আক্কাছ আলী, মুন্সিগঞ্জ প্রতিনিধিঃ
বিএনপির কেন্দ্রীয় কমিটির সাবেক কোষাধ্যক্ষ ও মুন্সিগঞ্জ জেলা বিএনপির আহবায়ক মিজানুর রহমান সিনহা বলেছেন, অধৈর্য হইয়েন না নির্বাচন ডিসেম্বর মাসেই হবে।
শুক্রবার (৩০মে) বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি শহিদ জিয়াউর রহমানের ৪৪ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে মুন্সিগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার বালিগাও ইউনিয়ন বিএনপির আয়োজিত দোয়া মাহফিলে নেতাকর্মীদের উদ্দেশ্যে এমন মন্তব্য করেন তিনি।
এ সময় তিনি আরো বলেন, এ নির্বাচনে আমাদের কেউ পরাজিত করতে পারবেনা আমরা সংখ্যা গরিষ্ঠ হয়ে সংসদে যাবো ইনশাল্লাহ এ জন্য আমরা সকলের সহযোগীতা চাই। তিনি আরো বলেন, দল যদি আমাকে নমিনেশন দেয় তাহলে আমি নির্বাচন করবো।
এজন্য সবাই আমার জন্য দোয়া করবেন। পরে তিনি টঙ্গিবাড়ী উপজেলার প্রতিটি ইউনিয়ন পরিদর্শন করেন এবং শহিদ জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনায় নেতাকর্মীদের নিয়ে দোয়া মোনাজাত করেন।
এ সময় তার সাথে ছিলেন টঙ্গীবাড়ী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আমির হোসেন দোলন, বেতকা ইউনিয়ন বিএনপির সভাপতি কেএম জহিরুল ইসলাম লেলিন,সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম বাবুল,
কামারখাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি শেখ মো:জামাল,আউটশাহী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম শিকদার,কেন্দ্রীয় মহিলা দলের সদস্য পাপিয়া ইসলাম,
উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আলমগীর কবির,সদস্য সচিব মহসিন খান বাবু,সোনারং টঙ্গীবাড়ী ইউনিয়ন যুবদলের সভাপতি রাসেল মল্লিক সহ উপজেলা বিএনপি ও অন্যান্য অঙ্গ সংগঠনের নেতাকর্মীবৃন্দ।