সোমবার, ২৭ এপ্রিল ২০২৬

পরীক্ষামূলক সংস্করণ

রাজনীতি

বগুড়ায় সারজিস আলমের উপস্থিতিতে সমাবেশস্থলে ছুরিকাঘাতের ঘটনা

ফয়সাল হোসাইন সনি, রাজশাহী ব্যুরো: বগুড়ায় এনসিপির সমাবেশ চলাকালে দুই গ্রুপের মারামারিতে উভয় গ্রুপের আহত হয়েছেন ৮ জন। পুলিশ ঘটনা বিষয়ে আগের থেকে জানলেও নেইনি ব্যবস্থা। ঘটনা ঘটেছে পুলিশের উপস্থিতিতেই এমন দাবী করছেন আহতরা। সুষ্ঠু তদন্তের মাধ্যমে জড়িতদের আইনের আওতায় এনে সঠিক বিচারের দাবীও করেন আহতরা। ৩০ এপ্রিল বুধবার আনুমানিক সন্ধ্যা ৬টার দিকে বগুড়া শহরের […]

এডিটর

০১ মে ২০২৫, ১১:১০

ফয়সাল হোসাইন সনি, রাজশাহী ব্যুরো:

বগুড়ায় এনসিপির সমাবেশ চলাকালে দুই গ্রুপের মারামারিতে উভয় গ্রুপের আহত হয়েছেন ৮ জন। পুলিশ ঘটনা বিষয়ে আগের থেকে জানলেও নেইনি ব্যবস্থা। ঘটনা ঘটেছে পুলিশের উপস্থিতিতেই এমন দাবী করছেন আহতরা। সুষ্ঠু তদন্তের মাধ্যমে জড়িতদের আইনের আওতায় এনে সঠিক বিচারের দাবীও করেন আহতরা। ৩০ এপ্রিল বুধবার আনুমানিক সন্ধ্যা ৬টার দিকে বগুড়া শহরের শহীদ টিটু মিলনায়তন চত্বরে সমাবেশ স্থলে এঘটনা ঘটে।

আহতরা হলেন, জেলার গাবতলী উপজেলার হাটফুলবাড়ির শালুকগাড়ি এলাকার ও বৈষম্য বিরোধী আন্দোলন বগুড়ার যুগ্ম আহবায়ক রিয়াদ হাসান (২৬), শহরের উত্তর চেলোপাড়ার বাসিন্দা ও বৈষম্য বিরোধী আন্দোলন বগুড়া সংগঠক জুনায়েদ হোসেন (২১), গাবতলী উপজেলার পদ্মপাড়ার বাসিন্দা ও বৈষম্য বিরোধী আন্দোলন বগুড়া সদস্য তাওহিদ (১৯), বগুড়া শহরের বৃন্দাবন পাড়ার বাসিন্দা ও সংগঠনের সদস্য তাহমীদ হোসেন (২৫) সহ আরও ৩ জন। অপরপক্ষের এনসিপির কর্মী নাম মোঃ আফ্রিদী হাসান (২৫) আহত হয়েছেন।

আহতদের মধ্যে বর্তমানে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে রিয়াদ, তাহমীদ, জুনায়েদ ও তাওহীদ চিকিৎসাধীন রয়েছে। এছাড়া আহত ৩ জন প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আহতরা জানান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা মিছিল নিয়ে সমাবেশ স্থলে পৌছার সাথে সাথে এনসিপি’র জেলার নেতাকর্মীদের নেতৃত্বে হামলা চালানো হয়। এসময় হামলাকারীরা ধারালো অস্ত্র দিয়ে ছুরিকাঘাত করেছে।

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বগুড়ার আহবায়ক মাহমুদুল হাসান বলেন, এই হামলা চালানো হয়েছে পরিকল্পিতভাবে। কেন্দ্রীয় নেতাদের সামনে এঘটনা ঘটল। অথচ তারা কোন হস্তক্ষেপ করেননি। অবশ্যই এ ঘটনার সুষ্ঠু বিচার করতে হবে এবং এনসিপি’র জড়িত নেতাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে হবে।

হামলার বিষয়ে এনসিপি নেতা এ এম জেড শাহরিয়ার বলেন, আওয়ামী লীগের দোসররা সমাবেশ পন্ড করার চেষ্টা করে। এসময় তাদের প্রতিহত করা হয়। এসময় তাদের মারামারি থামানোর চেষ্টা করি। এই ঘটনায় সদ্য ছাত্র অধিকার পরিষদ থেকে পদত্যাগ করে বাংলাদেশ ছাত্র সংসদে যোগদান করা আমাদের একজন আহত হয়েছেন।

বগুড়া সদর থানার তদন্ত ইন্সপেক্টর মাহফুজ জানান, আমাদের সামনে দুগ্রুপের মধ্যে ধাওয়ার ঘটনা ঘটে। এসময় আহত হওয়ার খবর শুনেছি। এবিষয়ে লিখিত অভিযোগ পেলে অবশ্যই ব্যবস্থা গ্রহণ করা হবে।

পুলিশ আগের থেকে ঘটনা ঘটবে জানেন ও পুলিশের উপস্থিতিতে এমন ঘটনার বিষয়ে জানতে চাইলে, অতিরিক্ত পুলিশ সুপার ট্রাফিক ও মিডিয়া উইং, আতোয়ার হোসেন বলেন, পুলিশ আগের থেকে জানে কি না এই টা আমার জানা নেই। পুলিশের উপস্থিতিতে এমন ঘটনা ঘটেছে এই টাও আমার জানা নেই, বিষয়টি জেনে আপনাকে জানাবো।

৩০ অক্টোবর ২০২৫
poll_title
জাতীয় নির্বাচনের আগে গণভোট প্রশ্নে আপনার মতামত কী?

