বুধবার, ১৫ এপ্রিল ২০২৬

পরীক্ষামূলক সংস্করণ

সারাদেশ

সংরক্ষিত নারী আসনে মমতাজ আলোকে চাই মুন্সিগঞ্জ বিএনপি

মুন্সিগঞ্জ প্রতিনিধি মুন্সিগঞ্জে জন্ম নেওয়া আন্তর্জাতিকভাবে পরিচিত মানবাধিকারকর্মী ও রাজনীতিবিদ মমতাজ আলো-কে জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে এমপি পদে মনোনীত করার দাবি জোরালো হয়েছে। বিষয়টি তারেক রহমান-এর নজরে আনতে জেলার বাসিন্দা, প্রবাসী শুভানুধ্যায়ী এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারণা চালাচ্ছেন। ফেসবুকসহ বিভিন্ন মাধ্যমে দেওয়া পোস্টে নেতাকর্মীরা উল্লেখ করছেন, মমতাজ […]

সংরক্ষিত নারী আসনে মমতাজ আলোকে চাই মুন্সিগঞ্জ বিএনপি

ছবি সংগৃহীত

প্রতিনিধি ডেস্ক

২৫ ফেব্রুয়ারী ২০২৬, ১৫:৫৫

মুন্সিগঞ্জ প্রতিনিধি

মুন্সিগঞ্জে জন্ম নেওয়া আন্তর্জাতিকভাবে পরিচিত মানবাধিকারকর্মী ও রাজনীতিবিদ মমতাজ আলো-কে জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে এমপি পদে মনোনীত করার দাবি জোরালো হয়েছে। বিষয়টি তারেক রহমান-এর নজরে আনতে জেলার বাসিন্দা, প্রবাসী শুভানুধ্যায়ী এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারণা চালাচ্ছেন।

ফেসবুকসহ বিভিন্ন মাধ্যমে দেওয়া পোস্টে নেতাকর্মীরা উল্লেখ করছেন, মমতাজ আলো একজন সৎ, পরিচ্ছন্ন ও আপসহীন রাজনীতিবিদ। দলকে সুসংগঠিত রাখা এবং নারী ভোটারদের ঐক্যবদ্ধ করতে সংরক্ষিত আসনে তাকে মনোনয়ন দেওয়া সময়ের দাবি বলে তারা মনে করছেন। দীর্ঘদিন ধরে মুন্সিগঞ্জে তৃণমূল নেতাকর্মীরা অবহেলিত—এমন অভিযোগ তুলে এলাকাবাসী বলছেন, তার মনোনয়ন সেই শূন্যতা অনেকটাই পূরণ করতে পারে।

বর্তমানে মমতাজ আলো বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল-এর আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। দলীয় সূত্র জানায়, যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক পরিসরে দলের কার্যক্রম তুলে ধরতে তিনি সক্রিয় ভূমিকা রাখছেন। মানবাধিকার ইস্যুতে সোচ্চার ভূমিকা এবং দেশ-বিদেশের রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী মহলের সঙ্গে সম্পৃক্ততার কারণে তিনি আন্তর্জাতিক অঙ্গনেও পরিচিতি লাভ করেছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত এক দশকে মুন্সিগঞ্জের বিভিন্ন উন্নয়ন প্রকল্পে তার প্রত্যক্ষ ভূমিকা রয়েছে। তার উদ্যোগে দিঘীরপাড় অভয়চরণ উচ্চ বিদ্যালয়ের সীমানাপ্রাচীর নির্মাণে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর থেকে ১০ লাখ টাকার বিশেষ অনুদান অনুমোদন হয়। এছাড়া জেলায় ৪০টি নলকূপ স্থাপনের বরাদ্দ নিশ্চিত করা হয়েছে বলে জানা যায়।

জেলার বিভিন্ন মসজিদ, মাদ্রাসা ও কবরস্থানের উন্নয়নে ৫৪টি প্রকল্পে ৩ থেকে ৫ লাখ টাকা পর্যন্ত অনুদান আনার কথাও জানিয়েছেন স্থানীয়রা। যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে কামারখাড়া থেকে হাসাইল বাজার পর্যন্ত ১৪ ফুট প্রশস্ত আরসিসি ঢালাই সড়কের বরাদ্দ নিশ্চিত হয়েছে। দিঘীরপাড় হাই স্কুল সড়ক সংস্কারে ১৪ লাখ টাকা এবং দিঘীরপাড় শাখা নদীর ওপার থেকে গুচ্ছগ্রাম পর্যন্ত রাস্তা সংস্কারের বরাদ্দ অনুমোদনের কথাও উল্লেখ করা হয়।

