অনলাইন অ্যাক্টিভিস্ট আসিফ সৈকত তার ব্যক্তিগত ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টে আওয়ামী লীগের ভবিষ্যৎ রাজনৈতিক কৌশল নিয়ে মন্তব্য করেছেন।
তিনি লেখেন, “এই রাউন্ডে আওয়ামী লীগ শাহবাগের ঘাড়ে চড়ে কামব্যাক করতে পারবে না, একদমই সম্ভব না। শাপলার ঘাড়েই সওয়ার হওয়ার চেষ্টা করবে।”
“ওলামাদের একটি বিশাল অংশ যদি হাসিনার পক্ষে থাকে, তাহলে আওয়ামী লীগকে নিষিদ্ধ করাও কঠিন হবে। দলটি এখন হেফাজতের মতো বড় সংগঠনকে টার্গেট করেছে।”
“হেফাজত যদি শাপলা চত্বরের হত্যাকাণ্ড ভুলে যায়, শহীদদের রক্ত ভুলে যায়, তা হবে গজওয়াতুল হিন্দের পূর্বে চূড়ান্ত মীরজাফরি।”
পোস্টের শেষে তিনি মন্তব্য করেন, “গজওয়াতুল হিন্দে মুসলিমদের শত্রুপক্ষের অন্যতম সহযোগী হবে মুজিববাদে বিশ্বাসীরা। সাদা কাগজে লিখে রাখেন।”
তার এই বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোড়ন সৃষ্টি করেছে এবং নতুন রাজনৈতিক বিতর্কের জন্ম দিয়েছে।