ফেনীর সোনাগাজীতে ক্রসফায়ারে নিহত যুবদল নেতা মাসুদের পরিবারকে বাড়ি উপহার দিচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) দুপুর ২টার দিকে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে বাড়ি হস্তান্তর করবেন তিনি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন, ‘আমরা বিএনপি পরিবার’-এর আহ্বায়ক আতিকুর রহমান রুমন।
বিএনপি সূত্র জানায়, এই অনুষ্ঠানে যুবদল নেতা মাসুদুর রহমান মাসুদের পরিবারকে ‘নতুন বাড়ির চাবি হস্তান্তর’ এবং ফেনী, নোয়াখালী ও লক্ষীপুরে চব্বিশের ছাত্র-জনতার আন্দোলনে শহীদ পরিবারের মাঝে আর্থিক অনুদান প্রদান করবে ‘আমরা বিএনপি পরিবার’- এর প্রতিনিধি দল।
এ সময় উপস্থিত থাকবেন, ‘আমরা বিএনপি পরিবার’-এর সম্মানিত প্রধান উপদেষ্টা, উপদেষ্টা, সদস্য সচিব, সদস্য ও বিএনপি’র কেন্দ্রীয় এবং ফেনী, নোয়াখালী ও লক্ষীপুর জেলা বিএনপির নেতৃবৃন্দ।