এছাড়া শিক্ষা ও সামাজিক অবকাঠামো উন্নয়নে মুন্সিগঞ্জ সদর উপজেলার পূর্ব রাকি গ্রামের শহিদ শ্যামল স্মৃতি পাঠাগারের জন্য ১০ লাখ টাকা এবং লৌহজং উপজেলার কোমার ভোক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য ১০ লাখ টাকার বিশেষ বরাদ্দ নিশ্চিত করা হয়েছে। টংগিবাড়ী উপজেলার হাসাইল বাজার থেকে কলমা পর্যন্ত সড়ক উন্নয়নকাজে ১ কোটি টাকার বরাদ্দ আনার তথ্যও জানা গেছে।

এলাকাবাসীর মতে, এসব প্রকল্প বাস্তবায়িত হলে যোগাযোগব্যবস্থা উন্নত হবে, ব্যবসা-বাণিজ্যের প্রসার ঘটবে এবং সাধারণ মানুষের চলাচল সহজ ও নিরাপদ হবে। তারা আশা করছেন, ভবিষ্যতেও তার মতো নেতৃত্বের মাধ্যমে মুন্সীগঞ্জে উন্নয়নের ধারা অব্যাহত থাকবে।

দলীয় সূত্রে জানা গেছে, সংরক্ষিত নারী আসনে মনোনয়নের ক্ষেত্রে রাজপথে সক্রিয় ও জেল-জুলুমের শিকার নেত্রীদের অগ্রাধিকার দেওয়া হতে পারে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, সে বিবেচনায় মমতাজ আলো এগিয়ে রয়েছেন।

এ বিষয়ে মমতাজ আলো বলেন, “দলের প্রতি আমার আনুগত্য ও ত্যাগ বিবেচনা করে হাইকমান্ড যে সিদ্ধান্ত নেবে, আমি তা মেনে নেব। আমার লক্ষ্য জনসেবা ও আইনের শাসন প্রতিষ্ঠায় কাজ করে যাওয়া।”

মুন্সিগঞ্জের তৃণমূল নেতাকর্মীদের বিশ্বাস, তাকে সংরক্ষিত নারী আসনে সংসদ সদস্য হিসেবে মনোনীত করা হলে সংসদে নারীর ক্ষমতায়ন জোরদার হবে এবং এলাকার পাশাপাশি জাতীয় পর্যায়েও জনগণের প্রত্যাশা আরও দৃঢ়ভাবে তুলে ধরা সম্ভব হবে।

সারাদেশ

‘দুই মাসের মধ্যে ঢাকা ছাড়তে হতে পারে বিপুলসংখ্যক মানুষকে’

বর্তমান বৈশ্বিক যুদ্ধ পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন সংসদের হুইপ এবিএম আশরাফ উদ্দিন নিজান (এমপি)। তিনি আশঙ্কা প্রকাশ করে বলেছেন, চলমান বৈশ্বিক সংঘাত যদি দ্রুত বন্ধ না হয়, তবে আগামী দুই মাসের মধ্যে ঢাকা শহরের বিপুলসংখ্যক মানুষ নিরাপদ আশ্রয়ের খোঁজে স্থানান্তরে বাধ্য হতে পারে। শুক্রবার (৩ এপ্রিল) ঢাকা থেকে লক্ষ্মীপুরের কমলনগর উপজেলায় একটি প্রোগ্রামে […]

‘দুই মাসের মধ্যে ঢাকা ছাড়তে হতে পারে বিপুলসংখ্যক মানুষকে’

ছবি সংগৃহীত

নিউজ ডেস্ক

০৩ এপ্রিল ২০২৬, ২২:০৪

বর্তমান বৈশ্বিক যুদ্ধ পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন সংসদের হুইপ এবিএম আশরাফ উদ্দিন নিজান (এমপি)। তিনি আশঙ্কা প্রকাশ করে বলেছেন, চলমান বৈশ্বিক সংঘাত যদি দ্রুত বন্ধ না হয়, তবে আগামী দুই মাসের মধ্যে ঢাকা শহরের বিপুলসংখ্যক মানুষ নিরাপদ আশ্রয়ের খোঁজে স্থানান্তরে বাধ্য হতে পারে।

