মোহাম্মদ তারেক, রামগঞ্জ
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন, রামগঞ্জ উপজেলা শাখার আয়োজনে যথাযোগ্য মর্যাদা ও আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ঈদ পুনর্মিলনী ও প্রীতিভোজ অনুষ্ঠান।
“শ্রমজীবী ও মেহনতী ভাইদের নিয়ে ঈদ পুনর্মিলনী ও প্রীতিভোজ” শীর্ষক এই ব্যতিক্রমধর্মী আয়োজনটি দুপুর ১২টায় রামগঞ্জ জিয়া অডিটোরিয়ামে অনুষ্ঠিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ এবং শতাধিক শ্রমজীবী মানুষ।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন , বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন, লক্ষ্মীপুর জেলার সভাপতি জনাব মমিন উল্লাহ পাটোয়ারী, বাংলাদেশ জামায়াত ইসলামী রামগঞ্জ উপজেলা আমির নাজমুল হাসান পাটোয়ারী ,পৌর আমির এডভোকেট হাসান বান্না, এবং বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন রামগঞ্জ উপজেলা শাখার সভাপতি মোঃ সাইফুল ইসলাম।
অনুষ্ঠানস্থলে এক আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়, যেখানে ঈদ-পরবর্তী প্রীতিমিলনের উচ্ছ্বাস ও পারস্পরিক সৌহার্দ্য প্রকাশ পায়। এতে অংশগ্রহণ করেন স্থানীয় ধর্মপ্রাণ শ্রমিক, সংগঠনের কর্মীবৃন্দ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
অনুষ্ঠানে ধর্মীয় আবহে সাজানো ব্যানারে ঈদের তাৎপর্য, শ্রমজীবী মানুষের অধিকার ও সংগঠনের অঙ্গীকার তুলে ধরা হয়। মূল অনুষ্ঠানের পর অংশগ্রহণকারীদের জন্য এক প্রীতিভোজের আয়োজন করা হয়, যেখানে একসাথে মিলিত হয়ে সবাই উপভোগ করেন ভ্রাতৃত্বের খাবাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন দীর্ঘদিন ধরে শ্রমিকদের নৈতিক, সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নের লক্ষ্যে কাজ করে যাচ্ছে।
ঈদ পুনর্মিলনী ও প্রীতিভোজের মতো আয়োজন শ্রমিক সমাজে পারস্পরিক ভ্রাতৃত্ববোধ ও ঐক্য আরও সুদৃঢ় করে।