মোট ভোট: ১৪৩২৭

রাজনীতি

আকস্মিকভাবে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন গণঅধিকার পরিষদের নুর

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আকস্মিকভাবে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন মৌলভীবাজার-১ আসনের গণঅধিকার পরিষদের প্রার্থী মো. আব্দুন নুর। তিনি ট্রাক প্রতীক নিয়ে বড়লেখা ও জুড়ী উপজেলায় প্রতিদ্বন্দ্বিতা করছিলেন। শুক্রবার (৭ ফেব্রুয়ারি) রাতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বিএনপি মনোনীত প্রার্থী নাসির উদ্দিন আহমদ–কে সমর্থন দেওয়ার ঘোষণা দেন। এ […]

নিউজ ডেস্ক

০৭ ফেব্রুয়ারী ২০২৬, ১৭:০২

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আকস্মিকভাবে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন মৌলভীবাজার-১ আসনের গণঅধিকার পরিষদের প্রার্থী মো. আব্দুন নুর। তিনি ট্রাক প্রতীক নিয়ে বড়লেখা ও জুড়ী উপজেলায় প্রতিদ্বন্দ্বিতা করছিলেন।

শুক্রবার (৭ ফেব্রুয়ারি) রাতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বিএনপি মনোনীত প্রার্থী নাসির উদ্দিন আহমদ–কে সমর্থন দেওয়ার ঘোষণা দেন। এ সময় তিনি জানান, দলীয় প্রধান নুরুল হক নুর–এর নেওয়া রাজনৈতিক সমঝোতার সিদ্ধান্তকে সম্মান জানিয়ে তিনি ধানের শীষের প্রার্থীকে পূর্ণ সমর্থন দিচ্ছেন।

সংবাদ সম্মেলনে আব্দুন নুর বলেন, নির্বাচন থেকে সরে দাঁড়ানোর আগে তিনি কর্মী-সমর্থকদের নিয়ে ব্যাপক গণসংযোগ চালিয়েছেন। ভোটারদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, পরিবর্তনের যে আকাঙ্ক্ষা জনগণের মধ্যে সৃষ্টি হয়েছে, তা বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

তবে প্রার্থীতা প্রত্যাহারের পেছনে নিরাপত্তাজনিত শঙ্কার কথাও তুলে ধরেন তিনি। তার অভিযোগ, ২০১৮ সালের নির্বাচনে কেন্দ্র দখলের সঙ্গে জড়িত একটি প্রভাবশালী মহল তাকে দীর্ঘদিন ধরে হুমকি দিয়ে আসছে। এমনকি টার্গেট কিলিংয়ের আশঙ্কাও প্রকাশ করেন তিনি।

তবে এসব হুমকির পরও মানুষের অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠার আন্দোলনে আজীবন রাজপথে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন এই তরুণ নেতা।

১৩ নভেম্বর ২০২৫
poll_title
আপনি কি জাতীয় নির্বাচনের দিনেই গণভোট আয়োজনের সিদ্ধান্তকে সমর্থন করেন?

মোট ভোট: ৭২৫৪

রাজনীতি

ঢাকা-৮ নিজ কেন্দ্রেই নাসীরুদ্দীন পাটওয়ারীর কাছে হারলেন মির্জা আব্বাস

ঢাকা-৮ নির্বাচনী এলাকার শাহজাহানপুর মির্জা আব্বাস মহিলা কলেজ (মহিলা ভোটার কেন্দ্র-২) কেন্দ্রের বেসরকারি ফলাফল ঘোষণা করা হয়েছে। প্রাপ্ত ফলাফলে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী মো. নাসীরুদ্দীন পাটওয়ারী শাপলা কলি প্রতীকে ৫২৩ ভোট পেয়ে ওই কেন্দ্রে জয়লাভ করেছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী মির্জা আব্বাস উদ্দিন আহমেদ ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৫১৬ ভোট। অত্যন্ত হাড্ডাহাড্ডি লড়াইয়ের […]

নিউজ ডেস্ক

১২ ফেব্রুয়ারী ২০২৬, ১৯:২৪

ঢাকা-৮ নির্বাচনী এলাকার শাহজাহানপুর মির্জা আব্বাস মহিলা কলেজ (মহিলা ভোটার কেন্দ্র-২) কেন্দ্রের বেসরকারি ফলাফল ঘোষণা করা হয়েছে।