শুক্রবার (৩ এপ্রিল) ঢাকা থেকে লক্ষ্মীপুরের কমলনগর উপজেলায় একটি প্রোগ্রামে যাওয়ার পথে কুমিল্লার লাকসাম দক্ষিণ বাইপাস এলাকায় অবস্থিত ধামৈচা জামে মসজিদে জুমার নামাজের পূর্বে সংক্ষিপ্ত বক্তব্যে তিনি এসব কথা বলেন।

হুইপ আশরাফ উদ্দিন নিজান বলেন, বিশ্বজুড়ে চলমান এ অস্থিরতা ও যুদ্ধ পরিস্থিতি কেবল আন্তর্জাতিক নয়, বাংলাদেশের অভ্যন্তরীণ স্থিতিশীলতার ওপরও চরম প্রভাব ফেলতে পারে।

তিনি সতর্ক করে দিয়ে বলেন, বিশ্বব্যাপী এই সংঘাত অব্যাহত থাকলে বাংলাদেশের পরিস্থিতি ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের সময়ের চেয়েও ভয়াবহ আকার ধারণ করতে পারে। আমাদের এখনই সচেতন হতে হবে।

বক্তব্যে তিনি দেশের জনগণকে উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় মানসিকভাবে প্রস্তুত এবং আগাম সতর্ক থাকার আহ্বান জানান। একই সঙ্গে সবাইকে ধৈর্য ও সচেতনতার সঙ্গে বর্তমান পরিস্থিতি পর্যবেক্ষণ করার পরামর্শ দেন হুইপ।

সারাদেশ

শেরপুর-৩ আসনের জামায়াতের প্রার্থী নুরুজ্জামান বাদল মারা গেছেন

জামায়াতে ইসলামীর শেরপুর জেলা শাখার সেক্রেটারি ও শেরপুর-৩ (শ্রীবরদী–ঝিনাইগাতী) আসনের জামায়াত মনোনীত প্রার্থী নুরুজ্জামান বাদল (৫১) মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দিবাগত রাত আনুমানিক ৩ টার দিকে তিনি মৃত্যুবরণ করেন। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন শেরপুর জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি আবুল কালাম আজাদ। পরিবার সূত্রে জানা যায়, মঙ্গলবার […]

শেরপুর-৩ আসনের জামায়াতের প্রার্থী নুরুজ্জামান বাদল মারা গেছেন

ছবি সংগৃহীত

নিউজ ডেস্ক

০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:০৬

জামায়াতে ইসলামীর শেরপুর জেলা শাখার সেক্রেটারি ও শেরপুর-৩ (শ্রীবরদী–ঝিনাইগাতী) আসনের জামায়াত মনোনীত প্রার্থী নুরুজ্জামান বাদল (৫১) মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দিবাগত রাত আনুমানিক ৩ টার দিকে তিনি মৃত্যুবরণ করেন। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন শেরপুর জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি আবুল কালাম আজাদ।

পরিবার সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত ১০টার দিকে হঠাৎ শ্বাসকষ্টজনিত সমস্যায় গুরুতর অসুস্থ হয়ে পড়েন নুরুজ্জামান বাদল। তাৎক্ষণিকভাবে তাকে শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে সেখান থেকে দ্রুত ময়মনসিংহ স্বদেশ হাসপাতালে নেওয়ার সিদ্ধান্ত হয়।

ময়মনসিংহ নেওয়ার পথে রাত ৩ টার দিকে শহরের প্রবেশমুখ ব্রিজ এলাকায় পৌঁছালে তার অবস্থার অবনতি ঘটে এবং সেখানে তিনি মৃত্যুবরণ করেন। পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়।

পরিবারের পক্ষ থেকে মৃতের ভাই মাসুদ বিষয়টি নিশ্চিত করেছেন।

এছাড়াও বাংলাদেশ জামায়াতে ইসলামীর নিজেদের অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া ওই পোস্টে বলা হয়, বাংলাদেশ জামায়াতে ইসলামী শেরপুর জেলা শাখার সম্মানিত সেক্রেটারি ও শেরপুর-৩ সংসদীয় আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী জনাব আলহাজ্ব নুরুজ্জামান বাদল আনুমানিক আজ রাত ৩টায় কিডনিজনিত রোগে হাসপাতালে ভর্তি অবস্থায় ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

