সোমবার, ২৭ এপ্রিল ২০২৬

পরীক্ষামূলক সংস্করণ

রাজনীতি

নির্বাচন হলে ৯৫ শতাংশ আসনে বিএনপি জয়ী হবে, এনসিপি আসন পাবে ১ টি

সাবেক সংসদ সদস্য ও কলাম লেখক গোলাম মাওলা রনি বলেছেন, বর্তমান বাংলাদেশের রাজনৈতিক পরিমণ্ডলে অনেক দল ও মতবাদ এখন গালির পর্যায়ে পৌঁছেছে। তিনি বলেন, জামায়াত-শিবির একটি গালি, রাজাকার একটি গালি, আল-বদর একটি গালি, বাকশাল একটি গালি, হাওয়া ভবন একটি গালি, খাম্বা একটি গালি। এখন আওয়ামী লীগও এক ধরনের গালিতে পরিণত হয়ে গেছে। আওয়ামী লীগ বললে […]

নির্বাচন হলে ৯৫ শতাংশ আসনে বিএনপি জয়ী হবে, এনসিপি আসন পাবে ১ টি

নির্বাচন হলে ৯৫ শতাংশ আসনে বিএনপি জয়ী হবে, এনসিপি আসন পাবে ১ টি

নিউজ ডেস্ক

২৮ এপ্রিল ২০২৫, ১৫:২৯

সাবেক সংসদ সদস্য ও কলাম লেখক গোলাম মাওলা রনি বলেছেন, বর্তমান বাংলাদেশের রাজনৈতিক পরিমণ্ডলে অনেক দল ও মতবাদ এখন গালির পর্যায়ে পৌঁছেছে। তিনি বলেন, জামায়াত-শিবির একটি গালি, রাজাকার একটি গালি, আল-বদর একটি গালি, বাকশাল একটি গালি, হাওয়া ভবন একটি গালি, খাম্বা একটি গালি।

এখন আওয়ামী লীগও এক ধরনের গালিতে পরিণত হয়ে গেছে। আওয়ামী লীগ বললে কেউ আগের মতো গ্রহণ করে না। এখন তারা ‘জয় বাংলা’ বলে, অথচ ‘জয় বাংলা’ও এখন একপ্রকার গালির মতো ব্যবহৃত হয়।

রোববার একটি বেসরকারি টেলিভিশনের টকশোর আলোচনায় অংশ নিয়ে তিনি বলেন, ‘আওয়ামী লীগ বললে কেউ আগের মতো তা গ্রহণ করে না। এখন তারা ‘জয় বাংলা’ বলে, অথচ ‘জয় বাংলা’ও এখন একপ্রকার গালির মতো ব্যবহৃত হয়। এই অবস্থায় সাধারণ মানুষ ওই পক্ষের হয়ে কিছু বললে তা গ্রহণ করে না।

তিনি বলেন, দেশের ছাত্র-যুবকরা এখন নতুন একটি রাজনৈতিক ব্যবস্থার কথা বলছে। ‘এই মুহূর্তে বাংলাদেশে মূলধারার রাজনৈতিক শক্তি বলতে তিনটি দল রয়েছে জামাত-শিবির, বিএনপি ও আওয়ামী লীগ। তবে আওয়ামী লীগ আর আগের মতো নেই, জাতীয় পার্টিও হারিয়ে গেছে। এখন যদি নির্বাচন হয়, ৯৫ শতাংশ আসনে বিএনপি জয়ী হবে, বাকিটা পাবে জামাত। এনসিপি হয়তো একটি আসন পেতে পারে।

গোলাম মাওলা রনি বলেন, ‘এনসিপি এখন রাষ্ট্র চালাচ্ছে। তারা মনে করে দেশের সবাই তাদের সমর্থন করছে। এটা ক্ষমতাসীনদের এক ধরনের বিভ্রম। তারা মনে করে, বিএনপি ১৭ বছরে যা করতে পারেনি, তারা তা করে ফেলেছে।

