মো:ফারুক আহমেদ (টাঙ্গাইল)প্রতিনিধি:
টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় পারফরম্যান্স বেজড গ্র্যান্ট ফর সেকেন্ডারী ইনস্টিটিউশনস স্কিম এসইডিপি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক অধিদপ্তর শিক্ষা মন্ত্রনালয়ের বিভিন্ন শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩১জুলাই) বিকাল ৩টায় এ পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর, জেলা মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর আয়োজিত উপজেলা পরিষদ মিলনায়তনে ইউএনও আবু সাইদের সভাপতি ভার্চুয়ালি প্রধান অতিথির বক্তব্য রাখেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বিভাগ, শিক্ষা মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব (প্রশাসন ওঅর্থ)এবং প্রোগ্রাম কোর্ডিনেটর এসইডিপি নিজহাত ইয়াসমিন,
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা ময়মনসিংহ অঞ্চলের উপপরিচালক, মোহাক নাসির উদ্দিন পাটোয়ারী, শিক্ষা মন্ত্রনালয়ের গবেষনা কর্মকর্তা আমিনুল ইসলাম, জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার রেবেকা সুলতানা, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ শফিকুল ইসলাম প্রমুখ।