মজনুর রহমান , মেহেরপুর প্রতিনিধি
গ্রাম বাংলার নানা ঐতিহ্য তুলে ধরে মেহেরপুরে পালিত হচ্ছে পহেলা ˆবশাখ| এবারের ˆবশাখের শ্লোগান ুনববর্ষের ঐকতন, গণতন্ত্রের পুনরুত্থান” আজ মঙ্গলবার সকাল ৮ টার দিকে জাতীয় সঙ্গীত ও এসো হে ˆবশাখ সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে ˆবশাখকে বরণ করে নেওয়া হয়| পরে জেলা প্রশাসকের কার্যালয় চত্ত্বর থেকে ˆবশাখী শোভাযাত্রা বের করা হয়|
শোভাযাত্রায় নেতৃত্ব দেন জেলা প্রশাসক শিল্পী রানী রায়| পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায়, জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি জাভেদ মাসুদ মিল্টনসহ জেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষা প্রতিষ্ঠান, বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনসহ নানা শ্রেণী পেশার মানুষ শোভাযাত্রায় অংশ নেয়|
অপরদিকে বর্ণিল আয়োজনে গাংনী ও মুজিবনগর উপজেলা প্রশাসনের আয়োজনেও চলছে বাংলা বর্ষবরণ|
এদিন ˆবশাখকে বরণ করতে নানা রং, ঢংয়ে, বিভিন্ন সাজে এসেছিলেন এ প্রজন্মের ছেলে-মেয়েরা| কেউ কেউ বাংলার নানা ঐতিহ্য তুলে ধরে শোভাযাত্রায় অংশ নেয়|
গাংনীতে নানা অনুষ্ঠান ও আয়োজনের মধ্যে দিয়ে বরণ করে নেয়া হচ্ছে বাংলা নববর্ষ ১৪৩৩ সালকে| প্রতি বছরের মতো এবারো পহেলা ˆবশাখে বর্ণাঢ্য আয়োজনে উৎসবমুখর পরিবেশে নতুন বছরকে স্বাগত জানায় বাঙালি জাতি|