তিনি আরও বলেন, ‘তারা মনে করে, যেমন নেপোলিয়ন বোনাপার্ট মাত্র ২১ বছর বয়সে ফ্রান্সের সম্রাট হয়েছিলেন, আমাদের তরুণ নেতারাও তা পারবে। কারণ এখন Facebook, Twitter, Google আছে। তারা মুহূর্তেই জানতে পারে মারিয়ানা ট্রেঞ্চে কোন মাছ কী খাচ্ছে—যা নেপোলিয়নের পক্ষে সম্ভব ছিল না।

প্রবীণ ও নবীন রাজনীতিবিদের মধ্যে বিস্তারকারী ব্যবধানের প্রসঙ্গ তুলে তিনি বলেন, ‘একজন তরুণ টকশোতে সাবেক সচিবকে বলেছেন, ‘আপনারা তো মোবাইল চালাতেই জানেন না।’ মানে তারা বুঝিয়ে দিচ্ছে পুরনোদের সময় শেষ।

গোলাম মাওলা রনি বলেন, ‘বিএনপি আজ পর্যন্ত একটা ইউনিভার্সিটি নিতে পারেনি, একটা লোন রিশিডিউল করতে পারেনি। আর এনসিপি সাবমেরিন কেবল, স্টারলিংক, বাইডেন, ওবামা, ট্রাম্পের উপদেষ্টাদের সঙ্গে কাজ করছে।

তিনি বলেন, ‘এনসিপির নেতা ড. ইউনূস আন্তর্জাতিক মানের খেলোয়াড়। তার এমন চাল আছে যা বিএনপি বুঝতেই পারবে না। তারা দেখবে গ্রামীণ ইউনিভার্সিটি নিয়ে নেওয়া হয়েছে, অথচ তারা কিছুই করতে পারেনি।

তবে তিনি সতর্ক করে বলেন, ‘এখন রাজনীতিতে দুটি মেরু একপাশে একদল, অন্যপাশে আরেকদল। উভয়েই শক্তির মহড়া দিচ্ছে। কিন্তু তাদের মাঝে রয়েছে বিশাল এক পদ্মা নদীর মতো দূরত্ব। এই স্রোত পার হওয়া কঠিন। সেই পথ খুলবে হয়তো পরবর্তী নির্বাচনে।

তিনি আরও বলেন, ‘নির্বাচন ছাড়া সমস্যার সমাধান হবে না। মোদি সরকারের মতো সরকারে থেকেও যদি কেউ নির্বাচন ছাড়া ক্ষমতা ধরে রাখতে চায়, তবে সেটি হবে আত্মপ্রতারণা।

সংলাপে তিনি মন্তব্য করেন, ‘শুধু অতীত ইতিহাসের উপর দাঁড়িয়ে বর্তমান রাজনীতির ভবিষ্যৎ নির্ধারণ করা যাবে না। রাজনীতি এখন পাল্টেছে। খেলার মাঠেও পাল্টে গেছে নিয়ম।

৩০ অক্টোবর ২০২৫
poll_title
জাতীয় নির্বাচনের আগে গণভোট প্রশ্নে আপনার মতামত কী?

মোট ভোট: ১৪৩২৭

রাজনীতি

আকস্মিকভাবে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন গণঅধিকার পরিষদের নুর

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আকস্মিকভাবে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন মৌলভীবাজার-১ আসনের গণঅধিকার পরিষদের প্রার্থী মো. আব্দুন নুর। তিনি ট্রাক প্রতীক নিয়ে বড়লেখা ও জুড়ী উপজেলায় প্রতিদ্বন্দ্বিতা করছিলেন। শুক্রবার (৭ ফেব্রুয়ারি) রাতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বিএনপি মনোনীত প্রার্থী নাসির উদ্দিন আহমদ–কে সমর্থন দেওয়ার ঘোষণা দেন। এ […]

নিউজ ডেস্ক

০৭ ফেব্রুয়ারী ২০২৬, ১৭:০২

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আকস্মিকভাবে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন মৌলভীবাজার-১ আসনের গণঅধিকার পরিষদের প্রার্থী মো. আব্দুন নুর। তিনি ট্রাক প্রতীক নিয়ে বড়লেখা ও জুড়ী উপজেলায় প্রতিদ্বন্দ্বিতা করছিলেন।

