শুক্রবার বিকালে উপজেলার ছাতারপাইয়া বাজারে বিএনপি নেতা আব্দুল মান্নানের নেতৃত্বে বিভিন্ন এলাকা থেকে শতাধিক নেতাকর্মী এই কর্মসূচিতে অংশ নেন।
তারুণ্যের অহংকার ও বিএনপির ভবিষ্যৎ রাষ্ট্রনায়ক তারেক রহমানের ৩১ দফা রূপরেখা বাস্তবায়নের দাবিতে কর্মসূচিকে সমর্থন জানিয়ে শান্তিপূর্ণভাবে র্যালি ও লিফলেট বিতরণ করেন। ছাতারপাইয়া পূর্ব বাজার থেকে র্যালিটি পশ্চিম বাজারে গিয়ে পৌঁছালে এ সময় ‘আগামীর শান্তি, মানবিক ও স্বনির্ভর বাংলাদেশ বিনির্মাণে তারেক রহমানই একমাত্র নেতৃত্ব’এমন স্লোগানে মুখরিত হয়ে ওঠে এলাকা। পরে বক্তব্য রাখেন রাখেন (নোয়াখালী- ২) সেনবাগ সোনাইমুড়ী আংশিক আসনে বিএনপির সম্ভাব্য সাংসদ সদস্য প্রার্থী আব্দুল মান্নান।
তিনি বলেন,
“৩১ দফা প্রণয়ন কোনো দলীয় স্বার্থে নয়, এটি বাংলাদেশের ভবিষ্যৎ রক্ষা, সুশাসন প্রতিষ্ঠা ও মানুষের অধিকার পুনঃপ্রতিষ্ঠার রূপরেখা। আমরা বিশ্বাস করি, তারেক রহমানের নেতৃত্বেই একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ে উঠবে।”
অনুষ্ঠানে উপস্থিত নেতাকর্মীরা ৩১ দফা কর্মসূচির প্রতি অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন এবং তা বাস্তবায়নে প্রয়োজনীয় আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।