ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির সৈয়দ মুহাম্মাদ রেজাউল করিম অভিযোগ করে বলেছেন, যারা এতদিন নির্বাচন নিয়ে জোর প্রচার চালিয়েছে, তারাই এখন নির্বাচন পেছানোর ষড়যন্ত্রে লিপ্ত।
শুক্রবার (৫ ডিসেম্বর) সকালে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে ইসলামী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সম্মেলনে বক্তব্য দিতে গিয়ে তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন,
“দেশের মানুষ আর লুটেরা দুর্নীতিবাজদের ক্ষমতায় দেখতে চায় না। জনগণ বিকল্প হিসেবে ইসলাম ও দেশপ্রেমিকদের নেতৃত্ব চায়।”
রেজাউল করিম আরও বলেন,
“সরকারকে অবশ্যই নির্বাচনের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে। দেশকে নিয়ে কেউ যাতে ষড়যন্ত্র করতে না পারে—সেজন্য দলের নেতাকর্মীদের সচেতন থাকতে হবে।”