শুক্রবার (৭ ফেব্রুয়ারি) রাতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বিএনপি মনোনীত প্রার্থী নাসির উদ্দিন আহমদ–কে সমর্থন দেওয়ার ঘোষণা দেন। এ সময় তিনি জানান, দলীয় প্রধান নুরুল হক নুর–এর নেওয়া রাজনৈতিক সমঝোতার সিদ্ধান্তকে সম্মান জানিয়ে তিনি ধানের শীষের প্রার্থীকে পূর্ণ সমর্থন দিচ্ছেন।

সংবাদ সম্মেলনে আব্দুন নুর বলেন, নির্বাচন থেকে সরে দাঁড়ানোর আগে তিনি কর্মী-সমর্থকদের নিয়ে ব্যাপক গণসংযোগ চালিয়েছেন। ভোটারদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, পরিবর্তনের যে আকাঙ্ক্ষা জনগণের মধ্যে সৃষ্টি হয়েছে, তা বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

তবে প্রার্থীতা প্রত্যাহারের পেছনে নিরাপত্তাজনিত শঙ্কার কথাও তুলে ধরেন তিনি। তার অভিযোগ, ২০১৮ সালের নির্বাচনে কেন্দ্র দখলের সঙ্গে জড়িত একটি প্রভাবশালী মহল তাকে দীর্ঘদিন ধরে হুমকি দিয়ে আসছে। এমনকি টার্গেট কিলিংয়ের আশঙ্কাও প্রকাশ করেন তিনি।

তবে এসব হুমকির পরও মানুষের অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠার আন্দোলনে আজীবন রাজপথে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন এই তরুণ নেতা।

৩০ অক্টোবর ২০২৫
poll_title
জাতীয় নির্বাচনের আগে গণভোট প্রশ্নে আপনার মতামত কী?

মোট ভোট: ১৪৩২৭

রাজনীতি

ঢাকা-৮ নিজ কেন্দ্রেই নাসীরুদ্দীন পাটওয়ারীর কাছে হারলেন মির্জা আব্বাস

ঢাকা-৮ নির্বাচনী এলাকার শাহজাহানপুর মির্জা আব্বাস মহিলা কলেজ (মহিলা ভোটার কেন্দ্র-২) কেন্দ্রের বেসরকারি ফলাফল ঘোষণা করা হয়েছে। প্রাপ্ত ফলাফলে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী মো. নাসীরুদ্দীন পাটওয়ারী শাপলা কলি প্রতীকে ৫২৩ ভোট পেয়ে ওই কেন্দ্রে জয়লাভ করেছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী মির্জা আব্বাস উদ্দিন আহমেদ ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৫১৬ ভোট। অত্যন্ত হাড্ডাহাড্ডি লড়াইয়ের […]

নিউজ ডেস্ক

১২ ফেব্রুয়ারী ২০২৬, ১৯:২৪

ঢাকা-৮ নির্বাচনী এলাকার শাহজাহানপুর মির্জা আব্বাস মহিলা কলেজ (মহিলা ভোটার কেন্দ্র-২) কেন্দ্রের বেসরকারি ফলাফল ঘোষণা করা হয়েছে।

প্রাপ্ত ফলাফলে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী মো. নাসীরুদ্দীন পাটওয়ারী শাপলা কলি প্রতীকে ৫২৩ ভোট পেয়ে ওই কেন্দ্রে জয়লাভ করেছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী মির্জা আব্বাস উদ্দিন আহমেদ ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৫১৬ ভোট। অত্যন্ত হাড্ডাহাড্ডি লড়াইয়ের এই কেন্দ্রে মাত্র ৭ ভোটের ব্যবধানে জয়-পরাজয় নির্ধারিত হয়েছে।

কেন্দ্রটির অন্য প্রার্থীদের মধ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী কেফায়েত উল্লা (হাতপাখা) পেয়েছেন ১১ ভোট। এ ছাড়া বাংলাদেশের কমিউনিস্ট পার্টির ত্রিদ্বীপ কুমার সাহা (কাস্তে) এবং গণ-অধিকার পরিষদের প্রার্থী মেঘনা আলম (ট্রাক) উভয়েই সমান ৭টি করে ভোট পেয়েছেন।

