সাব্বির হোসেন, লালমনিরহাট প্রতিনিধি
টানা বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলের কারণে সৃষ্ট বন্যায় বিপর্যস্ত জেলার বিভিন্ন এলাকার মানুষের পাশে দাঁড়িয়েছে জেলা বিএনপি। বুধবার দুপুরে বন্যাকবলিত এলাকায় ত্রাণসামগ্রী বিতরণ করে দলটি। এ উদ্যোগে হাজারো মানুষ উপকৃত হয়েছেন।
ত্রাণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও সাবেক উপমন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু। তিনি বলেন, “বিএনপি সবসময় জনগণের পাশে থেকে তাদের দুঃখ-দুর্দশা লাঘবে কাজ করে যাচ্ছে। আজও আমরা মানুষের সেবায় নিবেদিত।”
জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদকসহ অন্যান্য নেতৃবৃন্দ ও স্থানীয় সংগঠনের কর্মীরা এ ত্রাণ কার্যক্রমে অংশ নেন। দুর্গতদের মাঝে চাল, ডাল, তেল, শুকনো খাবার ও অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী বিতরণ করা হয়।
এক বন্যাকবলিত নারী বলেন, “বাড়িতে পানি ঢুকে রান্নার ব্যবস্থা নেই। বিএনপির সাহায্য পেয়ে কিছুটা স্বস্তি পেয়েছি।”
অনুষ্ঠান শেষে দুলু বন্যা-পরবর্তী পুনর্বাসন ও ক্ষতিগ্রস্তদের জন্য জরুরি সরকারি সহায়তা নিশ্চিত করার আহ্বান জানান।