প্রাপ্ত ফলাফলে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী মো. নাসীরুদ্দীন পাটওয়ারী শাপলা কলি প্রতীকে ৫২৩ ভোট পেয়ে ওই কেন্দ্রে জয়লাভ করেছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী মির্জা আব্বাস উদ্দিন আহমেদ ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৫১৬ ভোট। অত্যন্ত হাড্ডাহাড্ডি লড়াইয়ের এই কেন্দ্রে মাত্র ৭ ভোটের ব্যবধানে জয়-পরাজয় নির্ধারিত হয়েছে।

কেন্দ্রটির অন্য প্রার্থীদের মধ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী কেফায়েত উল্লা (হাতপাখা) পেয়েছেন ১১ ভোট। এ ছাড়া বাংলাদেশের কমিউনিস্ট পার্টির ত্রিদ্বীপ কুমার সাহা (কাস্তে) এবং গণ-অধিকার পরিষদের প্রার্থী মেঘনা আলম (ট্রাক) উভয়েই সমান ৭টি করে ভোট পেয়েছেন।

অন্যদিকে, বাংলাদেশ ইসলামী ফ্রন্টের প্রার্থী এস এম সরওয়ার (মোমবাতি) এবং জাতীয় পার্টির (জেপি) প্রার্থী মো. জুবের আলম খান (লাঙ্গল) প্রত্যেকে ৫টি করে ভোট লাভ করেছেন।

৩০ অক্টোবর ২০২৫
poll_title
জাতীয় নির্বাচনের আগে গণভোট প্রশ্নে আপনার মতামত কী?

মোট ভোট: ১৪৩২৭

রাজনীতি

স্বামী সংসদে যেতে না পারলেও যাচ্ছেন স্ত্রী

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ-৫ (মুক্তাগাছা) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মতিউর রহমান বিএনপি প্রার্থী মোহাম্মদ জাকির হোসেন বাবলুর কাছে পরাজিত হন। নির্বাচনে বাবলু ১ লাখ ২৭ হাজার ৯১৭ ভোট পেয়ে বিজয়ী হন, অন্যদিকে মতিউর রহমান পান ১ লাখ ৮৭৬ ভোট। তবে নির্বাচনে পরাজিত হলেও রাজনৈতিকভাবে পিছিয়ে পড়েননি তিনি; বরং তার স্ত্রী অ্যাডভোকেট সাবিকুন্নাহার মুন্নী […]

নিউজ ডেস্ক

২১ এপ্রিল ২০২৬, ১১:১৮

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ-৫ (মুক্তাগাছা) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মতিউর রহমান বিএনপি প্রার্থী মোহাম্মদ জাকির হোসেন বাবলুর কাছে পরাজিত হন। নির্বাচনে বাবলু ১ লাখ ২৭ হাজার ৯১৭ ভোট পেয়ে বিজয়ী হন, অন্যদিকে মতিউর রহমান পান ১ লাখ ৮৭৬ ভোট।

তবে নির্বাচনে পরাজিত হলেও রাজনৈতিকভাবে পিছিয়ে পড়েননি তিনি; বরং তার স্ত্রী অ্যাডভোকেট সাবিকুন্নাহার মুন্নী সংরক্ষিত নারী আসনে জামায়াতের মনোনয়ন পেয়েছেন।

অ্যাডভোকেট মুন্নী জামায়াতের কেন্দ্রীয় মহিলা বিভাগের মানবসম্পদ, আইন ও মানবাধিকার বিষয়ক সেক্রেটারি এবং দলের নির্বাহী পরিষদের সদস্য হিসেবে দীর্ঘদিন ধরে দায়িত্ব পালন করছেন। তিনি বাংলাদেশ ইসলামী ছাত্রী সংস্থার সাবেক সভানেত্রী এবং বর্তমানে সুপ্রিম কোর্টের আইনজীবী হিসেবেও কর্মরত। এছাড়াও তিনি বিভিন্ন মানবাধিকার ও আইনি সংগঠনের সঙ্গে যুক্ত রয়েছেন।

দলীয় নেতাকর্মীদের মতে, কঠিন সময়ে দলের জন্য তার অবদান ও ত্যাগের স্বীকৃতি হিসেবেই তাকে মনোনয়ন দেওয়া হয়েছে। মতিউর রহমানও জানিয়েছেন, জামায়াত যোগ্যতা ও ত্যাগকে মূল্যায়ন করেই প্রার্থী নির্বাচন করে। সাবিকুন্নাহার মুন্নী আশা প্রকাশ করেছেন, সংসদ সদস্য হিসেবে তিনি দেশের অবহেলিত নারী সমাজের উন্নয়নে কাজ করবেন এবং জনগণের কল্যাণে নিজেকে উৎসর্গ করবেন।

৩০ অক্টোবর ২০২৫
poll_title
জাতীয় নির্বাচনের আগে গণভোট প্রশ্নে আপনার মতামত কী?

মোট ভোট: ১৪৩২৭