অন্যদিকে, বাংলাদেশ ইসলামী ফ্রন্টের প্রার্থী এস এম সরওয়ার (মোমবাতি) এবং জাতীয় পার্টির (জেপি) প্রার্থী মো. জুবের আলম খান (লাঙ্গল) প্রত্যেকে ৫টি করে ভোট লাভ করেছেন।

৩০ অক্টোবর ২০২৫
poll_title
জাতীয় নির্বাচনের আগে গণভোট প্রশ্নে আপনার মতামত কী?

মোট ভোট: ১৪৩২৭

রাজনীতি

স্বামী সংসদে যেতে না পারলেও যাচ্ছেন স্ত্রী

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ-৫ (মুক্তাগাছা) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মতিউর রহমান বিএনপি প্রার্থী মোহাম্মদ জাকির হোসেন বাবলুর কাছে পরাজিত হন। নির্বাচনে বাবলু ১ লাখ ২৭ হাজার ৯১৭ ভোট পেয়ে বিজয়ী হন, অন্যদিকে মতিউর রহমান পান ১ লাখ ৮৭৬ ভোট। তবে নির্বাচনে পরাজিত হলেও রাজনৈতিকভাবে পিছিয়ে পড়েননি তিনি; বরং তার স্ত্রী অ্যাডভোকেট সাবিকুন্নাহার মুন্নী […]

নিউজ ডেস্ক

২১ এপ্রিল ২০২৬, ১১:১৮

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ-৫ (মুক্তাগাছা) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মতিউর রহমান বিএনপি প্রার্থী মোহাম্মদ জাকির হোসেন বাবলুর কাছে পরাজিত হন। নির্বাচনে বাবলু ১ লাখ ২৭ হাজার ৯১৭ ভোট পেয়ে বিজয়ী হন, অন্যদিকে মতিউর রহমান পান ১ লাখ ৮৭৬ ভোট।

তবে নির্বাচনে পরাজিত হলেও রাজনৈতিকভাবে পিছিয়ে পড়েননি তিনি; বরং তার স্ত্রী অ্যাডভোকেট সাবিকুন্নাহার মুন্নী সংরক্ষিত নারী আসনে জামায়াতের মনোনয়ন পেয়েছেন।

অ্যাডভোকেট মুন্নী জামায়াতের কেন্দ্রীয় মহিলা বিভাগের মানবসম্পদ, আইন ও মানবাধিকার বিষয়ক সেক্রেটারি এবং দলের নির্বাহী পরিষদের সদস্য হিসেবে দীর্ঘদিন ধরে দায়িত্ব পালন করছেন। তিনি বাংলাদেশ ইসলামী ছাত্রী সংস্থার সাবেক সভানেত্রী এবং বর্তমানে সুপ্রিম কোর্টের আইনজীবী হিসেবেও কর্মরত। এছাড়াও তিনি বিভিন্ন মানবাধিকার ও আইনি সংগঠনের সঙ্গে যুক্ত রয়েছেন।

দলীয় নেতাকর্মীদের মতে, কঠিন সময়ে দলের জন্য তার অবদান ও ত্যাগের স্বীকৃতি হিসেবেই তাকে মনোনয়ন দেওয়া হয়েছে। মতিউর রহমানও জানিয়েছেন, জামায়াত যোগ্যতা ও ত্যাগকে মূল্যায়ন করেই প্রার্থী নির্বাচন করে। সাবিকুন্নাহার মুন্নী আশা প্রকাশ করেছেন, সংসদ সদস্য হিসেবে তিনি দেশের অবহেলিত নারী সমাজের উন্নয়নে কাজ করবেন এবং জনগণের কল্যাণে নিজেকে উৎসর্গ করবেন।

৩০ অক্টোবর ২০২৫
poll_title
জাতীয় নির্বাচনের আগে গণভোট প্রশ্নে আপনার মতামত কী?

মোট ভোট: ১৪৩২৭