পোস্টে আরও উল্লেখ করা হয়, আল্লাহ তা’য়ালা তাকে জান্নাতুল ফেরদাউস দান করুন এবং তার শোকসন্তপ্ত পরিবার-পরিজন ও সহকর্মীদের ধৈর্য ধারণের তৌফিক দান করুন।

সারাদেশ

শাহজাদপুরে ২ সন্তানসহ গৃহবধূর বিষপানে আত্মহত্যার চেষ্টা

মাসুম হোসেন অন্তু, শাহজাদপুর প্রতিনিধিঃ স্বামীর উপরে অভিমান করে নিজে কীটনাশক পান করার পর ২ শিশু সন্তানকেও সেই কীটনাশক পান করিয়ে আত্মহত্যার চেষ্টা করেছে পাখি খাতুন (১৮) নামের এক গৃহবধূ। ঘটনাটি ঘটেছে সিরাজগঞ্জের শাহজাদপুর পৌর শহরের পারকোলা উত্তরপাড়া গ্রামে। পাখি খাতুন ওই গ্রামের আলম প্রামাণিকের মেয়ে, শিশু সন্তানরা হলো মুস্তাকিম (৮) ও মাহিম (৪)। ঘটনার […]

শাহজাদপুরে ২ সন্তানসহ গৃহবধূর বিষপানে আত্মহত্যার চেষ্টা

ছবি সংগৃহীত

প্রতিনিধি ডেস্ক

০৮ এপ্রিল ২০২৬, ২৩:৪৫

মাসুম হোসেন অন্তু, শাহজাদপুর প্রতিনিধিঃ

স্বামীর উপরে অভিমান করে নিজে কীটনাশক পান করার পর ২ শিশু সন্তানকেও সেই কীটনাশক পান করিয়ে আত্মহত্যার চেষ্টা করেছে পাখি খাতুন (১৮) নামের এক গৃহবধূ।

ঘটনাটি ঘটেছে সিরাজগঞ্জের শাহজাদপুর পৌর শহরের পারকোলা উত্তরপাড়া গ্রামে। পাখি খাতুন ওই গ্রামের আলম প্রামাণিকের মেয়ে, শিশু সন্তানরা হলো মুস্তাকিম (৮) ও মাহিম (৪)। ঘটনার পরপর স্বজনেরা আশঙ্কাজনক অবস্থায় তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

সেখানে তাদের অবস্থার অবনতি হলে দ্রুত সিরাজগঞ্জ সদর হাসপাতালে স্থানান্তর করা হয়, বর্তমানে ২টি শিশু ও তাদের মা সেখানেই চিকিৎসাধীন রয়েছে।

পরিবার সূত্রে জানা যায়, প্রায় ১০ বছর পূর্বে উল্লাপাড়া উপজেলার বালসাবাড়ি ইউনিয়নের মধুপুর গ্রামের বাসিন্দা মানিক চাঁদের সাথে তার বিয়ে হয়। বিয়ের পর থেকেই স্বামী তাকে নির্যাতন করতো। এই বিষয়ে একাধিকবার শালিস বৈঠকের মাধ্যমে বিষয়টি সমাধান করা হয়। এর মধ্যেই তাদের ঘর আলো করে মুস্তাকিম ও মাহিম নামের দুই ছেলে সন্তান। পারিবারিক কলহের জের ধরেই স্বামীর সাথে ঝগড়ার পর আজ সকালে বাবার বাড়িতে অবস্থানকালে পাখি খাতুন প্রথমে নিজে কীটনাশক পান করে এবং পরে ২ ছেলেকে কীটনাশক পান করায়। পরে তারা যন্ত্রাণায় চিৎকার করলে স্বজনেরা দ্রুত তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

এই বিষয়ে শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার জানান, দুপুর আনুমানিক ১২টার দিকে ৪ বছর ও ৮ বছর বয়সী ২টি শিশু ও তাদের মা’কে আশঙ্কাজনক অবস্থায় জরুরি বিভাগে নিয়ে আসে। পরে ৮ বছর বয়সী মুস্তাকিমকে ওয়াশ করা হয়, কীটনাশক পানের সময় বেশি হ‌ওয়ায় দ্রুত সিরাজগঞ্জ সদর হাসপাতালে স্থানান্তর করা হয়।

এই বিষয়ে শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ মোঃ সাইফুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, কীটনাশক পান করা ২টি শিশু ও তাদের মা’কে উন্নত চিকিৎসার জন্য সিরাজগঞ্জ সদর হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।