকিম (৮) ও মাহিম (৪)। ঘটনার […]

শাহজাদপুরে ২ সন্তানসহ গৃহবধূর বিষপানে আত্মহত্যার চেষ্টা

ছবি সংগৃহীত

প্রতিনিধি ডেস্ক

০৮ এপ্রিল ২০২৬, ২৩:৪৫

মাসুম হোসেন অন্তু, শাহজাদপুর প্রতিনিধিঃ

স্বামীর উপরে অভিমান করে নিজে কীটনাশক পান করার পর ২ শিশু সন্তানকেও সেই কীটনাশক পান করিয়ে আত্মহত্যার চেষ্টা করেছে পাখি খাতুন (১৮) নামের এক গৃহবধূ।

ঘটনাটি ঘটেছে সিরাজগঞ্জের শাহজাদপুর পৌর শহরের পারকোলা উত্তরপাড়া গ্রামে। পাখি খাতুন ওই গ্রামের আলম প্রামাণিকের মেয়ে, শিশু সন্তানরা হলো মুস্তাকিম (৮) ও মাহিম (৪)। ঘটনার পরপর স্বজনেরা আশঙ্কাজনক অবস্থায় তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

সেখানে তাদের অবস্থার অবনতি হলে দ্রুত সিরাজগঞ্জ সদর হাসপাতালে স্থানান্তর করা হয়, বর্তমানে ২টি শিশু ও তাদের মা সেখানেই চিকিৎসাধীন রয়েছে।

পরিবার সূত্রে জানা যায়, প্রায় ১০ বছর পূর্বে উল্লাপাড়া উপজেলার বালসাবাড়ি ইউনিয়নের মধুপুর গ্রামের বাসিন্দা মানিক চাঁদের সাথে তার বিয়ে হয়। বিয়ের পর থেকেই স্বামী তাকে নির্যাতন করতো। এই বিষয়ে একাধিকবার শালিস বৈঠকের মাধ্যমে বিষয়টি সমাধান করা হয়। এর মধ্যেই তাদের ঘর আলো করে মুস্তাকিম ও মাহিম নামের দুই ছেলে সন্তান। পারিবারিক কলহের জের ধরেই স্বামীর সাথে ঝগড়ার পর আজ সকালে বাবার বাড়িতে অবস্থানকালে পাখি খাতুন প্রথমে নিজে কীটনাশক পান করে এবং পরে ২ ছেলেকে কীটনাশক পান করায়। পরে তারা যন্ত্রাণায় চিৎকার করলে স্বজনেরা দ্রুত তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

এই বিষয়ে শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার জানান, দুপুর আনুমানিক ১২টার দিকে ৪ বছর ও ৮ বছর বয়সী ২টি শিশু ও তাদের মা’কে আশঙ্কাজনক অবস্থায় জরুরি বিভাগে নিয়ে আসে। পরে ৮ বছর বয়সী মুস্তাকিমকে ওয়াশ করা হয়, কীটনাশক পানের সময় বেশি হ‌ওয়ায় দ্রুত সিরাজগঞ্জ সদর হাসপাতালে স্থানান্তর করা হয়।

এই বিষয়ে শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ মোঃ সাইফুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, কীটনাশক পান করা ২টি শিশু ও তাদের মা’কে উন্নত চিকিৎসার জন্য সিরাজগঞ্জ সদর হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।